সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ২৯ মে, শুক্রবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে আজ চন্দ্র তুলা রাশিতে আর সূর্য বৃষ রাশিতে বিরাজ করছে। আজ স্বাতী এবং বিশাখা নক্ষত্রের প্রভাব পড়বে। এদিকে চতুর্দশী তিথির বিশেষ দিনটিতে পড়িঘ ও শিব যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:২৪ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৭:১৩ মিনিটে।
জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ শুক্রবার, তাই সন্তোষী মায়ের কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। কোন কোন রাশি তা জানতে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
মেষ রাশির আজকের রাশিফল: নিজের স্বাস্থ্যের কথা মাথায় রাখা উচিত এবং চিৎকার চেঁচামেচি থেকে বিরত থাকা উচিত। গয়না বা পুরনো জিনিসপত্রে বিনিয়োগ করে লাভজনক হতে পারেন। ভাই আপনার প্রত্যাশার থেকে বেশি সাহায্য করবে। ব্যক্তিগত বিষয়গুলো নিয়ন্ত্রণে থাকবে। প্রচন্ড কাজের চাপ থাকা সত্ত্বেও আজ কর্মক্ষেত্রে উদ্যমী বোধ করবেন। নির্ধারিত সময়ের আগে সমস্ত কাজ সম্পন্ন করতে পারবেন। দান বা সমাজসেবামূলক কাজ আপনাকে আকর্ষণ করবে। জীবনসঙ্গী দেবদূতের মতো আচরণ করতে পারে। পরিবারে সুখ শান্তি থাকবে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে গরু দান করুন। যদি তা সম্ভব না হয় তাহলে গরু কেনার সমপরিমাণ অর্থ গোসালায় দান করার চেষ্টা করুন।
বৃষ রাশি: শারীরিক অসুস্থতা সেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে খুব শীঘ্রই খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবেন। আজ আপনি কারও সাহায্য ছাড়া অর্থ উপার্জন করতে পারবেন। সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে। প্রিয়জনের সঙ্গে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। আজ ব্যবসায়ীরা ব্যবসার থেকে পরিবারের সঙ্গে সময় কাটাতে বেশি পছন্দ করবে। পরিবারে সম্প্রীতি বজায় থাকবে। আর্থিক দিক থেকে দিনটি খুবই ভালো। দাম্পত্য জীবনে কোনোরকম সমস্যা হবে না।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ অর্জন করার জন্য পাঁচজন মেয়েকে দুধ এবং চিনির মিছরি বিতরণ করার চেষ্টা করুন।
মিথুন রাশি: আজ আপনি ধ্যান বা যোগ ব্যায়াম করতে পারেন। এটি করা আপনার জন্য উপকারী হবে। সারাদিন কর্মশক্তি বেশি থাকবে। কোনও পাওনাদার আপনার অজান্তে আপনার একাউন্টে টাকা জমা করতে পারে, যা আপনাকে আনন্দিত করবে। সমস্যাগুলোকে গুরুত্ব ভাবে ভাববেন না। আজ ভিন্ন ধরনের প্রেমের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। জীবনে গুরুত্বহীন বিষয়গুলির পর্যালোচনা করা দরকার। কিন্তু দাম্পত্য জীবন এবং পরিবারের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো থাকবে না। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ বাড়ানোর জন্য একটি লাল লঙ্কা, ২৭ টি ডাল, পাঁচটি লাল ফুল নিয়ে যে কোনও হনুমান মন্দিরে আজ অর্পণ করার চেষ্টা করুন।
কর্কট রাশি: উত্তেজনা এবং মতবিরোধ আপনাকে খিটখিটে করে তুলতে পারে। ভাই বা বোনের সাহায্যে আর্থিক লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত জীবন থেকে কিছুটা সময় বের করে দাতব্য কাজে উৎসর্গ করা উচিত। এতে আপনি মানসিক শান্তি পাবেন। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনোরকম সমস্যা হবে না। আজ সম্পর্কগুলোকে উন্নত করার জন্য দিনটি খুবই ভালো। কিছু কিছু মানুষ ব্যবসায়িক বা শিক্ষাগত সুবিধা লাভ করতে পারে। ভালোবাসার দিক থেকে আবার দিনটি খুবই ইতিবাচক।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে গরিবদের মধ্যে বেসনের মিষ্টি, বেসনের ভাজা খাবার, বেসনের পায়েস বিতরণ করার চেষ্টা করুন।
সিংহ রাশি: আজ আপনার মন ইতিবাচক বিষয়গুলির প্রতি উন্মুক্ত থাকবে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন। ঘর সাজানোর পাশাপাশি আজ সন্তানের চাহিদার দিকে মনোযোগ দেওয়া উচিত। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আবার দিনটি খুবই ভালো কাটবে। শুধু রোমান্সের জন্য আজকের দিনটি উত্তেজনাপূর্ণ। সন্ধ্যার জন্য বিশেষ পরিকল্পনা করতে পারেন। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আজ স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করা দরকার নেই।
প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য কোনও দরিদ্র ব্যক্তিকে লাল কাপড় দান করার চেষ্টা করুন।
কন্যা রাশি: আজ ভদ্রলোকের কোনও ঐশ্বরিক বাক্য আপনাকে সন্তুষ্ট দিতে পারে। যদি আপনি অন্যের পরামর্শ নিয়ে বিনিয়োগ করেন, তাহলে সেখান থেকে আর্থিক ক্ষতি নিশ্চিত। ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো কাটবে। প্রিয়জনকে প্রতিশ্রুতি দিতে চাইলে এমন কোনও প্রতিশ্রুতি দেবেন না যা আপনি পূরণ করতে পারেন না। কর্মদক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি ব্যবহার করতে হবে। আজ আপনি মানুষের সঙ্গে কথা বলে মূল্যবান সময় নষ্ট করতে পারেন। কিন্তু ভেবে চিন্তে কথা বলা উচিত।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে ভৈরবজিকে মদ নিবেদন করার চেষ্টা করুন।
তুলা রাশি: আজ আপনার রাগ তিলকে পাহাড় বানাতে পারে। রাগ নিয়ন্ত্রণ করা উচিত। আজ জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের আর্থিক পরিকল্পনা করতে পারেন এবং সেই পরিকল্পনা সফল হবে। আর্থিক দিক থেকে দিনটি খুবই ভালো কাটবে। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। জীবনসঙ্গীর অসুস্থতা আপনার কাজকে প্রভাবিত করতে পারে। আজ আপনি প্রশংসা পেতে পারেন। প্রেমিক বা প্রেমিকাকে বিচার করা থেকে বিরত থাকতে হবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে হনুমানকে জুঁই তেল, সিঁদুর এবং রুপো দান করার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি: বন্ধুরা আপনাকে সমর্থন করবে আর খুশি রাখবে। খরচ বাড়বে। কিন্তু আয় বৃদ্ধি পুষিয়ে দিতে পারে। সন্তানরা কোনও আনন্দের খবর নিয়ে আসতে পারে। আজ ভালোবাসার দিক থেকে দিনটি খুবই ভালো কাটবে। প্রিয়জনের সঙ্গে হাসিতে আজ দিনটি ইতিবাচকভাবে কাটবে। কোনও আধ্যাত্মিক গুরু বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আপনাকে সাহায্য করতে পারে। জীবনসঙ্গীর সাথে সম্পর্ক টানাপড়েন থাকতে পারে। যতটা সম্ভব পরিস্থিতিকে জটিল হওয়া থেকে বিরত রাখা উচিত। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে আজ।
প্রতিকার: আর্থিক অবস্থা উন্নতি করতে হলে খাওয়ার আগে পা ধুয়ে নিন। যদি তা সম্ভব না হয় তাহলে অবশ্যই জুতো খুলে খাওয়ার চেষ্টা করুন।
ধনু রাশি: আজ গাড়ি চালানোর সময় সতর্ক থাকা উচিত। বন্ধুদের সঙ্গে বাইরে গেলে ভেবেচিন্তে টাকা বিনিয়োগ করা উচিত। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। পুরনো পরিচিতদের সঙ্গে দেখা করার ও পুরনো সম্পর্কগুলোকে জীবিত করার জন্য আজকের দিনটি খুবই ভালো। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। ব্যবসায়ীদের জন্য দিনটি ইতিবাচক। আজ অন্যরা আপনার মতামত জানতে চাইবে। কিন্তু আপনি এতে দ্বিধাবোধ করবেন না। সবাই আপনার প্রশংসা করতে পারে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি খুব একটা ভালো নয়।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে প্রতিবন্ধীদের সেবা করার চেষ্টা করুন।
মকর রাশি: বাড়িতে উত্তপ্ত পরিবেশ আপনাকে রাগিয়ে তুলতে পারে। এটিকে দমন করার জন্য শারীরিক সমস্যার বাড়তে পারে। আজ এই অবস্থা থেকে মুক্তি পেতে শারীরিক কার্যকলাপ বাড়াতে হবে। প্রতিকূল পরিস্থিতি থেকে দূরে থাকাই সবথেকে বুদ্ধিমানের কাজ। অপরিচিত ব্যক্তির পরামর্শ অথবা বিনিয়োগ করে থাকলে তাদের সেখান থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে তামা বা সোনার চামচ ব্যবহার করার চেষ্টা করুন।
কুম্ভ রাশি: আজ আপনার আশা সুগন্ধির মতো আচরণ করতে পারে। না ভেবে কাউকে টাকা দেবেন না। গুরুতর সমস্যার সম্মুখীন হতে পারেন। সামাজিক জীবনকে অবহেলা করবেন না। ব্যস্ত সময় থাকা সত্ত্বেও আজ গরিবদের সঙ্গে কোনও অনুষ্ঠানে যোগ দিতে পারেন। এটি আপনার মানসিক চাপ কমাবে। পাশাপাশি দ্বিধাও দূর করবে। মন রোমান্টিক স্মৃতিতে ভরে উঠতে পারে। যারা সৃজনশীল কাজের সঙ্গে জড়িত তাদের আজ দিনটি সফল হবে। দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে শরীরে সোনা ধারণ করার চেষ্টা করুন।
মীন রাশি: আজ দিনটিতে মানসিক চাপ এবং ঝামেলায় এড়িয়ে চলা উচিত। বিনোদন বা রূপচর্চায় অতিরিক্ত সময় ব্যয় করবেন না। সামাজিক জীবনকে অবহেলা করবেন না। ব্যস্ত সময় থাকা সত্ত্বেও কিছুটা সময় বের করে পরিবারের সঙ্গে অনুষ্ঠানে যোগ দেওয়া উচিত। এটি আপনার মানসিক চাপ কমাবে। পরিবার এবং দাম্পত্য জীবনে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। কিন্তু ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে আজ।
প্রতিকার: প্রেমের জীবনকে সুন্দর করার জন্য অনামিকা আঙুলে সোনার আংটি পরার চেষ্টা করুন।










