স্বাধীনতার পর প্রথমবার বিদ্যুৎ পেল ৪০০ আদিবাসী পরিবার, খুশির আবহ হুগলীর গ্রামে

Published:

সহেলি মিত্র, কলকাতা: স্বাধীনতার পর এই প্রথমবারের মতো বিদ্যুৎ (Electricity) সংযোগ পেল বাংলার একটি গ্রাম। জানা গিয়েছে, হুগলীর (Hooghly) তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের অষ্টরদত্তপুর গ্রাম পঞ্চায়েতের চাকদাহ গ্রামের মানুষ স্বাধীনতার পর থেকে প্রথমবারের মতো বিদ্যুৎ পরিষেবা পেতে শুরু করেছে। স্বাভাবিকভাবেই সকলে খুশি।

স্বাধীনতার পর এই প্রথমবার বিদ্যুৎ সংযোগ পেল তারকেশ্বরের এই গ্রাম

এক রিপোর্ট অনুযায়ী, প্রায় ৪০০টি আদিবাসী পরিবার এবার নতুন আশার আলো নিয়ে দীপাবলি উদযাপন করতে চলেছে। কারণ, স্বাধীনতার পর এই প্রথম তাদের গ্রামে পৌঁছল বিদ্যুৎ সংযোগ। অবশেষে অন্ধকার কাটিয়ে আলোর পথে চকদহ গ্রাম। এতদিন ধরে সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে থাকত গ্রামের বাড়িঘর। দৈনন্দিন কাজকর্ম থেকে শুরু করে পড়াশোনা, সবকিছুতেই সমস্যার মুখে পড়তে হত বাসিন্দাদের।

উপকৃত হবে ৪০০টি পরিবার

বিশেষ করে শিশুদের পড়াশোনা এবং রাতে পরিবারের অন্যান্য কাজকর্ম চালিয়ে যাওয়া ছিল যথেষ্ট কঠিন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গ্রামে বিদ্যুৎ সংযোগ পৌঁছনোয় স্বস্তি ফিরেছে বাসিন্দাদের জীবনে।দীপাবলির আগে এই বিদ্যুৎ সংযোগ পাওয়া গ্রামবাসীদের কাছে কার্যত এক বিশেষ উপহার।

আরও পড়ুন: ১০ নভেম্বরের পর এরা রেশন কার্ডে আর পাবেন না ফ্রি সামগ্রী, জানিয়ে দিল খাদ্য দফতর

এতদিন যে গ্রাম অন্ধকারে ডুবে থাকত, সেখানে এবার উৎসবের আলোয় আলোকিত হবে প্রতিটি বাড়ি। স্বাধীনতার এত বছর পর বিদ্যুতের আলোয় নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন প্রায় ৪০০ আদিবাসী পরিবার। তাঁদের আশা, বিদ্যুৎ পরিষেবা চালু হওয়ার ফলে এবার পড়াশোনা, জীবনযাত্রা এবং দৈনন্দিন কাজকর্ম অনেকটাই সহজ হবে। স্বাধীনতার এত বছর পর চাকদহের এই আদিবাসী গ্রামে বিদ্যুৎ পৌঁছনোর ঘটনা ফের একবার গ্রামীণ পরিকাঠামো ও প্রত্যন্ত এলাকার উন্নয়নের গুরুত্ব সামনে নিয়ে এল। প্রায় ৪০০টি পরিবারের কাছে এই বিদ্যুৎ সংযোগ শুধু কয়েকটি বৈদ্যুতিক বাতি জ্বালানোর বিষয় নয়, বরং উন্নত জীবনযাত্রার দিকে এগিয়ে যাওয়ার এক নতুন সুযোগ।

google button