সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ১ অক্টোবর, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) দেখেই শুরু করুন বিশেষ এই দিনটি। নতুন দিন মানে নতুন আশা, নতুন সম্ভাবনা এবং কিছু চ্যালেঞ্জ। প্রতিদিনের মতো আজও গ্রহ-নক্ষত্রের অবস্থান পরিবর্তনের ফলে ১২টি রাশির জাতক-জাতিকাদের জীবনে বিভিন্ন রকম পরিবর্তন আসতে চলেছে। তবে আজ আপনার কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে নাকি আর্থিক লেনদেনে থাকতে হবে বাড়তি সতর্ক? প্রেম বা পারিবারিক জীবনের দিক থেকেই বা কেমন যাবে দিনটি? মেষ থেকে মীন এই ১২টি রাশির জাতক-জাতিকাদের দৈনন্দিন পরিস্থিতি সম্পর্কে জানতে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Daily Horoscope)।
মেষ রাশি
দিনটি আপনার জন্য উপকারে আসবে এবং আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে অনেকটাই মুক্তি পেতে পারেন। আজ বেপরোয়াভাবে অর্থ ব্যয় করলে আপনার ক্ষতি হতে পারে। যাদের সঙ্গে আপনার খুব কম দেখা হয়, তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আজকের দিনটি ইতিবাচক। ভবিষ্যতের পরিকল্পনার জন্য আজ নতুন যোগাযোগ স্থাপন করার প্রয়োজন। কর্মজীবনে উন্নতি পাবেন। আজ খুব ব্যস্ত থাকবেন এবং সন্ধ্যাবেলা প্রিয় কাজকর্মে মগ্ন হতে পারেন। পরিবার আর দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে খাবারে আজ গোলমরিচ ব্যবহার করার চেষ্টা করুন।
বৃষ রাশি
অ্যালকোহলের মতো নেশাজাতীয় পানীয় গ্রহণ করা থেকে বিরত থাকা উচিত। এতে আপনি মূল্যবান জিনিসপত্র হারিয়ে ফেলতে পারেন। আজ আপনার কথা বা কাজের দ্বারা কাউকে আঘাত না করাই উচিত। এমন কারও সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে, যিনি আপনার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে। নতুন গ্রাহকদের সঙ্গে কথা বলার জন্য দিনটি ভালো। আজ নিজের জন্য সময় পাবেন এবং সেই সময় ইচ্ছা পূরণের জন্য ব্যবহার করতে পারেন। দাম্পত্য জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। জীবনসঙ্গী বিবাহিত জীবনে চমৎকার স্মৃতি তৈরি করতে পারে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে খাবারে গরম মশলা, শুকনো ফল, মধু এবং গুড় ব্যবহার করার চেষ্টা করুন।
মিথুন রাশি
কঠিন পরিস্থিতির মুখোমুখি হলে আজ আপনার সাহস এবং শক্তি দেখানো উচিত। যদি কারও কাছ থেকে টাকা ধার করে থাকেন তাহলে আপনাকে ফেরত দিতে হতে পারে। সন্তানরা আপনার প্রত্যাশা অনুযায়ী ভালো ফলাফল করতে পারে। তবে তাদের উৎসাহ দিতে হবে। প্রিয়জনের কথায় অতিরিক্ত সংবেদনশীল হতে পারেন। তবে আবেগ নিয়ন্ত্রণ করা উচিত। এমন কিছু করা থেকে বিরত থাকতে হবে যা পরিস্থিতিকে আরও খারাপ করে দেয়। আজ আপনি কর্মক্ষেত্রে উদ্যমী বোধ করবেন। নির্ধারিত কাজগুলি সময়ের আগে সম্পন্ন করতে পারবেন।
প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে চাইলে প্রেমিক বা প্রেমিকাকে মিল্ক চকলেট উপহার দিন।
কর্কট রাশি
স্বাস্থ্যের ব্যাপারে যত্ন নেওয়া প্রয়োজন। সন্দেহজনক আর্থিক লেনদেনে জড়িয়ে পড়া থেকে বিরত থাকা উচিত। বাকি সময়টা সন্তানদের সঙ্গে কাটানো উচিত। আজ প্রেমের সম্পর্ক আরও উন্নত হবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি লক্ষ্য অর্জন করতে পারবেন। ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করতে পারেন। জীবনসঙ্গী আজ আপনার জন্য বিশেষ কিছু করতে পারে। পরিবার আর দাম্পত্য জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো। ভালোবাসার দিক থেকেও দিনটি ইতিবাচক যাবে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে রুপোর গ্লাসে জল পান করার চেষ্টা করুন।
সিংহ রাশি
আজ আপনার নম্র স্বভাবের প্রশংসা হতে পারে। তবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। প্রিয়জনের অনুপস্থিতিতে আজ আপনি নিজেকে সম্পূর্ণ শূন্য অনুভব করতে পারেন। আজ সিদ্ধান্ত আপনার অনুকূলে পুরস্কার আনবে। অবসর সময়ে আপনি মোবাইলে ওয়েব সিরিজ দেখতে পারেন। জীবন সঙ্গীর এমন কোনও দিক দেখতে পারেন যা আপনার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। আজ ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো কাটবে। পরিবারের সদস্যদের আজ সময় দেওয়া প্রয়োজন।
প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে চাইলে তামার চেনে রুদ্রাক্ষ পরার চেষ্টা করুন।
কন্যা রাশি
ভালোবাসার দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো। আবেগ নিয়ন্ত্রণ করা উচিত। মা-বাবার কাছ থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা আজ সন্ধ্যার জন্য আপনার বাড়িতে আসতে পারে। ভালোবাসা এবং রোমান্স বজায় থাকবে। আজ আপনার উপার্জনের সম্ভাবনা রয়েছে। কোনও আত্মীয় ঘোষণা ছাড়াই আপনার বাড়িতে আসতে পারে। যার কারণে আপনার সময় নষ্ট হবে। জীবনসঙ্গী আজ আপনার সঙ্গে আনন্দদায়কভাবে দিন কাটাবে। স্বাস্থ্য নিয়ে সেরকম কোনও চিন্তা করার দরকার নেই এই রাশির জাতক-জাতিকাদের।
প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে চাইলে গরুকে ছোলা খাওয়ানোর চেষ্টা করুন।
তুলা রাশি
এমন কিছু করার জন্য দিনটি ভালো যা আপনাকে নিজের সম্পর্কে ভালো বোধ করাবে। আর্থিক অবস্থার উন্নতি হবে এবং অর্থের প্রবাহ আপনার পরিকল্পনায় বাধা সৃষ্টি করতে পারে। বন্ধুদের উদার স্বভাবের সুযোগ নিতে দেবেন না। সতর্ক থাকার চেষ্টা করতে হবে। আজ কাজের পর আপনার সহকর্মীরা আপনাকে পারিবারিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে পারে। অফিসে পৌঁছনোর পর আপনি তাড়াতাড়ি অফিস ছাড়ার পরিকল্পনা করতে পারেন। বাড়ি ফিরে আপনি আপনার পরিবারের সঙ্গে সিনেমা দেখার পরিকল্পনা করতে পারেন। পরিবার আর দাম্পত্য জীবনে সুখ-শান্তি থাকবে না।
প্রতিকার: পারিবারিক জীবনের উন্নতি করতে চাইলে ধ্যান বা যোগব্যায়াম করা উচিত।
বৃশ্চিক রাশি
অপ্রয়োজনীয় আত্মসমালোচনা আপনার আত্মবিশ্বাসকে দুর্বল করে দেবে। পরিবারের কোনও সদস্যের কাছ থেকে টাকা ধার করে থাকলে আজ তা ফেরত দেওয়া উচিত। নাহলে তারা আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে। আজ সন্ধ্যাবেলা কোনও সুসংবাদ গোটা পরিবারকে আনন্দিত করবে। সন্ধ্যার জন্য বিশেষ পরিকল্পনা করতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো কাটবে বলেই মনে করা হচ্ছে। যারা চাকরি করেন, তারা আজ কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন। পরিবার এবং দাম্পত্য জীবনে সুখ-শান্তি বজায় থাকবে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে চাইলে এলাচ খাওয়ার চেষ্টা করুন।
ধনু রাশি
কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের চাপ বা বাড়িতে দ্বন্দ্বের কারণে আজ আপনার মানসিক চাপ বাড়বে। ধার করা টাকা ফেরত পেতে পারেন। সামাজিক সমাবেশ এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করলে আজ বন্ধুবান্ধব বাড়তে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনে সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। দিনের শুরুটা কিছুটা ইতিবাচক হলেও পরে সমস্যা হবে। স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে এই রাশির জাতক-জাতিকাদের। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ইতিবাচক এবং জীবনসঙ্গীর সাথেও আজকের দিনটি ভালোভাবে কাটাতে পারবেন বলেই মনে করা হচ্ছে।
প্রতিকার: দরিদ্র ব্যক্তিকে কালো জুতো বা ছাতা দান করুন। এতে আপনার আর্থিক অবস্থার আরও উন্নতি হবে।
মকর রাশি
নিজেকে আরও আশাবাদী হতে অনুপ্রাণিত করতে হবে। এটি আপনার আত্মবিশ্বাস এবং নমনীয়তা বাড়াবে। আজ পরিবারের সদস্যদের সাথে কিছু আরামদায়ক সময় কাটানো উচিত। প্রিয়জন আপনাকে খুশি রাখতে বিশেষ কিছু করতে পারে। চাকরির পরিবর্তন মানসিক সন্তুষ্টি আনবে। কোনও কারণে আজ আপনাকে অফিস থেকে তাড়াতাড়ি বের হওয়ার প্রয়োজন পড়তে পারে। পরিবার আর দাম্পত্য জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি ভালোভাবে কাটাতে পারবেন। আজ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এবং ভালোবাসার দিক থেকে দিনটি ভালো।
প্রতিকার: আর্থিক উন্নতির জন্য আজ বাবাকে বা বাবার মতো কোনও ব্যক্তিকে গুড়, গম, পায়েস, লঙ্কা ইত্যাদি খাওয়ানোর চেষ্টা করুন।
কুম্ভ রাশি
ধ্যান বা যোগব্যায়াম আপনার জন্য উপকারে আসবে। অতিরিক্ত অর্থ রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে পারেন। তবে আবেগ নিয়ন্ত্রণ করা উচিত। আজ আপনার চিন্তার কোনও কারণ থাকবে না। নতুন তথ্য পাবেন যা আপনার প্রতিযোগীদের থেকে এগিয়ে রাখবে। পরিবার এবং দাম্পত্য জীবনে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ বিবাহিত জীবনের সমস্ত খারাপ স্মৃতি ভুলে দিনটি পুরোপুরি উপভোগ করতে পারবেন। স্বাস্থ্য ভালো থাকবে বলেই মনে করা হচ্ছে। আর্থিক দিক থেকেও আজকের দিনটি ভালো।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য ভগবান শিব, ভৈরব বা হনুমানের পূজা করার চেষ্টা করুন।
মীন রাশি
স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ যত্ন নেওয়া উচিত। নাহলে এর জন্য বড় মূল্য চোকাতে হতে পারে। ভাই বা বোনের সাহায্যে আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির কিছু পরিবর্তন আপনাকে বেশ আবেগপ্রবণ করে তুলতে পারে। চোখ-কান খোলা রেখে চারপাশের ঘটে চলা কার্যকলাপ সম্পর্কে সচেতন থাকা উচিত। ব্যবসায়ীরা আজ ব্যবসার চেয়ে পরিবারের সদস্যদের সাথে সময় বেশি কাটাতে পছন্দ করবে। আপনার জীবনসঙ্গী আপনার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করতে পারে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে মাছকে ময়দা খাওয়ানোর চেষ্টা করুন।
প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন। আমরা আজকের রাশিফল ঠিক একদিন আগে রাত ১০ টায় আপডেট করে থাকি। এছাড়া আগামীকালের রাশিফল একদিন আগে পাওয়ার জন্য ক্লিক করুন India Hood আগামীকালের রাশিফল।










