বিশাখা নক্ষত্রে ভাগ্যের ইউটার্ন, কপাল খুলবে ৫ রাশির! আজকের রাশিফল, ১৯ আগস্ট

Published:

Ajker Rashifal

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ১৯ আগস্ট বুধবার। গ্রহ নক্ষত্রের বার্তা আর মহাজাগতিক আবর্তনের ফলে কেমন যাবে ১২টি রাশির ভাগ্যচক্র? আজকের রাশিফল (Ajker Rashifal) দেখেই শুরু করুন বিশেষ দিনটি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আজকের দিনে সূর্য, চন্দ্র এবং অন্যান্য প্রধান গ্রহের অবস্থান প্রতিটি মানুষের কর্মজীবন, আর্থিক পরিস্থিতি, প্রেম-ভালোবাসা এবং স্বাস্থ্যের উপরে বিরূপ প্রভাব ফেলবে। তবে কিছু রাশির জাতক জাতিকারা আজ কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ পেতে পারে। আবার কিছু রাশির জন্য আজ বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত।

তবে মেষ থেকে মীন প্রত্যেকটি রাশির জন্য কেমন যাবে আজকের দিনটি তা জানতে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Daily Horoscope)। প্রতিটি পদক্ষেপে ভাগ্য আপনার কতটা সমর্থন করবে আর কোথায় আপনাকে বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে তা জানতে অবশ্যই রাশিফলের উপর চোখ বুলিয়ে নেওয়া জরুরি। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, আজ চন্দ্র তুলা এবং বৃশ্চিক রাশিতে আর সূর্য সিংহ রাশিতে বিরাজ করছে। এদিকে আজ স্বাতী এবং বিশাখা নক্ষত্রের প্রভাব পড়বে। অন্যদিকে বিরাজ করছে ব্রম্মা এবং যৈংদ্র যোগ। 

মেষ রাশির আজকের রাশিফল

আজ অপ্রয়োজনীয় আত্ম সমালোচনা আপনার আত্মবিশ্বাসকে দুর্বল করতে পারে। কারও সাহায্য ছাড়া অর্থ উপার্জন করতে পারবেন। আত্মীয়দের বাড়িতে ছোট ভ্রমণ আজ আপনার দিনটিকে ব্যস্ত করে তুলতে পারে। প্রেমের গল্পে নতুন মোড় আসবে। কাজগুলো সম্পন্ন করার জন্য আজ দিনটি ভালো। বিবাহিত জীবনের উজ্জ্বল দিক উপভোগ করতে পারবেন আপনি।

স্বাস্থ্য: স্বাস্থ্যের উন্নতি হবে। শ্বাস প্রশ্বাসের সমস্যা থাকলে দিনটি চ্যালেঞ্জ হতে পারে।

কর্মজীবন: ঋণ পরিশোধ করা থেকে পিছিয়ে থাকলে আজ আপনার সমস্যা হতে পারে। আর্থিক পরিস্থিতির উপর নজর রাখতে হবে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে সারারাত জলে যব ভিজিয়ে রাখে পরদিন সকালে পশু বা পাখিদের খাওয়ানোর চেষ্টা করুন।

বৃষ রাশি

আজ এমন কিছু করার জন্য দিনটি চমৎকার যা আপনার নিজের সম্পর্কে ভালো বোধ করাবে। বিচক্ষণতার সঙ্গে কাজ করতে পারেন। একে অপরের দৃষ্টিভঙ্গি বোঝার মাধ্যমে ব্যক্তিগত সমস্যা সমাধান করা উচিত। আজ বন্ধুদের সঙ্গে সাবধানে কথা বলা উচিত। কারণ বন্ধুত্বে ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে কেউ কেউ উন্নতি দেখবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি ভালো নয়।

স্বাস্থ্য: অতীতে মানসিক অসুস্থতা থাকলে আজ আপনার উচিত থেরাপি গ্রহণ করা। তবে নিয়মিত ওষুধ খেতে হবে।

কর্মজীবন: টাকা কোথায় যাচ্ছে সেদিকে নজর দিতে হবে। আজ চাকরি খুঁজে থাকলে নিজেকে সবার সামনে তুলে ধরা উচিত।

প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো করার জন্য আজ ফল গাছ লাগানোর চেষ্টা করুন।

মিথুন রাশি

মানসিক চাপে থাকলে সন্তানদের সঙ্গে বেশি সময় কাটানো উচিত। আজ সামনে আসা নতুন বিনিয়োগের সুযোগগুলিকে বিবেচনা করা উচিত। পরিকল্পনাগুলি খতিয়ে দেখার পরে কাজ করা উচিত। জীবনসঙ্গী সাহায্য করবে। প্রেমিক প্রেমিকা আপনার কথা শোনার থেকে তার মনের কথা বলতে বেশি পছন্দ করবে, যা আপনার কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। দিনটি আপনার জীবনসঙ্গীর সাথে সেরা কাটবে।

স্বাস্থ্য: আজ আপনার ওজন নিয়ে সমস্যায় থাকলে তাড়াহুড়ো করে কঠোর ডায়েট করবেন না। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গ্রহণ করতে হবে।

কর্মজীবন: টাকা ফেরত পাওয়ার জন্য আপনি অপেক্ষা করে থাকলে আজ আপনার কাছে টাকা পৌঁছতে পারে। অপ্রয়োজনীয় ভুল বা দুর্ঘটনা এড়াতে পারবেন কর্মক্ষেত্রে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে ওঁ শুক্রায় নমঃ মন্ত্রটি ১১ বার জপ করার চেষ্টা করুন।

কর্কট রাশি

অন্যদের প্রতি খারাপ উদ্দেশ্য আপনার মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াবে। এই ধরনের চিন্তাভাবনা পরিহার করা উচিত। এগুলি আপনার সময় নষ্ট করবে। খরচ বাড়লেও আয় বৃদ্ধি তা পুষিয়ে দেবে। অতিরিক্ত কাজের চাপের কারণে পরিবারের প্রয়োজন বা ইচ্ছাকে অবহেলা করা উচিত নয়। অবসর সময়ে আপনার পছন্দের কাজে ব্যস্ত থাকতে পারেন। জীবনসঙ্গীর কারণে আজ আপনি মানসিক অস্থিরতার সম্মুখীন হতে পারেন।

স্বাস্থ্য: স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া উচিত। ব্রণপ্রবণ ত্বক হলে আজ দৈনিক রুটিন অনুসরণ করতে হবে।

কর্মজীবন: আর্থিক সংকট আপনার ধৈর্যের পরীক্ষা নিতে পারে। অর্থ প্রদান বা ক্ষতিপূরণ দেওয়া থেকে বিরত থাকতে হবে।

প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য কুকুরদেরকে মিষ্টি খাওয়ানোর চেষ্টা করুন।

সিংহ রাশি

শারীরিক উপকারিতা বিশেষ করে মানসিক শক্তি অর্জন করার জন্য ধ্যান বা যোগব্যায়াম করতে হবে। বন্ধুদের সঙ্গে কোনও পার্টিতে আপনার অনেক টাকা খরচ হবে। তবে তা সত্ত্বেও আপনার আর্থিক অবস্থা শক্তিশালী থাকবে। শিশু কিংবা আপনার থেকে কম অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে ধৈর্যশীল স্বভাব অবলম্বন করতে হবে। প্রেমের সম্পর্কে কিছুটা সমস্যা দেখা যাবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি ভালো নয়।

স্বাস্থ্য: শ্বাস নিতে সমস্যা হতে পারে। পেটের সমস্যা হলে ডাক্তারের কাছে যাওয়া উচিত।

কর্মজীবন: কঠোর পরিশ্রমের ফল পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। কর্মক্ষেত্রে অপ্রয়োজনীয় সমস্যায় জড়িয়ে পড়বেন না।

প্রতিকার: প্রেমের সম্পর্ক ভালোভাবে কাটাতে চাইলে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ার আগে পোশাকে সুগন্ধি লাগানোর চেষ্টা করুন।

কন্যা রাশি

প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার উৎসর্গ দ্বিগুণ করবে। টাকা আপনার হাতে থাকবে না। টাকা জমানার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ঝালিয়ে নেওয়ার জন্য আজকের দিনটি ভালো। পরিবার আর দাম্পত্য জীবনে কোনও সমস্যা হবে না। আজ নতুন বই কিনে পুরো দিন ঘরবন্ধ অবস্থায় কাটাতে পারেন। ভালবাসার দিক থেকে দিনটি ভালো কাটবে।

স্বাস্থ্য: আজ আপনি স্বাভাবিকের থেকে কিছুটা বেশি একাকী বোধ করবেন। পেটের সমস্যা হতে পারে। মদ্যপান বা চর্বিযুক্ত খাবার খাবেন না।

কর্মজীবন: আজ আর্থিক সহায়তা আপনার মনোবল বাড়িয়ে দেবে। প্রচেষ্টা চালিয়ে গেলে কর্মক্ষেত্রে উন্নতি হবে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে বাড়ির বাইরে যাওয়ার সময় কপালে জাফরান বা হলুদের তিলক লাগানোর চেষ্টা করুন।

তুলা রাশি

আজ আপনি সন্তানদের সাথে শান্তি খুঁজে পাবেন। আজ হঠাৎ করে আপনার কাছে অর্থ আসবে, যেগুলি আপনার খরচ বা বিল মেটাতে সাহায্য করবে। আজ কাছের মানুষরা আপনার ব্যক্তিগত জীবনে সমস্যা সৃষ্টি করবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি ভালো নয়। আজ আপনার বিষন্ন অবস্থা আপনার জীবনসঙ্গীকে মানসিক চাপে ফেলতে পারে।

স্বাস্থ্য: চামড়ার সমস্যা বেড়ে গিয়ে থাকলে আজ মানাসই পণ্য ব্যবহার করতে হবে। ত্বকের যত্ন নিলে ভবিষ্যতে সুফল পাবেন।

কর্মজীবন: আজ যদি লেখালেখি বা সৃজনশীল কোনও প্রকল্পে যুক্ত থাকেন তাহলে সুফল পাবেন। নিজের উপর বিশ্বাস রাখতে হবে।

প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য ভৈরবজির সামনে একটি প্রদীপ অর্পণ করার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি

কর্মশক্তি বেশি থাকবে। সেগুলির মাধ্যমে আজ আপনারা অসমাপ্ত কাজগুলি সম্পন্ন করতে পারবেন। আজ আপনি বেশ কিছু নতুন আর্থিক পরিকল্পনার সম্মুখীন হতে পারেন। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোমন্দ দিকগুলো বিবেচনা করতে হবে। আজ অসমাপ্ত প্রকল্পগুলি সমাপ্তির দিকে এগোবে। সম্পর্কের গুরুত্ব উপলব্ধি করতে পারবেন। ভালোবাসা দিক থেকে দিনটি খুব একটা ভালো নয়।

স্বাস্থ্য: ফাস্টফুড খাওয়ার পরিবর্তে স্বাস্থ্যকর বা পুষ্টিকর খাবার খাওয়া উচিত। এতে আপনার মন এবং স্বাস্থ্য ভালো থাকবে।

কর্মজীবন: যিনি আপনার কর্মজীবনে সমর্থন দিয়েছেন, তাঁর সঙ্গে যোগাযোগ হতে পারে। অপ্রত্যাশিত খরচ হলে বিচলিত হবেন না।

প্রতিকার: পারিবারিক জীবনকে মঙ্গলময় করার জন্য কোনও সাধু বা গুরুর চরণ স্পর্শ করে তাঁকে হলুদ বা গেরুয়া রঙের বস্ত্র অর্পণ করার চেষ্টা করুন।

ধনু রাশি

কথা বলার আগে অবশ্যই দুবার ভাবতে হবে। আজ আপনার অসাবধানতা কারও অনুভূতিতে আঘাত করতে পারে। বিনোদন বা সৌন্দর্যের জন্য অতিরিক্ত সময় ব্যায় না করাই উচিত। আজ আপনার এমন প্রকল্পে কাজ করা উচিত যা দীর্ঘমেয়াদে আপনার জন্য লাভজনক হবে। মূল্যবান সম্পর্কগুলাকে সময় দিতে শিখতে হবে। পরিবারের দিক থেকে দিনটি ভালো যাবে।

স্বাস্থ্য: আজ কার্ডিও ওয়ার্কআউট করলে ভালো ফলাফল পাবেন। এমনি স্বাস্থ্যের দিক থেকে দিনটি ভালো।

কর্মজীবন: কোন দিকে অর্থ ব্যয় হচ্ছে, সেদিকে নজর রাখা উচিত। আজ অভাবী মানুষকে টাকা দিলে আপনার কর্মক্ষেত্রে উন্নতি হবে।

প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে রুপার চুড়ি বা ব্রেসলেট পরার চেষ্টা করুন।

মকর রাশি

আজ কী খাচ্ছেন সেই বিষয়ে সতর্ক থাকা উচিত। পারিবারিক অনুষ্ঠানের ফলে বড় ধরনের খরচ হতে পারে, যা আপনার আর্থিক পরিস্থিতিকে আরও খারাপ করবে। আজ কথা বা কাজের দ্বারা কাউকে আঘাত করবেন না। পরিবারের প্রয়োজন বোঝার চেষ্টা করতে হবে। ভালোবাসার বিষয়ে তাড়াহুড়ো করে কোনও পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে হবে। পরিবার আর দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকবে না।

স্বাস্থ্য: মাইগ্রেনের সমস্যায় ভুগলে আজ দিনটি কষ্টকর হতে পারে। প্রয়োজনে ওষুধ সেবন করতে হবে।

কর্মজীবন: কর্মক্ষেত্রে কথা বলার সময় সতর্ক থাকা উচিত। সংবেদনশীল সহকর্মীদের সামনে কূটনৈতিক পরিকল্পনা করবেন না।

প্রতিকার: স্বাস্থ্যের উপহার করার জন্য বাড়িতে সূর্যের আলো প্রবেশের ব্যবস্থা করার চেষ্টা করুন।

কুম্ভ রাশি

আজ আপনি নিজের জন্য সময় পাবেন। সেই সুযোগকে কাজে লাগাতে হবে। হাঁটার চেষ্টা করতে পারেন। প্রার্থনার মাধ্যমে আপনার ইচ্ছাগুলি পূরণ হবে। পরিবারে নতুন সদস্যের আগমনের খবর আপনাকে রোমান্সিত করে তুলতে পারে। আজ নিজের ভিতর দুঃখ রাখবেন না। কাজের চাপ বেশি থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে উদ্যমী বোধ করবেন আপনি।

স্বাস্থ্য: রোগ প্রতিরোধ ব্যবস্থা সংবেদনশীল থাকার সম্ভাবনা রয়েছে। চা পান করা বা ভিটামিন গ্রহণ বাড়ানোর জন্য দিনটি ভালো।

কর্মজীবন: আর্থিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হবে। তবে সঞ্চয় চালিয়ে যেতে হবে। কর্মক্ষেত্রে কোনটি উপযুক্ত তা নিজেই বুঝতে পারবেন।

প্রতিকার: প্রেমের জীবনকে ভালো রাখতে হলে প্রেমিক বা প্রেমিকাকে সুগন্ধি পারফিউম উপহার দেওয়ার চেষ্টা করুন।

মীন রাশি

সবার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে আপনি সমস্যা সমাধান খুঁজে পাবেন। কঠিন সময়ে টাকা কাজে আসবে। তাই আজ থেকে টাকা জমানোর কথা পরিকল্পনা করতে হবে। আজ আপনার পারিবারিক সমস্যা সমাধানে শিশুসুলভ আচরণ করা উচিত। প্রিয়জনের সঙ্গে বেড়াতে গিয়ে আপনি জীবনকে পুরোপুরি উপভোগ করতে পারবেন। সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন।

স্বাস্থ্য: পায়ের দিকে নজর দিতে হবে। পেশিতে টান ধরার সম্ভাবনা রয়েছে। পরিমাণ মতো জল খেতে হবে।

কর্মজীবন: খরচের অভ্যাসের দিকে মনোযোগ দেওয়া উচিত। আজ বুদ্ধিদীপ্ত কাজের মাধ্যমে কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে যে কোনও ধর্মীয় স্থানে কালো বা সাদা তিল দান করার চেষ্টা করুন।

প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন। আমরা আজকের রাশিফল ঠিক একদিন আগে রাত ১০ টায় আপডেট করে থাকি।