সৌভিক মুখার্জী, কলকাতা: এই মুহূর্তের সবথেকে বড় খবর, নিজের প্রতীক এবং দলের নাম হাতছাড়া হওয়ার পর এবার প্রার্থীও হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে নন্দীগ্রাম থেকে সঞ্চিতা দে প্রধানকে (Sanchita Dey Pradhan) দাঁড় করিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে আচমকাই তিনি তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নিলেন। ফলত, মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নন্দীগ্রামে আর কেউ লড়াই করছেন না। সকালেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সঞ্চিতার সাক্ষাৎ থেকে এ বিষয়ে মিলেছিল ইঙ্গিত। কার্যত নন্দীগ্রাম আসনটি এবার বিজেপিকেই হস্তান্তর করলেন সঞ্চিতা।
মনোনয়ন প্রত্যাহার করলেন সঞ্চিতা দে প্রধান
আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম এবং রেজিনগরে উপনির্বাচন। মমতার শিবিরের তরফ থেকে নন্দীগ্রামে প্রার্থী করা হয়েছিল সঞ্চিতা দে প্রধানকে এবং রেজিনগরে প্রার্থী করা হয় রবিউল আলম চৌধুরীকে। এদিকে দুই তৃণমূলের মধ্যে দড়ি টানাটানির অবসান ঘটিয়ে আজ কমিশনের তরফ থেকে মমতার তৃণমূলের নতুন নাম দেওয়া হয়েছে মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং তাদের প্রতীক ফুটবল খেলোয়াড়। পাশাপাশি ঋতব্রত শিবিরের নতুন নাম ডেমোক্র্যাটিক তৃণমূল।
তবে আজ সকালেই অত্যন্ত গোপনীয়তা বজায় দেখে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন নন্দীগ্রামের কালীঘাট তৃণমূল প্রার্থী সঞ্চিতা দে প্রধান। স্বামীর সঙ্গেই এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার করতে দেখা যায় সঞ্চিতাকে। সেখান থেকেই জল্পনা ছড়িয়েছিল যে, দলের অন্দরমহলে কিছু একটা হতে পারে। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি ছিল, যেহেতু শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের ঘরের ছেলে, তাই নন্দীগ্রাম আসন থেকে লড়ার জন্য তিনি শুধুমাত্র আশীর্বাদ নিতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন। কিন্তু নবান্ন থেকে বেরিয়েই সোজা মনোনয়নপত্র জমা দিলেন সঞ্চিতা।
আরও পড়ুন: জুম্মার নামাজ চলাকালীন পাকিস্তানের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬, আহত ৫০ অধিক
এমনিতেই এবারের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। বিধানসভার পাশাপাশি লোকসভা ভেঙে খান খান। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হয়েছে নতুন তৃণমূল, যাদের ডেমোক্র্যাটিক তৃণমূল হিসেবেই মান্যতা দিয়েছে কমিশন। তাদের তরফ থেকেও এই দুই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়েছে। কিন্তু যেহেতু নন্দীগ্রাম থেকে কালীঘাট তৃণমূলের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন, তাই ওই আসনে শুধুমাত্র ঋতব্রত শিবিরই লড়বে।










