বজরংবলীর কৃপায় ভাগ্য সঙ্গ দেবে ৫ রাশির! আজকের রাশিফল, ২ জুন

Published:

Daily Horoscope

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ২ জুন, মঙ্গলবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র ধনু রাশিতে আর সূর্য বৃষ রাশিতে বিরাজ করছে। এদিকে আজ মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রের প্রভাব পড়বে। দ্বিতীয়া তিথির বিশেষ দিনটিতে সাধ্য এবং শুভ যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:২৩ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৭:১৫ মিনিটে।

জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ মঙ্গলবার, তাই বজরংবলীর কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক-জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

মেষ রাশির আজকের রাশিফল: আজ দিনটি আনন্দ করার এবং নিজের পছন্দের কাজগুলি করার দিন। কথাবার্তা বা আলোচনা আপনার মন মতো না হলে আপনি রাগের মাথায় এমন কিছু বলতে পারবেন যা পরে অনুশোচনা করতে হবে। কর্মক্ষেত্রে আজ কিছুটা বিরোধীতার সম্মুখীন হতে পারেন। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য নিয়ে কোনও চিন্তা করার দরকার নেই। দীর্ঘ দিনের সমস্যাগুলি খুব দ্রুত সমাধান হবে। ইতিবাচক চিন্তাভাবনা নিজের ভেতরে রাখা উচিত।

প্রতিকার: পারিবারিক জীবনে সুখ ফিরিয়ে আনার জন্য আপনার ওজনের সমপরিমাণ জব মেপে যে কোনও গোশালায় দান করার চেষ্টা করুন।

বৃষ রাশি: আজ মানসিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়া উচিত, যেটি আধ্যাত্বিক জীবনের জন্য গুরুত্বপূর্ণ। ইতিবাচক চিন্তাভাবনার মাধ্যমে কাউকে আলোকিত করতে পারেন। দীর্ঘদিনের বকেয়া ক্ষতিপূরণ আপনার হাতে এসে পৌঁছবে। কোনও বন্ধু ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য আপনার পরামর্শ চাইবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার শত্রুরাও আজ আপনার বন্ধু হয়ে উঠতে পারে। আজ কোনও বই পড়তে পারেন বা প্রিয় সংগীত শুনতে পারেন।

প্রতিকার: পারিবারিক জীবনকে সুষ্ঠুভাবে চালানোর জন্য রামচরিতমানসের সুন্দর কান্ড পাঠ করার চেষ্টা করুন।

মিথুন রাশি: পুরনো প্রকল্পের সাফল্য আজ আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে পারে। আজ আপনি কোনও অজানা উৎস থেকে অর্থ পেতে পারেন যা আপনার আর্থিক সমস্যা দূর করবে। দিনটিকে আনন্দময় করার জন্য ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে হবে। আচরণ ভালো রাখা উচিত। নাহলে প্রিয়জন আপনার কথার অসন্তুষ্ট হতে পারে। আজ পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি খুব একটা ভালো কাটবে না। আর্থিক দিক থেকে দিনটি খুবই ভালো যাবে। আজ আজ প্রেমিকের সঙ্গে সময় কাটাতে পারেন।

প্রতিকার: ভালোবাসার সম্পর্ক উন্নত করতে হলে বোনকে সম্মান করার চেষ্টা করতে হবে।

কর্কট রাশি: আজ আপনার আত্মবিশ্বাসকে ভালোভাবে কাজে লাগানো উচিত। ব্যস্ত দিন সত্ত্বেও আজ আপনি শক্তি এবং সতেজতা ফিরে পাবেন। বিনিয়োগের জন্য আজকের দিনটি খুবই ভালো। আর্থিক দিক থেকে লাভের সম্ভাবনা রয়েছে। আজ প্রেমের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। চমৎকার কাজের জন্য আপনি প্রশংসা পাবেন। এই রাশির গৃহিণীরা আজ টিভিতে বা মোবাইল ফোনে সিনেমা দেখে সময় কাটাতে পারে। স্বাস্থ্য নিয়ে সেরকম কোনও চিন্তা করার দরকার নেই।

প্রতিকার: প্রেমের সম্পর্ক আরও দীর্ঘ করার জন্য প্রেমিক বা প্রেমিকাকে হলুদ রঙের পোশাক উপহার দেওয়ার চেষ্টা করুন।

সিংহ রাশি: আশাবাদী হতে হবে এবং নিজের ইতিবাচক দিকটিকে তুলে ধরতে হবে। বিশ্বাস এবং আশা আপনার ইচ্ছা বা আশার নতুন দরজা খুলে দেবে। টাকা বাঁচানোর জন্য আজ আপনার পরিবারের সদস্যদের সাথে কথা বলা উচিত। তাদের পরামর্শ আপনার আর্থিক অবস্থার উন্নতি করবে। অপ্রয়োজনীয় জিনিসপত্রে টাকা খরচ করা জীবনসঙ্গীকে অসন্তুষ্ট করতে পারে। প্রিয়জনকে বোঝার চেষ্টা করতে হবে। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে আজ।

প্রতিকার: আর্থিক অবস্থা উন্নতি করতে হলে ভাইদের প্রতি কোনও বিদ্বেষ রাখবেন না।

কন্যা রাশি: আজ আপনার সবথেকে বড় সম্পদ রস্যবধ। এটি আপনার অসুস্থতা নিরাময় কাজ করবে। টাকা জমানার পরিকল্পনা সত্যি হতে পারে। পর্যাপ্ত পরিমাণে সঞ্চয় করতে পারবেন। ভুল সময় ভুল কথা বলা থেকে বিরত থাকতে হবে। প্রিয়জনের কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। আজ আপনার প্রিয়জন আপনার সঙ্গে সময় কাটাতে এবং আপনাকে কোনও উপহার দিতে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে। ছাত্রছাত্রীদের বন্ধুত্বের পেছনে মূল্যবান মুহূর্ত নষ্ট না করাই সবথেকে বুদ্ধিমানের কাজ।

প্রতিকার: চাকরি বা ব্যবসার ক্ষেত্রে সুফল অর্জন করার জন্য আজ ভাত বা দুধের মিশ্রণ চন্দ্রকে অর্পণ করার চেষ্টা করুন।

তুলা রাশি: হাসি ঠাট্টা আপনার সন্ধ্যাবেলা আনন্দ নিয়ে আসবে। ক্লান্তিকর বা একঘেয়ে দিন বিদায় জানাতে সুন্দর নৈশভোজের পরিকল্পনা করতে পারেন। আজ এই রাশির আওতায় জন্মগ্রহণকারী ব্যবসায়ীদের পরিবারের সেই সমস্ত সদস্যদের থেকে দূরে থাকা উচিত যারা টাকা নিয়ে পরে ফেরত দেয় না। বাড়ি বদলানোর জন্য আজকে দিনটি বেশ ভালো। ভালোবাসার ক্ষেত্রে রুক্ষ আচরণ থেকে বিরত থাকতে হবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে। কিন্তু ব্যবসায়ীদের ক্ষতির সম্ভাবনা রয়েছে।

প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য রাতে আপনার মাথার কাছে দুধ, জল, চিনি রেখে সকালে তা কোনও গাছের গোড়ায় ঢেলে দেওয়ার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি: আজ আপনার মন হাসিতে ভরে থাকবে। অপরিচিতদেরকেও পরিচিত মনে হবে। বিনিয়োগ আপনার সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বৃদ্ধি করবে। সন্তানরা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে। আজ ভালো আচরণ করা উচিত। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। কঠোর পরিশ্রম করতে পারেন এবং যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো অর্জন করতে পারবেন। বন্ধুদের সাহায্য চাইতে পারবেন। আজ উৎসাহ বাড়বে এবং অন্যের লক্ষ্য অর্জনের জন্য সহায়তা করতে পারেন।

প্রতিকার: প্রিয় দেবতার তামার মূর্তি স্থাপন করে প্রতিদিন তার পূজা করুন। এতে আপনার প্রেমের সম্পর্ক আরও উন্নত হবে।

ধনু রাশি: জীবনের প্রতি উদার মনোভাব গ্রহণ করতে হবে। পরিস্থিতি নিয়ে অভিযোগ করবেন না। আজ ভাইবোন আপনার কাছে ঋণ চাইতে পারে। তাদের টাকা দিলে আপনার আর্থিক অবস্থা খারাপ হবে। বন্ধুদের সাহায্য করতে পারেন। প্রেমের সম্পর্কে ধাক্কা লাগতে পারে। দামী কোনও উপহার পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার কাজের অগ্রগতি হবে। আজ একজন সুপারস্টারের মতো আচরণ করতে পারবেন। কিন্তু পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি একদমই ভালো কাটবে না। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে আজ।

প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নত করতে হলে সাদা সুতোয় সাতমুখী রুদ্রাক্ষ লাগিয়ে নিজের কোমরে পরার চেষ্টা করুন।

মকর রাশি: আজ স্বাস্থ্য ভালো থাকবে। এই রাশির কিছু জাতক জাতিকা জমি সংক্রান্ত বিষয়ে অর্থ ব্যয় করতে পারে। গত কিছুদিন ধরে ব্যক্তিগত জীবনে আপনি মনোযোগের কেন্দ্রবিন্দু থাকতে পারেন। সমাজসেবার দিকে বেশি মনোযোগ দিতে পারেন। অভাবীদেরকে সাহায্য করতে পারেন। নতুন ধারণাগুলি উপকারে আসবে। আজ ঘরোয়া ক্ষেত্রে আপনি ভাল খাবার এবং গভীর ঘুম অনুভব করবেন, এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি খুবই ভালো কাটবে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে আজ।

প্রতিকার: উপাসনালয়ে একটি সাদা শঙ্খ স্থাপন করে নিয়মিত পূজো করার চেষ্টা করুন। এতে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে।

কুম্ভ রাশি: আজ আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। অর্থের অবিরাম প্রবাহ আপনার পরিকল্পনায় বাধা সৃষ্টি করতে পারে। কোনও ঐতিহাসিক স্থানে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। পরিবারের সদস্যদের জন্য প্রয়োজনীয় জিনিস প্রদান করতে হবে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ কর্মক্ষেত্রে আপনি বেশ ভালো বোধ করবেন। সহকর্মীরা আজ আপনার কাজের প্রশংসা করবে, এবং আপনার বস খুশি হবে। স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করার দরকার নেই। ব্যবসায়ীরা আজ লাভ করতে পারবেন।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে ঘরে গঙ্গা জলের সঙ্গে একটি রুপোর মুদ্রা রাখার চেষ্টা করুন।

মীন রাশি: আজ অতিরিক্ত খাবার পরিহার করা উচিত এবং ওজনের দিকে নজর রাখা উচিত। বিদেশের কোনও জমি আপনার ভালো দামে বিক্রি হতে পারে এবং আপনি সেখান থেকে আর্থিক লাভবান হতে পারেন। কোনও চিঠি বা ইমেইল পুরো পরিবারের জন্য সুসংবাদ নিয়ে আসবে। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। আজ প্রিয়জনকে দীর্ঘক্ষন ফোন না করে হতাশ করতে পারেন। জীবনসঙ্গীর সাথে সময় কাটানোর জন্য অফিস থেকে তাড়াতাড়ি বের হবেন। কিন্তু পথে তীব্র যানজটের কারণে আটকে যাবেন।

প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য রুপার তৈরি কোনও গরু দান করার চেষ্টা করুন।

প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal