সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ১৯ এপ্রিল, রবিবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র মেষ ও বৃষ রাশিতে এবং সূর্য মেষ রাশিতে বিরাজ করছে। এদিকে আজ ভরণী, কৃত্তিকা এবং রোহিনী নক্ষত্রের প্রভাব পড়বে। তৃতীয়া তিথির বিশেষ দিনটিতে আয়ুষ্মান এবং সৌভাগ্য যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:৫২ মিনিটে এবং সূর্যাস্তে যাবে সন্ধ্যা ৬:৪৯ মিনিটে।
জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ রবিবার, তাই সূর্যদেবের কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
মেষ রাশির আজকের রাশিফল: আজ জীবনসঙ্গীর ব্যক্তিগত বিষয়ে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ করবেন না। নিজের চরকায় তেল দেওয়াই সবথেকে বুদ্ধিমানের কাজ। আজ অমীমাংসিত বিষয়গুলি আরও জটিল হয়ে উঠবে। খরচের বোঝা আপনার উপর চাপ সৃষ্টি করতে পারে। পরিবার এবং বিবাহিত জীবনের দিক থেকে দিনটি বেশ ইতিবাচক। প্রিয়জন আপনাকে রোমান্টিক মেজাজে আজ তোষামোদ করতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটা খুব একটা ভালো কাটবে না।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য আজ কোনও পরিছন্নতাকর্মীকে ডাল বা কিছু টাকা দেওয়ার চেষ্টা করুন।
বৃষ রাশি: কর্মশক্তি বেশি থাকবে। আজ অর্থ খুব সহজেই হাত থেকে ফস্কে যেতে পারে। অনুকূল পরিস্থিতি নিশ্চিত করার জন্য সঞ্চয় করার চেষ্টা করতে হবে। দাম্পত্য জীবনে বেশ সুখ শান্তি থাকবে। কিন্তু পরিবারে ঝামেলার সম্ভাবনা রয়েছে। আজ যারা আপনার কাছে সাহায্য চাইবে, তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। ভালোবাসার দিক থেকেও দিনটি ইতিবাচক। আজ প্রিয়জনের স্নেহপূর্ণ আচরণ আপনাকে বিশেষ বোধ করাতে পারে।
প্রতিকার: পারিবারিক জীবনকে উন্নত করার জন্য সকাল এবং সন্ধ্যা বেলা ১১ বার ‘ওম নমো ভগবতে রুদ্রায়’ মন্ত্রটি জপ করার চেষ্টা করুন।
মিথুন রাশি: আজ আপনি মানসিক এবং শারীরিকভাবে ক্লান্ত বোধ করতে পারেন। সামান্য বিশ্রাম এবং পুষ্টিকর খাবার আপনার শক্তি বাড়াতে সাহায্য করবে। আজ পরিবারে কোনও রকম সমস্যা হবে না। জীবনসঙ্গীর কাছ থেকে উচ্চ প্রত্যাশা দাম্পত্য জীবনে অসুখের কারণ হয়ে দাঁড়াতে পারে। টিভিতে সিনেমা দেখা বা কাছের মানুষের সঙ্গে গল্প করার জন্য আজকের দিনটি খুবই ভালো। আর্থিক দিক থেকে দিনটি খুবই ভালো কাটবে। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য আজ জলে ডাব ফেলে দেওয়ার চেষ্টা করুন।
কর্কট রাশি: আজ আপনি ধ্যান বা যোগব্যায়ামের মাধ্যমে দিনটি শুরু করতে পারেন। এটি করা আপনার জন্যই উপকার হবে। সারাদিন কর্মশক্তি বেশি থাকবে। জীবনের কঠিন সময় অর্থ কাজে লাগবে। তাই আজ থেকে টাকা সঞ্চয় করার চেষ্টা করতে হবে। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। ঘরোয়া ক্ষেত্রে আজ আপনি ভালো খাবার এবং গভীর ঘুম উপভোগ করতে পারবেন। মানুষের ভিড়ে আপনি একাকীত্ব বোধ করতে পারেন। ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো কাটবে। স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করা দরকার নেই।
প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নতি করতে হলে সাদাকালো জুতো পরার চেষ্টা করুন।
সিংহ রাশি: আজ আপনার ইচ্ছাশক্তি বেশি থাকবে। কারণ, এটি জটিল পরিস্থিতি সামাল দিতে সাহায্য করবে। আবেগপ্রবণ সিদ্ধান্ত নেওয়ার সময় যুক্তিবাদকে বিসর্জন দেবেন না। ভেবেচিন্তে কাউকে টাকা দেওয়া উচিত। নাহলে সমস্যার সম্মুখীন হতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটেও ভালো কাটবে না। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। মত পার্থক্যের কারণে আপনার জীবনসঙ্গীর মধ্যে তর্ক হতে পারে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে কপাল এবং নাভিতে জাফরানের তিলক লাগানোর চেষ্টা করুন।
কন্যা রাশি: বিনোদনের মধ্যে আজ কার্যকলাপ এবং খেলাধুলাকে অন্তর্ভুক্ত করা উচিত। জমি, রিয়েল এস্টেট বা সাংস্কৃতিক প্রকল্পের উপর মনোযোগ দেওয়া দরকার। অবসর সময় পরিবারের সদস্যদের সাহায্য করার জন্য ব্যবহার করা উচিত। কোনও ভুল বোঝাবুঝি বা ভুল বার্তা আপনার দিনটি ম্লান করে দিতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণভাবে ভালো কাটবে। ধর্মীয় নেতার উপদেশ শুনতে পারেন এবং কোনও আধ্যাত্মিক বই পড়তে পারেন।
প্রতিকার: ভালোবাসার সম্পর্ক বাড়ানোর জন্য বোনকে সম্মান করার চেষ্টা করুন।
তুলা রাশি: ধর্মীয় অনুভূতি দ্বারা চালিত হলে আজ আপনি তীর্থস্থানে ভ্রমণ করতে যেতে পারেন, এবং সাধুর কাছ থেকে ঐশ্বরিক জ্ঞান লাভ করতে পারেন। গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলি আজ বাস্তবায়িত হবে, যেটি আপনার জন্য আর্থিক লাভবান করবে। আজ অপ্রয়োজনীয় জিনিসপত্রে অর্থ ব্যয় করলে জীবনসঙ্গী অসন্তুষ্ট হতে পারে। আন্তরিক এবং প্রাণবন্ত ভালোবাসার মধ্যে জাদুর মতো কাজ করার ক্ষমতা থাকবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনকে ভালোভাবে চালানোর জন্য বাড়ির চারকোনায় লাল পাথর রাখার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি: আজ আপনার উপর নেতিবাচক শক্তিগুলি অগ্রগতিকে বাধা দিতে পারে। টাকা অনেক কিছুতে খরচ হবে। তবে ভালো বাজেট পরিকল্পনা করা উচিত। আজ সামান্য পাগলামি আপনার জন্য গুরুতর ক্ষতির কারণ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে ভালোবাসা এবং রোমান্সের জন্য আজকের দিনটি ভালো। দাম্পত্য জীবনে বেশ সুখশান্তি বজায় থাকবে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিকে আজ একটু মনোযোগ দেওয়া দরকার।
প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নতি করতে হলে আজ দুপুরবেলা রুপোর বালা পরার চেষ্টা করুন।
ধনু রাশি: আজ দিনটি আনন্দ এবং উল্লাসে ভরপুর থাকবে। কারণ, আপনি জীবনকে পূর্ণভাবে উপভোগ করতে পারবেন। সাংস্কৃতিক প্রকল্পের দিকে মনোযোগ দেওয়া দরকার। প্রেমের সম্পর্কে কিছু সমস্যা দেখা দিতে পারে। পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় এমন কিছু বলে ফেলতে পারেন, যা তাদেরকে কষ্ট দেবে। আজ দাম্পত্য জীবন এবং পরিবারে এমনিতেই সুখ শান্তি থাকবে না। সময় কাটানোর জন্য টিভি দেখতে পারেন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ শান্তি ফিরিয়ে আনার জন্য হনুমান চালিশা, সংকটমোচন অষ্টক এবং শ্রীরাম স্ত্রুতি পাঠ করার চেষ্টা করুন।
মকর রাশি: আজ পরিবারের কিছু সদস্য তাদের স্বভাবের কারণে আপনাকে বিরক্ত করতে পারে। কিন্তু মেজাজ হারাবেন না। নাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আজ সন্তানদের কাছ থেকে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানদের নিয়ে গর্ববোধ করবেন। ছোট বাচ্চারা আজ আপনাকে ব্যস্ত রাখতে পারে এবং মনে শান্তি দেবে। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুবই ভালো কাটবে। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর প্রতি আগ্রহ বাড়তে পারে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে আজ মাথার কাছে দুধভর্তি একটি পাত্র রেখে সকালে বাড়ির বাইরে কোনও গাছের গোড়ায় ঢেলে দেওয়ার চেষ্টা করুন।
কুম্ভ রাশি: যারা অফিসে অতিরিক্ত সময় নষ্ট করছিলেন, তাদের আজ সমস্যা হতে পারে। টাকা সঞ্চয় করলে কাজে লাগতে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ মনের শান্তি বজায় রাখার জন্য আপনি একা সময় কাটাতে পছন্দ করবেন। ব্যবসায়ীদের ক্ষতির সম্ভাবনা রয়েছে। আজ বিবাহিত জীবনে পূর্ণ আনন্দ পাবেন। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি একদমই ভালো কাটবে না। ভালোবাসার দিক থেকে আবার দিনটি ইতিবাচক।
প্রতিকার: কর্মশক্তি বাড়ানোর জন্য লাল সুতোয় তামার মুদ্রা বেঁধে গলায় পরার চেষ্টা করুন।
মীন রাশি: শারীরিক উপকারিতা বিশেষ করে মানসিক শক্তির জন্য ধ্যান বা যোগব্যায়াম করতে হবে। আর্থিক অবস্থার উন্নতি হবে এবং খরচ বাড়বে। পরিবারের সদস্যদের সাথে আরামদায়ক সময় কাটাতে পারেন। আজ পরিবারে কোনও রকম সমস্যা হবে না। স্বাস্থ্যের দিক থেকে দিনটি খুবই ভালো কাটবে। সেমিনার বা প্রদর্শনী আপনাকে নতুন তথ্য দিতে পারে। যদি কোনও সহকর্মী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, তাহলে আজ আপনি তাকে সমর্থন করতে পারেন।
প্রতিকার: প্রেমের জীবনকে উন্নত করতে হলে প্রবাহমান জলে একটি তামার মুদ্রা ভাসিয়ে দেওয়ার চেষ্টা করুন।
প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal










