অশ্বিনী নক্ষত্রে প্রতিটি কাজে সাফল্য পাবে ৫ রাশি! আজকের রাশিফল, ৮ জুলাই

Published:

Daily Horoscope

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ৮ জুলাই, বুধবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র মীন ও মেষ রাশিতে আর সূর্য মিথুন রাশিতে বিরাজ করছে। এদিকে আজ রেবতী এবং অশ্বিনী নক্ষত্রের প্রভাব পড়বে গোটা দিনটির উপর। অষ্টমী তিথির বিশেষ দিনটিতে অতিগন্ড এবং সুকর্মা যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:৩০ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৭:২৩ মিনিটে।

জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ বুধবার তাই গণপতি বাপ্পার কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি একদমই ভালো কাটবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন হয়ে থাকুন।

মেষ রাশির আজকের রাশিফল: আজ আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে এরকম চিন্তাভাবনা নিজের ভিতরে রাখার উচিত। আজ অপ্রয়োজনীয় জিনিসপত্রে টাকা খরচ করতে হতে পারে। এর জন্য আপনার আর্থিক অবস্থা খারাপ হবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। জীবনসঙ্গী কিংবা বাবা মায়ের সঙ্গে আজ আলোচনা করে কাজ করা উচিত। নবজাতকের অসুস্থতা আজ আপনার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। পরিবারের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। কিন্তু ভালবাসার দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো যাবে।

প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো করতে হলে ভৈরব মন্দিরে এক প্যাকেট দুধ দান করার চেষ্টা করুন।

বৃষ রাশি: ধৈর্য ধরা উচিত। আপনার চেষ্টা অবশ্যই সাফল্য এনে দেবে। আজ আপনি নতুন উৎস থেকে অর্থ পেতে পারেন যা আপনার আর্থিক সমস্যাগুলিকে দূর করবে। প্রিয়জনের মন আজ ভালো থাকবে না। আজ কিছু সহকর্মী গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি নিয়ে অসন্তুষ্ট হতে পারে। পরিবারের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে বলেই মনে করা হচ্ছে। আজ ফলাফল প্রত্যাশা অনুযায়ী হবে না। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। কিন্তু ব্যবসায়ীদের ক্ষতির সম্ভাবনা রয়েছে।

প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে সাধুদের সন্তুষ্ট করার এবং সম্মান করার চেষ্টা করুন।

মিথুন রাশি: খাওয়া-দাওয়ার সময় সতর্ক থাকা উচিত। অসতর্কতার কারণে আজ আপনার অসুস্থতা বাড়তে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে এবং ব্যবসায়ীদের জন্য দিনটি সম্পূর্ণ ভালো। আজ মতবিরোধ সত্বেও আপনার প্রেমের জীবন ভালো থাকবে এবং আপনি আপনার জীবনসঙ্গীকে খুশি রাখতে পারবেন। পরিবারের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো যাবে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। মনোযোগ দেওয়া দরকার। আজ আপনার নিষ্ঠা এবং উদ্যমী মনোভাব দেখানো উচিত।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে সপ্তমুখী রুদ্রাক্ষ পরার চেষ্টা করতে হবে।

কর্কট রাশি: উত্তেজনাপূর্ণ কিংবা আরামদায়ক কাজে অংশ নেওয়া উচিত। যারা অতীতে অর্থ বিনিয়োগ করেছেন, আজ সেখান থেকে লাভবান হতে পারেন। আজ আপনার থেকে কম অভিজ্ঞ ব্যক্তিদের প্রতি ধৈর্যশীল স্বভাব অবলম্বন করতে হবে। জীবনসঙ্গী বা প্রিয়জনের কাছ থেকে সুসংবাদ বা বার্তা আপনার উৎসাহ দ্বিগুণ করে তুলবে। আজ এমনিতে আর্থিক দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে এবং ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো। আজ বিদেশ থেকে ব্যবসায়িক প্রস্তাব বা বিশেষ কোনও সংবাদ পেতে পারেন।

প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো করার জন্য বাড়ি থেকে পুরনো, ছেঁড়া কাপড়, আবর্জনা, খবরের কাগজ ইত্যাদি ফেলে দেওয়ার চেষ্টা করুন।

সিংহ রাশি: আজ অন্যদের সঙ্গে আনন্দ ভাগ করে নিলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। আজ আপনি ভালো পরিমানে অর্থ উপার্জন করতে পারবেন। কিন্তু খরচ বেড়ে যাওয়ার কারণে আপনার মানসিক চাপ বাড়তে পারে। পরিবার আর দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে। কর্মক্ষেত্রে আপনার শত্রুরাও আজ আপনার বন্ধু হয়ে উঠতে পারে। নতুন প্রকল্প শুরু করার আগে আপনাকে অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে নেওয়া দরকার। জীবনসঙ্গীর সাথে আজ আপনি সময় কাটানোর সুযোগ পেতে পারেন।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন এবং মানসিক নির্যাতন পরিহার করার চেষ্টা করুন।

কন্যা রাশি: আজ আপনার উপর চেপে থাকা ছায়াগুলিকে আপনি মুক্তি করতে পারবেন। জীবনসঙ্গীর সাথে আপনার ঝগড়া হতে পারে। আজ পরিচিতদের সঙ্গে ব্যক্তিগত বিষয়ে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। আজ সঠিক ব্যক্তিদের কাছে আপনার দক্ষতা এবং প্রতিভা তুলে ধরা উচিত। ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি ভালো কাটবে বলে মনে করা হচ্ছে। দিনের শুরুটা কিছুটা ক্লান্তিকর হতে পারে। কিন্তু দিন গড়ানোর সঙ্গে সঙ্গে আপনার অবস্থা উন্নতি হবে। জীবনসঙ্গীর সাথে আবেগগতভাবে সংযুক্ত থাকতে পারেন।

প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য ধর্মীয় স্থানে খাঁটি ঘি বা কর্পূর দান করার চেষ্টা করুন।

তুলা রাশি: আশাবাদী হওয়ার চেষ্টা করতে হবে এবং নিজের উজ্জ্বল দিকটিকে তুলে ধরতে হবে। আজ আপনার নিজের ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জনের সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে এবং ব্যবসায়ীদের জন্য দিনটি ইতিবাচক। আজ ছোটখাটো বিষয়ে আপনার জীবনসঙ্গীকে বিরক্ত করা থেকে বিরত থাকতে হবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি একদমই ভালো কাটবে না বলেই মনে করা হচ্ছে। আজ খেলাধুলা করে সময় কাটাতে পারেন কিংবা জিমে যেতে পারেন।

প্রতিকার: আজ প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে প্রেমিক কিংবা প্রেমিকাকে শঙ্খ বা শামুক কিংবা মুক্তার জিনিস উপহার দেওয়ার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি: মানসিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়া উচিত, যেটি আধ্যাত্মিক জীবনের জন্য গুরুত্বপূর্ণ। আর জীবনের সমস্ত সমস্যার সমাধান হতে পারে। কথা বলার এবং আর্থিক লেনদেন করার সময় সতর্কতা অবলম্বন করা উচিত। আজ আপনার আত্মীয়-স্বজন বা বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার পাওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সাথে আজকের দিনটি সম্পূর্ণভাবে ভালো কাটবে। পরিবার আর দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ বিবাহিত জীবনের স্নেহময় দিনগুলির মধ্যে একটি হতে পারে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে ভগবান বিষ্ণুর চারটি মন্ত্র জপ করার চেষ্টা করতে হবে।

ধনু রাশি: আজ আপনার সবথেকে বড় স্বপ্ন বাস্তবায় রূপান্তরিত হতে পারে। কিন্তু আপনার উৎসাহ নিয়ন্ত্রণে রাখা উচিত। অপ্রত্যাশিত লাভ বা অনুদানের মাধ্যমে আজ আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। যেকোনো পরিস্থিতিতে আজ আপনার সময়ের প্রতি সচেতন থাকা উচিত। আজ আপনার রোমান্টিক স্বপ্নগুলো সবার সঙ্গে ভাগ করে নেওয়া উচিত। আর্থিক দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে, এমনকি ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর কোনও অপ্রত্যাশিত কাজের কারণে আজ আপনার পরিকল্পনা ব্যাহত হতে পারে।

প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে ১০ বছরের কম বয়সী মেয়েদের যে কোনও উপায়ে খুশি করার চেষ্টা করুন।

মকর রাশি: আজ আপনি শক্তিতে ভরপুর থাকবেন। আজ নতুন আর্থিক চুক্তি চূড়ান্ত হতে পারে এবং সেখান থেকে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো মন্দ বিবেচনা করা উচিত। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হওয়ার সম্ভাবনা নেই আজ। বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার জন্য আজকের দিনটি খুব ভালো। স্বাস্থ্য নিয়ে সেরকম কোনও চিন্তা করার দরকার নেই। কাজ থেকে বিরতি নিয়ে জীবন সঙ্গীর সঙ্গে সময় কাটাতে পারেন। আজ আপনার রোমান্টিক দিকটি ফুটে উঠতে পারে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে সবুজ রঙের যানবাহন ব্যবহার করার চেষ্টা করুন।

কুম্ভ রাশি: পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে আজ আপনার সমস্ত উদ্বেগ দূর হয়ে যাবে। বিবাহিত দম্পতিদের তাদের সন্তানের শিক্ষার জন্য আজ প্রচুর টাকা ব্যয় করতে হতে পারে। তবে আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে। পরিবারে সুখ শান্তি বজায় থাকলেও বিবাহিত জীবনের দিক থেকে আজকের দিনটি ভালো নয়। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে আজ। কর্মক্ষেত্রে আজ আপনার উপর দায়িত্ব বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনি শৈশবের দিনগুলির কথা মনে করে সময় কাটাতে পারেন। জীবন সঙ্গী সামান্য বিষয়কে আজ বড় করে তুলতে পারে।

প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে বাড়িতে একটি কুকুর পোষার চেষ্টা করুন।

মীন রাশি: স্বাস্থ্যের উন্নতি করার জন্য আজ এই রাশির জাতক জাতিকাদের দীর্ঘক্ষণ হাঁটা উচিৎ। দুশ্চিন্তা মন থেকে মুছে ফেলে আজ বন্ধুদের সঙ্গে সময় কাটানো উচিত। আজ আপনি রোমান্টিক চিন্তা এবং স্বপ্নে মগ্ন থাকতে পারেন। পরিবার আর দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে। নিজের বাহ্যিক রূপ উন্নত করার জন্য আজ প্রচুর সময় পাবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি একদমই ভালো নয়। এমনকি অন্যান্যদের আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। ভালোবাসার দিক থেকে আজকের দিনটি ভালো কাটবে।

প্রতিকার: চাকরি বা ব্যবসায় উন্নতি করতে হলে সকালে বাড়ির প্রবেশপথ জল দিয়ে পরিষ্কার করার চেষ্টা করুন।

প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal