বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগেই ঠিক হয়ে গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)সাথে আলোচনায় বসবেন NCPI সাংসদরা। সেই মতোই, শুক্রবার সকাল সকাল NDA জোটের অন্যান্য সাংসদদের সাথে সাথে NCPI এর কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 7, লোককল্যাণ মর্গের বাড়িতে। সূত্রের খবর, সেখানেই প্রাতরাশ সারার পাশাপাশি প্রধানমন্ত্রীর সাথে আলাপচারিতা সারেন কাকলিরা। জানা যাচ্ছে, নিজের বাসভবনে সাংসদদের বেশ কিছু পরামর্শও দেন প্রধানমন্ত্রী।
বৈঠকে সাংসদদের কী পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী?
এদিন, NCPI সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন থেকে বৈঠক করে বেরিয়েই ক্যামেরার মুখোমুখি হয়ে জানালেন, উত্তর-পূর্ব এবং পূর্ব ভারতের উন্নয়নের স্বার্থে আলোচনায় একাধিক বিষয়ের উপর গুরুত্ব দিয়েছিলেন প্রধানমন্ত্রী। একই সাথে 40 এর বেশি বয়স এমন বিধায়কদের নিয়মিত যোগাসন করার পরামর্শ দিয়েছিলেন মোদি জি। উত্তর কলকাতার সাংসদের পাশাপাশি মুখ খুলেছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়ও।
শতাব্দী জানালেন, প্রধানমন্ত্রীর সাথে আমাদের সুন্দর আলোচনা হয়েছে। প্রত্যেকের খোঁজ খবর জেনে নিয়েছেন তিনি। প্রত্যেক সংসদীয় এলাকায় গিয়ে উন্নয়নের কাজ করতে বলেছেন। আর যাঁদের বয়স 40 এর বেশি তাঁদের স্বাস্থ্য পরীক্ষার সাথে সাথে নিয়মিত যোগাসন করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সুর শোনা গেল হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের গলায়। অভিনেত্রী বললেন, “প্রধানমন্ত্রী সকলের সাথে কথা বলেছেন। বলেছেন সবাই খুব ভাল কাজ করুন। আমাদের লক্ষ্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।”
#WATCH | Delhi | After meeting PM Modi, NCPI MP Rachna Banerjee says, “It was a very fruitful discussion, and we were very happy. It was actually a great honour that he invited us. The few moments we spent together during breakfast will always be memorable…” pic.twitter.com/pOAfduLXhG
— ANI (@ANI) August 7, 2026
অবশ্যই পড়ুন: শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগেই টিম ইন্ডিয়ায় খারাপ খবর, বাধ্য হয়ে বদলানো হল অধিনায়ক!
এদিন বাকি সাংসদরা প্রধানমন্ত্রীর পরামর্শের কথা বললেও খানিকটা বেসুরো হলেন মুর্শিদাবাদ কেন্দ্রের সাংসদ আবু তাহের। বলেন, “আমরা পশ্চিমবঙ্গ তথা মুর্শিদাবাদের সংখ্যালঘুদের প্রতিনিধি। বাংলায় নানাভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, তাঁদের বঞ্চিত করা হচ্ছে। এসব নিয়ে ভারতের সর্বময় কর্তা নরেন্দ্র মোদিকে আমরা সবটা জানিয়েছি।” বিগত দিনগুলিতে মুর্শিদাবাদের 3 সাংসদ আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান বারবার বেসুরো হয়েছেন। জানিয়ে দিয়েছেন, তাঁরা বিজেপির শাসক জোট বা NDA তে যোগ দিতে পারবেন না। যদিও পরবর্তীতে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে বৈঠক করেন এই তিন সংখ্যালঘু সাংসদ।










