সিদ্ধি যোগে সুখের সিংহাসনে বসবে ৫ রাশি! আজকের রাশিফল, ৩০ এপ্রিল

Published:

Daily Horoscope

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ৩০ এপ্রিল, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র কন্যা এবং তুলা রাশিতে আর সূর্য মেষ রাশিতে বিরাজ করছে। এদিকে আজ চিত্রা এবং স্বাতি নক্ষত্রের প্রভাব পড়বে। চতুর্দশী তিথির বিশেষ দিনটিতে বজ্র এবং সিদ্ধি যোগ বিরাজ করছে। আজ সূর্যদয় হবে সকাল সকাল ৫:৪৭ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৭:০৫ মিনিটে।

জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ বৃহস্পতিবার, তাই মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে কিছু জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

মেষ রাশির আজকের রাশিফল: আজ অন্যদের সমালোচনা করার অভ্যাস আপনাকে সমস্যায় ফেলতে পারে। কঠোর জবাব দেওয়া থেকে বিরত থাকতে হবে। এমনটা করলে আপনার উপরেই কঠোর মনোভাব আসতে পারে লোকের। আজ বিভিন্ন উৎস থেকে আর্থিক সুবিধা পাবেন। টাকা-পয়সা নিয়ে পারিবারিক বিবাদ দেখা দিতে পারে। পরিবারের সবাইকে আর্থিক বিষয়ের স্বচ্ছ থাকার পরামর্শ দিতে হবে। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ প্রিয়জনকে ক্যান্ডি বা চকলেট উপহার দিতে পারেন।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য খিরনির শিকড় একটি সাদা কাপড়ে মুড়িয়ে নিজের কাছে রেখে দেওয়ার চেষ্টা করুন।

বৃষ রাশি: কোনও কাজ করার আগে অবশ্যই দুবার ভাবুন। আপনার মনোভাব অন্য কারোর অনুভূতিতে আঘাত করতে পারে। আজ জমি সংক্রান্ত কোনও বিষয়ে অর্থ ব্যয় করতে হতে পারে। পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাত দেবেন না। সতর্ক থাকার চেষ্টা করুন। আজ আর্থিক দিক থেকে দিনটি খুব একটা ভালো নয়। স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া দরকার। একা সময় কাটানো খুব একটা ইতিবাচক হবে না। আজ আপনার জন্য দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি খুব একটা ভালো নয়।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য বাড়িতে সূর্যের আলো প্রবেশের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করুন।

মিথুন রাশি: আজ সুস্থ থাকার জন্য অতিরিক্ত খাওয়া পরিহার করতে হবে। নিয়মিত ব্যায়াম করার চেষ্টা করতে তবে। অর্থের অভাব বাড়িতে সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। এরকম পরিস্থিতিতে পরিবারের সদস্যদের সাথে ভেবেচিন্তে কথা বলা উচিত। আর্থিক দিক থেকে দিনটি একদমই ভালো নয়। ব্যবসায়ীদের ক্ষতির সম্ভাবনা রয়েছে। আজ জীবনসঙ্গীর অসুস্থতা আপনার কাজের উপর প্রভাব ফেলতে পারে। তবে পরিস্থিতি সামলে নিতে পারবেন। পরিবারে খুব একটা সুখ শান্তি থাকবে না।

প্রতিকার: ধনসম্পত্তি বৃদ্ধি করার জন্য বাড়িতে আপনার প্রিয় দেবতার রুপোর মূর্তি স্থাপন করে নির্মিত পুজো করার চেষ্টা করুন।

কর্কট রাশি: আজ দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। বর্তমানে আপনি ভ্রমণের জন্য দুর্বল। দীর্ঘমেয়াদি বিনিয়োগ এড়িয়ে চলুন। বন্ধুদের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটাতে পারেন। সন্ধ্যার সামাজিক কার্যকলাপ আপনার প্রত্যাশার থেকে ভালো ফলাফল এনে দেবে। প্রিয়জনের অসুস্থতার কারণে প্রেমের ক্ষেত্রে সমস্যা হতে পারে। কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা ভালো ফলাফল দেবে। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে আজ। স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া দরকার।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য জলে কিছু টাকা সহ সাদা ফুল ভাসিয়ে দেওয়ার চেষ্টা করুন।

সিংহ রাশি: ব্যস্ত দিন সত্ত্বেও আজ আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে। আজ আপনার অর্থ সঞ্চয়ের জন্য পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা উচিত। তাদের পরামর্শ আপনার আর্থিক অবস্থার উন্নতি করবে। আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে। চারপাশের মানুষদের সঙ্গে ঝগড়া করা থেকে বিরত থাকতে হবে। আজ দাম্পত্য জীবন এবং পরিবারে মোটেও সুখ শান্তি বজায় থাকবে না। আর্থিক দিক থেকে দিনটি ভালো নয়। আজ কাউকে কোনও প্রতিশ্রুতি দেওয়ার আগে অবশ্যই ভালোভাবে যাচাই করুন।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য ১১ বার ওম শুক্রায় নমঃ মন্ত্র জপ করুন।

কন্যা রাশি: আজ আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে। অদ্ভুত আচরণ মানুষকে বিভ্রান্ত করবে। জমি, রিয়েল এস্টেট বা সাংস্কৃতিক প্রকল্পের উপর মনোযোগ দিতে হবে। আজ আপনার জন্য দিনটি খুবই ভালো। প্রিয়জন আজ বিশেষ বা সুন্দর কিছু করে আপনাকে অবাক করে দিতে পারে। স্বল্প কিংবা মধ্যমেয়াদী কোর্সে ভর্তি হয়ে আপনার প্রযুক্তিগত দক্ষতাকে উন্নত করতে পারেন। জীবনসঙ্গীর সাথে ভালোবাসা অনুভব করতে পারবেন। আজ ব্যবসায় লাভের সম্ভাবনা আছে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য একজন পরিচ্ছন্নতা কর্মীকে ডাল এবং টাকা উপহার দেওয়ার চেষ্টা করুন।

তুলা রাশি: আজ আঘাত এড়ানোর জন্য সাবধানে বসার চেষ্টা করুন। সোজা হয়ে বসলে আপনার ব্যক্তিত্ব উন্নত হবে। পাশাপাশি স্বাস্থ্য ভালো হবে। যারা অতীতে অর্থ বিনিয়োগ করেছেন আজ তাদের সেখান থেকে ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘর সাজানোর পাশাপাশি সন্তানের চাহিদার দিকে মনোযোগ দেওয়া উচিত। শিশুরা ঘরে উত্তেজনা নিয়ে আসতে পারে। প্রেমের ক্ষেত্রে কিছুটা বাধা আসবে। আর্থিক দিক থেকে দিনটি খুবই ভালো কাটবে। স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া দরকার।

প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে কালো ও সাদা গরুকে খাওয়ানোর চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি: আজ আপনার উপর যে ছায়া রয়েছে তা থেকে বেরিয়ে আসতে পারবেন। যারা কর ফাঁকি দেন তাদের সমস্যায় পড়তে হতে পারে। তাই কর ফাঁকি না দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। সার্বিকভাবে আজকের দিনটি আপনার জন্য শুভ। যাকে আপনি অন্ধভাবে বিশ্বাস করেছিলেন সে আপনার বিশ্বাস ভাঙতে পারে। প্রেমের দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি বেশ চমৎকার। ভালোবাসা উপভোগ করতে পারবেন। আজ আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে কিছুটা সমস্যা হতে পারে।

প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য কেতুর দ্বাদশ নাম জপ করার চেষ্টা করুন।

ধনু রাশি: আজ দীর্ঘদিনের ক্লান্তি বা মানসিক চাপ থেকে মুক্তি পেতে পারেন। সমস্যাগুলোকে স্থায়ীভাবে দূর করার জন্য জীবনযাত্রাতে পরিবর্তন আনতে হবে। দ্রুত অর্থ উপার্জনের ইচ্ছা জাগবে। আজ জীবনসঙ্গীর স্বাস্থ্য মানসিক চাপ বা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। দাম্পত্য জীবনে কোনওরকম সমস্যা হবে না। আজ অবসর সময় অপ্রয়োজনীয় কাজে নষ্ট হতে পারে। বিবাহিত জীবনের প্রকৃত স্বাদ উপভোগ করতে পারবেন। আজ আপনার স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করার দরকার নেই।

প্রতিকার: পারিবারিক সুখ বৃদ্ধি করার জন্য গরিব মেয়েদের মধ্যে ক্ষীর বিতরণ করার চেষ্টা করুন।

মকর রাশি: খাওয়া-দাওয়ার ব্যাপারে আজ সতর্ক থাকা উচিত। অসাবধানতার কারণে অসুস্থতা বেড়ে যেতে পারে। আজ নতুন ধারণা আপনার জন্য আর্থিক সুবিধা নিয়ে আসবে। পরিবারের কোনও সদস্যের আচরণে আপনি বিরক্ত হবেন। তাদের সঙ্গে কথা বলা প্রয়োজন। ভালোবাসার ব্যাপারে তাড়াহুড়ো করে কোনও রকম পদক্ষেপ নেবেন না। কর্মক্ষেত্রে ধীর অগ্রগতির কারণে আজ মানসিক চাপ সৃষ্টি হতে পারে। ব্যবসায়িক ক্ষতির সম্ভাবনা রয়েছে। আজ স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া দরকার।

প্রতিকার: প্রেমের সম্পর্ককে উন্নত করতে হলে একে অপরকে স্পটিকের জপ মালা দেওয়ার চেষ্টা করুন।

কুম্ভ রাশি: আজ জীবনকে সম্পূর্ণ ভাবে উপভোগ করার জন্য উচ্চাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণে রাখতে হবে। ধ্যান বা যোগব্যায়াম করুন। এতে আপনার শারীরিক সুস্থতা বজায় থাকবে। সারাদিন আর্থিক বিষয় নিয়ে সমস্যা হতে পারে। তবে সন্ধ্যার দিকে আর্থিক লাভ হবে যা আপনাকে আনন্দ দেবে। আজ বন্ধুদের থেকে সতর্ক থাকা উচিত। আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি ভালো। প্রিয়জনের হাসি দিয়ে আজকের দিনটি শুরু হবে। তবে দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে।

প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো রাখতে হলে মদ্যপান ছেড়ে দেওয়ার চেষ্টা করুন।

মীন রাশি: আজ যত তাড়াতাড়ি সম্ভব আবেগ নিয়ন্ত্রণ করা উচিত এবং ভয় থেকে নিজেকে মুক্ত করতে হবে। কারণ এগুলি আপনার স্বাস্থ্যের উপরে নেতিবাচক প্রভাব ফেলবে। সুস্বাস্থ্য উপভোগ করা থেকে বিরত রাখতে পারে। আজ টাকা তখনই কাজে লাগবে যদি আপনি তা সঞ্চয় করতে পারেন। না হলে পরে অনুসূচনা করতে হতে পারে। পারিবারিক পরিস্থিতি আপনার প্রত্যাশা অনুযায়ী হবে না। পরিবারে ঝামেলার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই ভালো।

প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নতি করতে হলে আজ বাইরে যাওয়ার সময় কপালে একটি লাল দাগ দেওয়ার চেষ্টা করুন।

প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal