মায়ের কৃপায় জীবনের অন্ধকার ঘুচবে ৪ রাশির! আজকের রাশিফল, ২৩ মে

Published:

Daily Horoscope

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ২৩ মে, শনিবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র সিংহ রাশিতে আর সূর্য বৃষ রাশিতে বিরাজ করবে। এদিকে আজ মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রের প্রভাব পড়ছে। অষ্টমী তিথির বিশেষ দিনটিতে ধ্রুব, ব্যাঘাত ও হর্ষণ যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকল ৫:২৬ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৭:১০ মিনিটে।

জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ শনিবার, তাই মা তারার কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

মেষ রাশির আজকের রাশিফল: আজ মানসিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়া উচিত, যেটি আধ্যাত্বিক জীবনের জন্য গুরুত্বপূর্ণ। ইতিবাচক চিন্তার মাধ্যমে কোনও ব্যক্তিকে আলোকিত করতে পারবেন। নতুন চুক্তিগুলি লাভজনক হবে। দামি উপহার প্রিয়জনের মুখে হাসে ফোটাতে ব্যর্থ হতে পারে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। দাম্পত্য জীবনে কোনোরকম সমস্যা হবে না। আজ জীবনসঙ্গী আপনাকে খুশি করার জন্য চেষ্টা করবে। স্বাস্থ্য ভালো থাকবে। বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন।

প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নত করতে দই বা মধু অথবা উভয় ব্যবহার করুন আর দান করার চেষ্টা করুন।

বৃষ রাশি: আজ আপনার খিটখিটে আচরণ জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্কের উপর চাপ সৃষ্টি করবে। এই ধরনের পদক্ষেপ নেওয়ার আগে সবদিক বিবেচনা করতে হবে। আজ ভালো পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন। তবে খরচ বেড়ে যাওয়ায় সঞ্চয় করা কঠিন হয়ে পড়বে। দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিত কোনও সুসংবাদ পেতে পারেন। আজ পরিবারে কোনও রকম সমস্যা হবে না। পরিবারের সদস্যরা কিছু সমস্যার মুখোমুখি হতে পারে। জীবনসঙ্গী খুব ভালো কাটাবে দিনটি।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য কোনও ধর্মীয় স্থানে পতাকা দান করার চেষ্টা করুন।

মিথুন রাশি: বাড়িতে কিংবা কর্মক্ষেত্রে আজ চাপের কারণে মেজাজ খিটখিটে হতে পারে। যারা ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয়দের সঙ্গে ব্যবসা করছেন তাদের সতর্ক থাকা উচিত। নাহলে আর্থিক ক্ষতি হতে পারে। অতিথিদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। আজ পরিবারের দিক থেকে দিনটি খুব একটা ভালো কাটবে না। প্রিয়জনের সঙ্গে সময় কাটানো উচিত। অনেকদিন পর জীবনসঙ্গী আপনার সঙ্গে দ্বন্দ্বমুক্তভাবে কথা বলবে। তবে স্বাস্থ্য আজ ভালো থাকবে না। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য বেশি করে লাল রঙের পোশাক পরার চেষ্টা করুন।

কর্কট রাশি: আজ আনন্দময় দিনের জন্য মানসিক চাপ এড়িয়ে চলা উচিত। আর্থিক উন্নতি প্রয়োজনীয় কেনাকাটা সহজ করে তুলতে পারে। দায়িত্ব নিতে ভুলবেন না। অপ্রত্যাশিত রোমান্টিক আকর্ষণের সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর কাছ থেকে স্নেহ আশা করে থাকলে আজ আপনার দিনটি পূর্ণ হতে পারে। আজ পরিবারের জন্য খুব কম সময় পাবেন। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে না। তবে দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকবে। আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি ভালো।

প্রতিকার: পারিবারিক জীবনে সুখ ফিরিয়ে আনার জন্য পুরুষদের কপালে লাল টিপ আর গৃহিণীদের লাল সিঁদুর ব্যবহার করার চেষ্টা করতে হবে।

সিংহ রাশি: আজ দিবা স্বপ্ন দেখে মোটেও সময় নষ্ট করবেন না। অর্থপূর্ণ কাজে নিজের শক্তি ব্যবহার করা উচিত। নিকট আত্মীয়দের সাহায্যে আজ আপনার ব্যবসায় ভালো পরিমাণ লাভ হতে পারে, যা আর্থিক সুবিধা নিয়ে আসবে। বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাবেন। কিন্তু গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত। দাম্পত্য জীবনে কোনোরকম সমস্যা হবে না। দৌড়ানো আপনার স্বাস্থ্যের জন্য উপকারে আসবে। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে।

প্রতিকার: পারিবারিক সুখ বৃদ্ধি করার জন্য ছোট মেয়েদের মধ্যে ছানা, মিষ্টি কিংবা চকলেট বিতরণ করার চেষ্টা করুন।

কন্যা রাশি: আজ ব্যায়াম দিয়ে দিন শুরু করতে পারেন। এটি আপনার নিজের সম্পর্কে ভালো বোধ করাবে। দৈনন্দিন অভ্যাসে অন্তর্ভুক্ত করতে হবে। ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হতে পারে। আজ ব্যবসাকে উন্নতি করার জন্য অনেক অর্থ ব্যয় করতে পারে। বন্ধুদের সমর্থন পাবেন। দাম্পত্য জীবনে কোনোরকম সমস্যা হবে না। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। নাহলে পরে অনুশোচনা করতে হতে পারে। জীবনসঙ্গীর ভালোবাসার মাধ্যমে আজ আপনার দিনটি উন্নত হবে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে গরীবদেরকে ভাত খাওয়ান এবং নিজে খাওয়ার চেষ্টা করুন।

তুলা রাশি: আজ নিজের ভেতর সবসময় হাসি রাখতে হবে। কারণ, এটি সবকিছুর প্রতিকার। মায়ের কাছ থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। মা বা দাদা আপনাকে আর্থিক সাহায্য করতে পারে। আজ আপনার সঙ্গীর বোঝা কমাতে তাকে বাড়ির কাজে সাহায্য করা উচিত। একসঙ্গে কাজ করার মধ্যে আনন্দ পাবেন, এবং গভীর সংযোগও তৈরি হতে পারে। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে।

প্রতিকার: আজ কেনাকাটা করে আপনি আপনার মা কিংবা মায়ের সমান কোনও নারীকে বিশেষ অনুভব করালে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে।

বৃশ্চিক রাশি: মানসিক চাপ আপনার ক্ষমতাকে দুর্বল করতে পারে। ইতিবাচক চিন্তার মাধ্যমে সেই সমস্যাগুলি কাটিয়ে উঠতে পারবেন। মূল্যবান জিনিসপত্রের প্রতি সতর্ক থাকা উচিত। নাহলে সেগুলো চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিচিতদের মাধ্যমে আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন। ধৈর্য ধরলে ইতিবাচক ফলাফল পাবেন। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ শিক্ষার্থীরা মূল্যবান সময় নষ্ট করতে পারে। মোবাইল ফোন বা টিভিতে অতিরিক্ত ব্যয় করতে পারেন।

প্রতিকার: পারিবারিক জীবনে বাঁধা দূর করার জন্য একটানা ১০৮ দিন ধরে গঙ্গাজল ছিটানোর চেষ্টা করুন।

ধনু রাশি: আজ আপনার শিশুসুলভ স্বভাব ফিরে আসবে এবং দুষ্টু মেজাজে থাকবেন। ভ্রমণ আপনাকে ক্লান্ত বা মানসিক চাপে ফেলতে পারে। তবে আর্থিকভাবে লাভজনক করবে। পরিবার ছোটখাট বিষয়কে বড় করে তুলতে পারে। প্রিয়জনের সঙ্গে আপনার ব্যক্তিগত অনুভূতি বা গোপনীয়তা ভাগ করে নেওয়া এড়িয়ে চলতে হবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। সতর্কভাবে যোগাযোগ করার দরকার। জীবনসঙ্গী কোনও পরিকল্পনা আজ আপনার ভেস্তে দিতে পারে।

প্রতিকার: প্রেমের জীবনকে ভালো রাখতে হলে শিবলিঙ্গে লস্যি অর্পণ করার চেষ্টা করুন।

মকর রাশি: দীর্ঘদিনের ক্লান্তি বা মানসিক চাপ থেকে আজ আপনি মুক্তি পেতে পারেন। সমস্যাগুলোকে স্থায়ীভাবে কাটিয়ে ওঠার জন্য জীবনযাত্রায় পরিবর্তন আনা উচিত। আজ আপনার বেপরোয়া মনোভাব বাবা মাকে অসন্তুষ্ট করে তুলতে পারে। কোনও নতুন প্রকল্প শুরু করার জন্য অবশ্যই তাদের মতামত নেওয়ার চেষ্টা করুন। কারো সঙ্গে দেখা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। দিনটি আপনার জন্যই ভালো যাবে। আজ পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি খুব একটা ভালো কাটবে না।

প্রতিকার: পারিবারিক জীবনে সুখ ফিরিয়ে আনার জন্য একটি সাদা গরুকে পশুখাদ্য খাওয়ানোর চেষ্টা করুন।

কুম্ভ রাশি: আজ খেলাতে অংশগ্রহণ করতে পারবেন। দীর্ঘস্থায়ী অসুস্থতা আপনাকে কষ্ট দিতে পারে। যার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন পড়তে পারে। আজ আপনার এর জন্য প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করার প্রয়োজন পড়বে। বাড়ির কাজকর্মে নিজেকে ব্যস্ত রাখা উচিত। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো। স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করার দরকার নেই। আজ নিজের কাজগুলো এক পাশে রেখে অন্য কাজ করতে পারেন।

প্রতিকার: মানসিক শক্তি বাড়ানোর জন্য বাদাম খাওয়ার চেষ্টা করতে হবে।

মীন রাশি: আজ আপনার ব্যক্তিত্ব উন্নত হবে। গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলি বাস্তবায়িত হবে এবং নতুন আর্থিক চুক্তি চূড়ান্ত হতে পারে। পারিবারিক জীবন শান্তিপূর্ণ এবং সুখী হবে। আজ আপনি হৃদয় ভঙ্গ এড়াতে পারেন। প্রেমিক বা প্রেমিকাকে সময় দেওয়ার চেষ্টা করতে হবে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। আজ দিনটি অন্য দিনের থেকে বেশ ভালো কাটবে। বাড়িতে থাকবেন। কিন্তু পারিবারিক জটিলতা বিরক্ত করতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে।

প্রতিকার: ন্যায়পরায়ণ ব্যক্তিদেরকে সম্মান করার চেষ্টা করুন। এতে আপনার পারিবারিক জীবন আরও উন্নত হবে।

প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal