সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ২৭ মে বুধবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র বিরাজ করছে কন্যা ও তুলা রাশিতে এবং সূর্য বিরাজ করছে বৃষ রাশিতে। এদিকে আজ হস্তা এবং চিত্রা নক্ষত্রের প্রভাব পড়বে। একাদশী তিথির বিশেষ দিনটিতে ব্যতিপাত ও বরীয়ান যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:২৫ মিনিট এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৭:১২ মিনিটে।
জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ বুধবার, তাই গণপতি বাপ্পার কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
মেষ রাশির আজকের রাশিফল: আজ খেলাধুলা বা বাইরের কার্যকলাপ আপনাকে হারানো শক্তি ফিরে পেতে সাহায্য করবে। যারা চাকরি করেন তাদের টাকার প্রয়োজন পড়বে। কিন্তু অতীতের খরচের কারণে হাতে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকবে না। এমন বন্ধুদের সঙ্গে বাইরে যেতে পারেন, যারা আপনার পরিস্থিতি এবং প্রয়োজন বোঝে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি খুবই ভালো যাবে। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আজ সহকর্মীরা খুব সাহায্য করবে। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে আজ।
প্রতিকার: আর্থিক অবস্থা উন্নতি করতে হলে দাগযুক্ত পোশা পরার চেষ্টা করুন।
বৃষ রাশি: আজ কাজের চাপ কিছু মানসিক চাপ বা বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। টাকা তখনই কাজে লাগবে যখন অপচয় করা থেকে বিরত থাকবেন। তবে আর্থিক দিক থেকে আজকের দিনটা মোটামুটি ভালো কাটবে। দাম্পত্য জীবনে কোনওরকম সমস্যা হবে না। পরিবারের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। উদার এবং স্নেহপূর্ণ ভালবাসার উপহার পাবেন। আজ ভ্রমণের দিক থেকে দিনটি ইতিবাচক। তবে স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। ভালোবাসায় পরিপূর্ণ থাকবেন।
প্রতিকার: পারিবারিক সুখ বৃদ্ধি করার জন্য রাতে শান্ত মনে ধীরে ধীরে ২৮ বার ওঁ মন্ত্রটি জপ করার চেষ্টা করুন।
মিথুন রাশি: ক্রমাগত ঘাড় কিংবা পিঠের ব্যথা কষ্টদায়ক হতে পারে। এটিকে উপেক্ষা করবেন না। বিশ্রাম নেওয়া জরুরী। আজ নতুন এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সম্মুখীন হতে পারেন, যা আপনার আর্থিক সুবিধা নিয়ে আসবে। অবসর সময়কে ঘর সাজানোর কাজে ব্যবহার করতে পারেন। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এই রাশির আওতায় জন্মগ্রহণকারীরা আজ ব্যবসার উদ্দেশ্যে অনাকাঙ্খিত ভ্রমনে যেতে পারে। ভ্রমণ মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। অফিসে অপ্রয়োজনীয় কথাবার্তা এড়িয়ে চলুন।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে সকাল এবং সন্ধ্যার দিকে ১১ বার ওঁ গণপতোয়ে নমঃ মন্ত্র জপ করার চেষ্টা করুন।
কর্কট রাশি: আজ আপনার উদার স্বভাব এবং আনন্দের মুহূর্ত থাকতে পারে। টাকা জমানোর প্রচেষ্টা ব্যর্থ হবে। কিন্তু চিন্তার কোনও কারণ থাকবে না। পরিস্থিতির শীঘ্রই উন্নত হবে। আজ আত্মীয়-স্বজনদের সঙ্গে সম্পর্ক নতুন করে সম্পর্ক ঝালিয়ে নেওয়ার জন্য দিনটি ভালো। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে আলাপচারিতা নতুন পরিকল্পনা বা ধারণা জন্ম দেবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই ভালো কাটবে। পরিবারের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নত করতে হলে যে কোনও ধর্মীয় স্থানে কালো এবং সাদা তেল দান করুন।
সিংহ রাশি: আজ এমন কিছু করুন যেটি আপনার নিজের সম্পর্কে ভালো করাবে। পারিবারিক প্রয়োজনের কথা বিবেচনা করে আজ জীবনসঙ্গীর সাথে মূল্যবান সময় কাটাতে পারেন এবং কিছু কিনতে পারেন। আর্থিক অবস্থা খুব একটা ভালো থাকবে না। আজ সিনেমা দেখা আপনাকে শান্তি এনে দেবে। প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া উচিত। পরিবার এবং দাম্পত্য জীবনের দৃষ্টিকোন থেকে দিনটি খুবই ভালো। শিক্ষার্থীরা তাদের ল্যাপটপ বা টিভিতে সিনেমা দেখে সময় নষ্ট করতে পারে। প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়া উচিত।
প্রতিকার: বাড়িতে আপনার প্রিয় দেবতার রুপোর মূর্তি স্থাপন করে নিয়মিত পূজো করুন। এতে আপনার ধন সম্পত্তি বৃদ্ধি পাবে।
কন্যা রাশি: আজ আপনি ইতিবাচক অনুভূতি নিয়ে বাড়ি থেকে বের হবেন। কিন্তু মূল্যবান কোনও জিনিস চুরি হওয়ার কারণে আপনার মন খারাপ হতে পারে। পরিবারের সঙ্গে সামাজিক অনুষ্ঠানে যোগ দিলে আজ আপনার মানসিক চাপ সৃষ্টি হতে পারে। কেউ আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে চলে আসতে পারে। কর্মক্ষেত্রে আপনি কোনও জ্ঞানী লোকের সঙ্গে কথা বলতে পারেন। বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা উচিত। তবে এর জন্য সময় পাবেন না। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না বলেই মনে করা হচ্ছে।
প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নতি করতে হলে স্নানের আগে নাভিতে তেল লাগান এবং সারা গায়ে তেল দিয়ে স্নান করার চেষ্টা করুন।
তুলা রাশি: আকর্ষণীয় কিছু পড়ে আজ আপনার মনকে সফল রাখতে পারেন। বিদেশে যারা পড়তে আগ্রহী তাদের বাড়িতে আর্থিক সীমাবদ্ধতা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। আজ আপনি খুশি থাকবেন। বন্ধু এবং পরিবারের জন্য অর্থ ব্যয় করে আনন্দ পেতে পারেন। অবিবাহিতদের কোনও বিশেষ ব্যক্তির সাথে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু সম্পর্ককে এগিয়ে নিতে পারেন। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। যারা গত কয়েকদিন ধরে ব্যস্ত ছিলেন তারা অবসর সময় পেতে পারেন।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে আজ গণেশ মন্দিরে লাড্ডু নিবেদন করার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি: আজ আপনার মানসিক স্বাস্থ্যের মনোযোগ দেওয়া উচিত। এটি আধ্যাত্মিক জীবনের জন্য গুরুত্বপূর্ণ। ভালোমন্দ সবকিছু মনের মধ্য দিয়ে প্রবেশ করবে। এটা মাথায় রাখতে হবে। জীবনের সমস্ত সমস্যা সমাধান হবে। জীবনসঙ্গীর অসুস্থতার কারণে আর্থিক ক্ষতি হতে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। আজ জীবনসঙ্গীর সাথে হাসাহাসি করে দিনটি কাটাতে পারেন। এই রাশির কিছু জাতক জাতিকা আজ নিজের জন্য সময় বের করতে পারবে না। আর্থিক দিক থেকে দিনটি খুব একটা ভালো কাটবে না।
প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নতি করতে হলে আজ সোনার আংটি পরার চেষ্টা করুন।
ধনু রাশি: আজ আপনার হাসি খুশি স্বভাব ও আনন্দ অন্যদেরকে খুশি রাখবে। জীবনে যারা টাকার গুরুত্ব বোঝেনা তাদের আজ সমস্যা হতে পারে। সমস্যাগুলোকে মন থেকে সরিয়ে নেওয়া উচিত। বাড়ি এবং বন্ধুদের মধ্যে আজ আপনার অবস্থান উন্নত হবে। খারাপ অভ্যাস আপনার প্রেমিক-প্রেমিকাকে আঘাত করতে পারে। আজ ঊর্ধ্বতনদের কাছ থেকে কিছুটা বিরোধিতা শুনতে পারেন। তবু আপনার মন শান্ত থাকবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব একটা ভালো নয়।
প্রতিকার: ব্যবসায় লাভের জন্য বেশি করে হলুদ পোশাক পরার চেষ্টা করুন।
মকর রাশি: আজ আপনি অবসর সময় উপভোগ করতে পারবেন। আর্থিক সমস্যা সমাধান হতে পারে এবং আর্থিক লাভ হতে পারে। স্বাস্থ্য এর দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। কোনও ধর্মীয় স্থান বা আত্মীয়দের বাড়িতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয়জনকে মিস করতে পারেন। যারা সৃজনশীল এবং আপনার দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত তাদের সঙ্গে হাত মেলানো উচিত। আজ আপনার যোগাযোগ দক্ষতা উন্নত হবে। অস্বস্তিকার কারণে আজ আপনার বিবাহিত জীবনে নিজেকে আটকে পড়া অনুভব করবেন। পরিবারে কোনও রকম সমস্যা হবে না।
প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে আজ শনি মন্দিরে আস্ত বাদাম এবং সাতটি কালো বিউলির ডাল নিবেদন করার চেষ্টা করুন।
কুম্ভ রাশি: আজ আনন্দ, ভ্রমণ এবং সামাজিক সমাবেশ আপনাকে সুখী রাখতে পারে। গ্রহণক্ষত্রের অবস্থানের কারণে অর্থ উপার্জনের অনেক সুযোগ তৈরি হতে পারে। কোনও পার্টির পরিকল্পনা করে থাকেন তাহলে সেরা বন্ধুদেরকে আমন্ত্রণ জানান। আজ এমন অনেকেই থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে। ব্যক্তিগত সম্পর্কেগুলি সংবেদনশীল হবে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে। স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে হলে আপনার জীবনসঙ্গীর কাছ থেকে সামর্থন পাবেন না।
প্রতিকার: ভালোবাসার সম্পর্ক উন্নত করতে হলে আজ সাদাকালো কুকুরকে রুটি এবং দুধ খাওয়ানোর চেষ্টা করুন।
মীন রাশি: আজ আপনার শরীরের কোনও অংশে ব্যথা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক অনুষ্ঠানে বড় অংকের টাকা খরচ হবে যা আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাবে। জীবনে পরিবারের সদস্যদের প্রভাব গুরুত্বপূর্ণ হবে। প্রতিদ্বন্দ্বীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে এবং সতর্ক থাকতে হবে। আজ আপনি অবসর সময় সদ্ব্যবহার করতে পারবেন। অতীতে অসমাপ্ত কাজগুলি শেষ করতে পারবেন। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। বিবাহিত জীবনে সুখ উপভোগ করতে পারবেন।
প্রতিকার: আজ আপনার স্বাস্থ্যের উন্নতি করতে হলে হিজড়াদেরকে সবুজ রঙের পোশাক দান করার চেষ্টা করুন।
প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal










