হস্তা নক্ষত্রে সুখের সিংহাসনে বসবে ৪ রাশি! আজকের রাশিফল, ২৮ এপ্রিল

Published:

Daily Horoscope

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ২৮ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র কন্যা রাশিতে এবং সূর্য মেষ রাশিতে বিরাজ করছে। এদিকে আজ উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রের প্রভাব পড়বে। দ্বাদশী তিথির বিশেষ দিনটিতে ব্যাঘাত এবং হর্ষণ যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:৪৩ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬:৫৪ মিনিটে।

জ্যোতিষীরা বলছ, যেহেতু আজ মঙ্গলবার, তাই বজরংবলীর কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক-জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

মেষ রাশির আজকের রাশিফল: হৃদরোগীদের জন্য আজ কফি ছেড়ে দেওয়ার উপযুক্ত সময়। আজ যে অর্থ পাবেন তা প্রত্যাশা অনুযায়ী হবে না। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি ভালো না। আজ আপনার কাছে কেউ সময় কাটাতে চাইবে। কিন্তু আপনি তা দিতে পারবেন না। নিজের কাজে মনোযোগ দেওয়া উচিত। প্রেমিক বা প্রেমিকার দ্বারা আপনি প্রতারিত হতে পারেন। স্বাস্থ্যের দিকে আজ মনোযোগ দেওয়া দরকার। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো নয়।

প্রতিকার: প্রেমের জীবনকে ভালো রাখতে হলে বেসনের পায়েস খাওয়ার চেষ্টা করুন।

বৃষ রাশি: আজ ভ্রমণ এবং সামাজিক সমাবেশ আপনাকে সুখী রাখতে পারে। কোনও পার্টিতে আপনি এমন কারও সঙ্গে দেখা করতে পারেন যে আপনার আর্থিক অবস্থা শক্তিশালী করার বিষয় পরামর্শ দেবে। দূর সম্পর্কের কোনও আত্মীয়দের কাছ থেকে হঠাৎ করে ভালবাসতে পেতে পারেন, যা আপনার পরিবারের জন্য উত্তেজনাপূর্ণ হতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটা খুবই ভালো কাটবে। সেমিনার, প্রদর্শনি আপনাকে নতুন তথ্য দিতে পারে।

প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো রাখতে হলে ধ্যান বা যোগ ব্যায়াম করতে পারেন।

মিথুন রাশি: পরিবারের কাছের সদস্যদের আচরণ আপনাকে বিরক্ত করতে পারে। পরিবারের মঙ্গলের জন্য কঠোর পরিশ্রম করা উচিত। আজ এই রাশির ব্যবসায়ীদের পুরনো বিনিয়োগের কারণে লোকসানের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো কাটবে। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। ব্যবসায়ীদের পুরনো বিনিয়োগের কারণে আজ লোকসানের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য লাল রঙের বোতলে জল ভোরে রোদে রাখুন এবং সেই জল পান করুন।

কর্কট রাশি: মানসিক শান্তির জন্য মানসিক চাপের কারণগুলো সমাধান করা উচিত। বিনিয়োগের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো। তবে সঠিক ব্যক্তির পরামর্শে বিনিয়োগ করতে হবে। জীবনসঙ্গীর সাথে গোপনীয় তথ্য শেয়ার করা আজ এড়িয়ে চলুন। জীবনসঙ্গীর সাথে আনন্দে দিনটি কাটাতে পারেন। আজ আপনার জীবনসঙ্গীর সাথে আরামদায়ক দিন কাটাতে পারেন। শিক্ষার্থীদের বন্ধুত্বের পেছনে মূল্যবান মুহূর্ত নষ্ট না করাই সবথেকে বুদ্ধিমানের কাজ হবে।

প্রতিকার: পারিবারিক সুখ বাড়ানোর জন্য সাদা গরুকে ময়দা আর কালো পিঁপড়েকে চিনি খাওয়ানোর চেষ্টা করুন।

সিংহ রাশি: আজ আপনি আশার জগতে থাকতে পারেন। দীর্ঘস্থায়ী অসুস্থতা কষ্ট দিতে পারে। যার জন্য আপনাকে হাসপাতালে যেতে হতে পারে। এর জন্য প্রচুর অর্থ ব্যয় হবে। গৃহপ্রবেশের জন্য আজকের দিনটি শুভ। সুন্দর দিনে রোমান্টিক উদ্বেগ দূর হয়ে যেতে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনো রকম সমস্যা হবে না। আজ হঠাৎ করে অপ্রত্যাশিত ভ্রমণে যেতে হতে পারে, যা পরিবারের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনাকে ব্যাহত করবে।

প্রতিকার: ধনসম্পত্তি বৃদ্ধি করার জন্য বাড়িতে আপনার প্রিয় দেবতার রুপোর মূর্তি স্থাপন করে নিয়মিত তার পুজো করার চেষ্টা করুন।

কন্যা রাশি: আজ জীবনকে হালকা ভাবে নেবেন না। দিন গড়ার সঙ্গে সঙ্গে আর্থিক অবস্থার উন্নতি হবে। আকর্ষণীয় স্বভাব আর হাসিখুশি সবাইকে আকর্ষণ করবে। নতুন বন্ধু তৈরি করতে পারবেন। পরিচিতদের আজ সাহায্য করার জন্য দিনটি ভালো। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ কর্মক্ষেত্রে দিনটি খুবই ভালো যাবে। ভ্রমণ তাৎক্ষণিকভাবে সুবিধা আনবে না। জীবন সঙ্গী অন্যান্য দিনের থেকে আপনাকে আজ বেশি যত্ন নিতে পারে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য হনুমানকে গুড় এবং ছোলা প্রসাদ নিবেদন করার চেষ্টা করুন।

তুলা রাশি: স্বাস্থ্য ভালো থাকবে। অর্থের অভাবে আজ বাড়িতে অশান্তি সৃষ্টি হতে পারে। এরকম পরিস্থিতিতে পরিবারের সদস্যদের সাথে ভেবেচিন্তে কথা বলা উচিত এবং তাদের পরামর্শ নেওয়া উচিত। দূর সম্পর্কের কোনও আত্মীয়র কাছ থেকে আজ আকস্মিক বার্তা পাবেন। আধ্যাত্মিক প্রেমের জন্য আজকের দিনটি খুবই ভালো। বিবাহিত জীবনে কোনও রকম সমস্যা হবে না। সন্ধ্যাবেলা আপনার পছন্দের কাজগুলি করতে পারেন। জীবন সঙ্গী আপনাকে ভালোবাসা এবং সুখের জগতে ভরিয়ে রাখতে পারে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে মাংস, মদ, হিংসা এড়িয়ে চলার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি: আজ আপনার আত্মবিশ্বাস এবং কর্মশক্তি বেশি থাকবে। টাকা খরচ করার প্রয়োজন হবে না। কারণ, পরিবারের কোনও বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আপনাকে টাকা দিতে পারে। আজ যদি কেউ আপনার কাছে সমস্যা নিয়ে আসে, তাহলে তাদেরকে উপেক্ষা করার চেষ্টা করুন। প্রেমের জীবনে আশার আলো দেখাতে পারে। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। জীবনসঙ্গীর মেজাজ আজ ভালো থাকবে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য বিধবাদেরকে সাহায্য করার চেষ্টা করুন।

ধনু রাশি: নিজের যত্ন নেওয়ার ইচ্ছা আজ অন্যদের ইচ্ছাকে আঘাত করতে পারে। তবে নিজের আবেগকে চাপ দেবেন না। এরকম কাজ করুন যা আপনাকে শান্তি দেয়। যারা জুয়ায় টাকা বিনিয়োগ করেছেন, তাদের সেখান থেকে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। জুয়া থেকে দূরে থাকাই সবথেকে বুদ্ধিমানার কাজ। কর্মক্ষেত্রে আপনি প্রশংসা পাবেন। দিনের শুরুটা কিছুটা ক্লান্তিকর হতে পারে এবং দিন গড়ানোর সঙ্গে সঙ্গে আপনি ইতিবাচক ফলাফল পাবেন।

প্রতিকার: আজ ময়দা, চিনি এবং ঘি মিশিয়ে একটি শুকনো নারকেলের খোলা ভরে অশত্থ্ব গাছের নিচে রাখার চেষ্টা করুন। এতে আপনার আর্থিক অবস্থা উন্নতি হবে।

মকর রাশি: পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে উদ্বেগ দূর হয়ে যাবে। খুব শীঘ্রই বুঝতে পারবেন যে সমস্যাগুলি আপনার থেকে দূর হয়ে গিয়েছে। আর্থিক বিষয় নিয়ে আজ আপনার জীবনসঙ্গীর সাথে ঝগড়া হতে পারে। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ আপনি নিজের জন্য প্রচুর সময় পাবেন। প্রিয়জনের স্নেহপূর্ণ আচরণ আপনাকে বিশেষ অনুভব করাতে পারে। তবে মুহূর্তগুলো পুরোপুরি অনুভব করতে পারবেন। কর্মক্ষেত্রের পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। আজ ব্যক্তিত্ব উন্নত হবে।

প্রতিকার: পারিবারিক জীবনে সুখ ফিরিয়ে আনার জন্য মদ্যপান ত্যাগ করার চেষ্টা করুন।

কুম্ভ রাশি: অফিস থেকে তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করতে পারেন এবং এমন কিছু করবেন যা আপনি সত্যিই উপভোগ করেন। আদালতে কোনও আর্থিক বিষয় বিচারাধীন থাকলে আজ আপনি তা জিততে পারেন এবং আর্থিক লাভবান হতে পারেন। আজ আপনার আচরণ চারপাশের মানুষকে মুগ্ধ করতে পারে। আনন্দ এবং ভ্রমণ বিশেষ বার্তা নিয়ে আসবে। বড় প্রকল্প বা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন এবং সেখান থেকে পুরস্কার পাবেন। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না।

প্রতিকার: চাকরি বা ব্যবসায় উন্নতির জন্য কাকদেরকে রুটি খাওয়ানোর চেষ্টা করুন।

মীন রাশি: আজ কেউ ভাবতে পারে যে আপনি নতুন কিছু শেখার জন্য অনেক বেশি উদ্বুদ্ধ। তীক্ষ্ণ এবং সক্রিয় মনের কারণে সহজেই যে কোনও কিছু শিখতে পারেন। অতিরিক্ত খরচ এবং আর্থিক পরিকল্পনা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। আজ টাকা পয়সা নিয়ে পারিবারিক বিবাদ দেখা যেতে পারে। পরিবারের সবাইকে আর্থিক বিষয়ে স্বচ্ছ থাকার পরামর্শ দেওয়া উচিত। দাম্পত্য জীবনে কোনওরকম সমস্যা হবে না। তবে স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া দরকার আজ।

প্রতিকার: স্ত্রীকে সম্মান এবং মর্যাদা করার চেষ্টা করুন। এতে আপনার আর্থিক অবস্থা উন্নত হবে।

প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal