শ্রাবণের তৃতীয় সোমবারে ভাগ্য ইউটার্ন মারবে ৪ রাশির! আজকের রাশিফল, ৩ আগস্ট

Published:

Daily Horoscope

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ৩ আগস্ট, সোমবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। প্রতিদিনের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আজকের দিনটিতে চন্দ্র বিরাজ করছে মীন রাশিতে এবং সূর্য বিরাজ করছে কর্কট রাশিতে। এদিকে আজ উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের প্রভাব পড়বে গোটা দিনটির উপর। পঞ্চমী তিথির বিশেষ দিনটিতে সুকর্মা এবং ধৃতি যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:৪৮ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৭:২০ মিনিটে।

জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, তাই ভোলা মহেশ্বরের কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

মেষ রাশির আজকের রাশিফল

আজ মানসিক চাপ অসুস্থতার কারণ হয়ে দাঁড়াতে পারে। স্বস্তি পাওয়ার জন্য বন্ধু কিংবা পরিবারের সঙ্গে সময় কাটানো উচিত। আজ আপনি নিজেকে এমন কিছু উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে খুঁজে পাবেন যা আপনার জন্য আর্থিক সুবিধা নিয়ে আসবে। ব্যবসায়িক মিটিং চলাকালীন আবেগপ্রবণ হয়ে কথা বলা এড়িয়ে চলতে হবে। পরিবারের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। শিক্ষার্থীরা তাদের ল্যাপটপ কিংবা টিভিতে সিনেমা দেখে মূল্যবান সময় নষ্ট করতে পারে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আজ।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে আজ একটি মাটির ভারে মুদ্রা রাখুন এবং সেটি ভরে গেলে কোনও তীর্থযাত্রী বা শিশুকে দান করার চেষ্টা করুন।

বৃষ রাশি

মানসিক শান্তির জন্য দাতব্য কাজে অংশগ্রহণ করা উচিত। আর্থিক উন্নতি হবে। আজ সন্তানরা বাড়ির কাজে সাহায্য করবে। তাদের অবসর সময়ে আজ কাজ করতে উৎসাহিত করতে হবে। প্রিয়জনের থেকে দূরে থাকা আপনার জন্য কষ্টকর হতে পারে। প্রতিষ্ঠিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখা উচিত। পরিবারের দিক থেকে দিনটি ভালো গেলেও দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে না। জীবনসঙ্গীর সাথে আজ রোমান্টিক দিন কাটাতে পারেন। আজ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এবং ব্যবসায়ীদের জন্য দিনটি সম্পূর্ণ ভালো কাটবে।

প্রতিকার: প্রেমের জীবন উন্নত করতে হলে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দেখা করতে হলে সাদা পোশাক পরার চেষ্টা করুন।

মিথুন রাশি

আজ কোনটা সবথেকে ভালো তা আপনি নিজেই বুঝতে পারবেন। সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিণতির মুখোমুখি হতে প্রস্তুত থাকতে হবে। আজ টাকা আপনার হাতে থাকবে না। বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। পরিবারের দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। আজ বুদ্ধিমানের সঙ্গে টাকা বিনিয়োগ করা উচিত। বিবাহিত জীবনে কিছুটা উত্তেজনা খুঁজে পেতে পারেন। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে বলেই মনে করা হচ্ছে। আজ ব্যস্ত সময় থাকা সত্ত্বেও নিজের জন্য সময় বের করতে পারবেন না।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে অশ্বত্থ গাছের গোড়ায় তেল অর্পণ করার চেষ্টা করুন।

কর্কট রাশি

আজ আপনার দিনটি আনন্দে পরিপূর্ণ থাকতে পারে। সন্তানদের কাছ থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আজ বিশ্বস্ত কেউ আপনাকে পুরো সত্যি কথা বলবে না। আজ আপনার সামনে আসা অসুবিধাগুলি কাটিয়ে উঠতে পারবেন। অন্য দেশে ব্যবসায়িক যোগাযোগ স্থাপনের জন্য আজকের দিনটি ভালো। দীর্ঘদিনের কাজের চাপ আপনার বিবাহিত জীবনে সমস্যার সৃষ্টি করতে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি মোটেও ভালো কাটবে না। কিন্তু ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। আজ শিক্ষার্থীরা মোবাইল ফোনে পুরো দিন নষ্ট করতে পারে। দীর্ঘদিনের কাজের চাপ আপনার জন্য সমস্যা সৃষ্টি করবে।

প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য মন্দির কিংবা ধর্মীয় স্থানে খাটি ঘি এবং কর্পূর দান করার চেষ্টা করুন।

সিংহ রাশি

জীবনের প্রতি উদার মনোভাব গ্রহণ করতে হবে। আজ পরিস্থিতি নিয়ে অভিযোগ করা থেকে বিরত থাকতে হবে। দীর্ঘমেয়াদি বিনিয়োগ এড়িয়ে চলতে হবে এবং বন্ধুদের সঙ্গে আনন্দদায়ক মুহূর্ত কাটাতে পারেন। আজ একে অপরের দৃষ্টিভঙ্গি বোঝার মাধ্যমে ব্যক্তিগত সমস্যা সমাধান করতে পারবেন। পরিবারের দিক থেকে দিনটি ভালো না গেলেও দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। অভিজ্ঞ ব্যক্তিদের সাথে যোগাযোগ স্থাপনের জন্য দিনটি ইতিবাচক। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভালো থাকবে বলে মনে করা হচ্ছে আজ এই রাশি জাতক জাতিকাদের।

প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য মন্দির কিংবা ধর্মীয় স্থানে খাটি ঘি বা কর্পূর দান করার চেষ্টা করতে হবে।

কন্যা রাশি

যারা ছোট ব্যবসার সঙ্গে জড়িত তারা আজ কাছের কোনও ব্যক্তির কাছ থেকে পরামর্শ পেতে পারে যা আর্থিক সুবিধা নিয়ে আসবে। পরিবারের কোনও সদস্যের অসুস্থতার কারণে আজ ভ্রমণের পরিকল্পনা স্থগিত হতে পারে। প্রিয়জনের থেকে দূরে থাকলে আজ তাদের অভাব বোধ করতে পারেন। রাতে ফোনে তাদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারেন। কাজের দৃষ্টিকোণ থেকে আজ দিনটি আপনার সম্পূর্ণ ভালো যাবে। পরিবারে সুখ শান্তি বজায় না থাকলেও দাম্পত্য জীবন মোটামুটি ভালো কাটবে। স্বাস্থ্য ভালো থাকবে বলেই মনে করা হচ্ছে।

প্রতিকার: পারিবারিক জীবনের সমস্যা দূর করার জন্য হনুমানের মন্দিরে বোদে কিংবা লাড্ডু নিবেদন করার চেষ্টা করুন।

তুলা রাশি

সুখী জীবনযাপনের জন্য একগুঁয়ে মনোভাব ত্যাগ করতে হবে। আজ এমন কোনও উৎস থেকে অর্থ উপার্জন করতে পারেন যা আগে আপনি ভাবেননি। বিতর্কিত বিষয় নিয়ে তর্ক করা বিরত থাকতে হবে। প্রিয়জনের মধ্যে অচল অবস্থা তৈরি হতে পারে। আজ কর্মক্ষেত্র এবং বাড়ির চাপ আপনাকে কিছুটা খিটখিটে করে তুলতে পারে। ভ্রমণ করতে চাইলে মালপত্রের প্রতি বাড়তি যত্ন নিতে হবে। পরিবারের দিক থেকে দিনটি ভালো না গেলেও দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আজ এই রাশির জাতক জাতিকাদের।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে সারারাত জলে যব ভিজিয়ে রাখার চেষ্টা করতে হবে এবং পরদিন সকালে পশু কিংবা পাখিদেরকে খাওয়ানোর চেষ্টা করতে হবে।

বৃশ্চিক রাশি

কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের চাপ এবং বাড়িতে দ্বন্দ্ব আজ আপনার জন্য সমস্যা সৃষ্টি করবে। মনোযোগ ব্যাঘাত ঘটতে পারে। দীর্ঘদিন ধরে যারা আর্থিক সংকটে ভুগছেন তাদের জীবনে সমস্যার সমাধান হবে। জীবনসঙ্গীর সাথে গোপনীয় তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। আধ্যাত্মিক প্রেমের নেশা অনুভব করতে পারবেন। আজ পরিবারের দিক থেকে দিনটি খুব একটা ভালো কাটবে না। চারপাশে ঘটা কার্যকলাপে সচেতন থাকতে হবে। আজ সন্ধ্যাবেলা পার্ক বা নির্জন স্থানে গিয়ে সময় কাটাতে পারেন। বিবাহিত জীবনের দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো।

প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য বাড়িতে কিংবা ব্যবসার স্থানে মঙ্গল যন্ত্র স্থাপন করে তার পুজো করার চেষ্টা করুন।

ধনু রাশি

উত্তেজনাপূর্ণ বা আরামদায়ক কাজে অংশ নিতে হবে। যারা অপ্রয়োজনে অর্থ ব্যয় করেছেন তাদের আজ জীবনে অর্থের গুরুত্ব বোঝা উচিত। হঠাৎ করে অর্থের প্রয়োজন পড়বে। কিন্তু আপনার হাতে টাকা থাকবে না। দূর সম্পর্কের কোনও আত্মীয়র কাছ থেকে আসা আকস্মিক খবর আপনাকে উজ্জ্বল করে তুলতে পারে। প্রিয়জনের রাগের সেরা ওষুধ হবে আপনার হাসি। কর্মক্ষেত্রে আজ আপনি সবথেকে বিরক্তিকর ব্যক্তিকে পরামর্শ দিতে পারেন। দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো। আজ নিজের জন্য প্রচুর সময় পাবেন।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে বড় ভাইয়ের মতামতকে সম্মান করার চেষ্টা করুন এবং তার কথা শুনতে হবে।

মকর রাশি

আজ আপনার ইতিবাচক মনোভাব আপনার জন্য পুরস্কার নিয়ে আসবে। অতীতে অর্থ বিনিয়োগ করলে সেই অর্থ থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। একাকীত্ব বোধ করলে পরিবারের সাহায্য নিতে হবে। আজ আপনি সরাসরি কাউকে উত্তর না দিলে সহকর্মীরা আপনার উপর রেগে যেতে পারে। কোনও কারণে অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারেন। তবে সেই সুযোগকে কাজে লাগিয়ে পরিবারের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন। জীবনসঙ্গীর কারণে আজ আপনি অনুভব করবেন যে পৃথিবীর সবথেকে সুখী ব্যক্তি আপনি। স্বাস্থ্যের দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে।

প্রতিকার: চাকরি কিংবা ব্যবসায় লাভের জন্য স্নানের সময় নিম কিংবা ভেষজ উদ্ভিদ ব্যবহার করার চেষ্টা করুন।

কুম্ভ রাশি

আজ আপনার রুক্ষ মেজাজ সমস্যা সৃষ্টি করবে। বাবা-মা আপনার জন্য চিন্তিত হতে পারে। সন্তানদের সঙ্গে কাটানোর জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো। প্রেমের দিক থেকে দিনটি আনন্দদায়ক হবে এবং উত্তেজনাপূর্ণ হতে পারে। আজ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে কথা বলার সময় চোখ কান খোলা রাখতে হবে। কোনও মূল্যবান তথ্য বা ধারণা পেতে পারেন। পরিবার আর দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। জীবনসঙ্গীকে বলা উচিত যে আপনি তাকে কতটা ভালোবাসেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো যাবে বলেই মনে করা হচ্ছে।

প্রতিকার: স্বাস্থ্যের উপকার পাওয়ার জন্য রুপোর গ্লাসে জল পান করার চেষ্টা করুন।

মীন রাশি

আজ আপনি স্বাভাবিকের থেকে কম কর্মশক্তি অনুভব করবেন। নিজেকে অতিরিক্ত কাজের চাপে ফেলবেন না। কিছুটা বিশ্রাম নেওয়া উচিত। পুরনো বিনিয়োগের কারণে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আজ আপনার একগুঁয়ে স্বভাব বাবা-মায়ের শান্তি কেড়ে নিতে পারে। তাদের পরামর্শ মেনে চলা উচিত। ইতিবাচকভাবে সবকিছু চিন্তা করতে হবে। কর্মক্ষেত্রে কেউ আপনার পরিকল্পনা নষ্ট করে দিতে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি একদমই ভালো কাটবে না। আজ আত্মবিশ্বাসের সুযোগ নেওয়া উচিত। স্বাস্থ্য ভালো থাকবে না।

প্রতিকার: স্বাস্থ্যের উপকার পাওয়ার জন্য ঘনঘন সবুজ রঙের পোশাক পরতে হবে।

প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal