সূর্যদেবের কৃপায় ভাগ্য বদল, কপাল খুলবে ৩ রাশির! আজকের রাশিফল (৯ আগস্ট)

Published:

Daily Horoscope

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ৯ আগস্ট, রবিবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র মিথুন রাশিতে এবং সূর্য কর্কট রাশিতে বিরাজ করছে। এদিকে আজ মৃগশিরা এবং আর্দ্রা নক্ষত্রের প্রভাব পড়বে গোটা দিনটির উপর। তবে পঞ্জিকা অনুযায়ী আজ একাদশী তিথি। এমনকি এই দিনটিতে হর্ষণ এবং বজ্র যোগ বিরাজ করছে। পাশাপাশি আজ সূর্যোদয় হবে সকাল ৫:৫২ মিনিটে আর সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৭:১৫ মিনিটে।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, রবিবারের দিন কিছু কিছু রাশির জাতক জাতিকাদের উপর সূর্যদেবের কৃপা সরাসরি বর্ষিত হয়। সেই কারণে তাদের অর্থ ভাগ্য ফেরে, সবদিক থেকে উন্নতি লাভ করে। অন্যদিকে আবার কিছু কিছু রাশির জন্য দিনটি খুব একটা ভালো যায় না। তবে আপনার রাশি কেমন যাবে তা জানতে হলে অবশ্যই পড়তে হবে দৈনিক রাশিফল (Ajker Rashifal)। এমনকি প্রতিদিনের রাশিফল আগের দিন রাতের বেলা পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন হয়ে থাকতে পারেন।

মেষ রাশির আজকের রাশিফল: আজ কঠিন পরিস্থিতির মুখে পড়লে মোটেও নিজের সাহস এবং শক্তি হারাবেন না। নিজের ভিতর সব সময় ইতিবাচক মনোভাব রাখতে হবে আজ। আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে এবং ব্যবসায়ীদের জন্য দিনটি খুব একটা ভালো নয়। দীর্ঘমেয়াদি বিনিয়োগ এড়িয়ে চলা উচিত আজ। আজ ভ্রমণ করলে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিতে ভুলবেন না। নাহলে আপনাকে সমস্যার মুখোমুখি পড়তে হতে পারে। আজ আপনার সঙ্গীর সঙ্গে তর্ক হতে পারে। সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় ব্যয় করতে পারেন।

প্রতিকার: সাফল্য অর্জন করার জন্য দরিদ্র ব্যক্তিকে কাঁচা কয়লা, কালো তিল, কালো কিংবা নীল রঙের পশমের পোশাক দান করার চেষ্টা করুন।

বৃষ রাশি: আজ আপনি মানসিকভাবে স্থির থাকতে পারবেন না। অন্যদের সামনে আপনার আচরণের ব্যাপারে সতর্ক থাকা উচিত। আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে এই রাশির জাতক-জাতিকাদের। আজ অভাবী ব্যক্তিকে টাকা দিয়ে আপনি শান্তি অনুভব করতে পারবেন। পরিবারের দিক থেকে দিনটি ভালো গেলেও দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে না। জীবন সঙ্গীর খুঁতখুঁতে স্বভাবগুলিকে আজ আপনার বিরক্তির কারণ হতে দেবেন না। বিবাহিত হলে আজ সন্তানের পক্ষ থেকে অভিযোগ আসতে পারে যে আপনি তাকে সময় দেন না।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে শোয়ার ঘরে স্ফটিকের গোলক রাখার চেষ্টা করুন।

মিথুন রাশি: আজ আপনার মন হাসিতে ভরপুর থাকবে। অপরিচিতরাও আপনার কাছে পরিচিত মনে হবে আজ। সঞ্চয় কাজে লাগতে পারে। কিন্তু তা হারাতে দেখে আপনার দুঃখ হবে। আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি ভাল কাটবে বলেই মনে করা হচ্ছে। আজ বাড়িতে বিভিন্ন আচার অনুষ্ঠান কিংবা যজ্ঞর আয়োজন করতে পারেন। আজ নিজের সামর্থ্যের বাইরে কাজ করা আপনার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। বিবাহিত জীবনের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না, এবং ভালবাসার দিক থেকেও দিনটি ইতিবাচক নয়। আজ আপনার আচরণ সামাজিক সমাবেশে আপনার জনপ্রিয়তা বাড়াতে পারে।

প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ার আগে সর্ষের তেল সারা শরীরে মালিশ করার চেষ্টা করুন।

কর্কট রাশি: আজ আপনি উৎসাহে ভরপুর থাকবেন, সে যাই করেন না কেন। নতুন চুক্তিগুলি আপনার জন্য আজ লাভ বয়ে আনবে। কিন্তু কিছু কিছু ব্যক্তির আজ আর্থিক দিক থেকে দিনটি খুব একটা ভালো কাটবে না। পরিবার এবং দাম্পত্য জীবনে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ নিজের আচরণ পরিবর্তন করা উচিত। দিনটি আজ আপনি শান্তভাবে কাটাতে পারেন। বন্ধুদের সঙ্গে মজা করার সময় নিজের সীমা অতিক্রম করবেন না। এতে আপনার বন্ধুত্ব নষ্ট হতে পারে। আজ ভালবাসার ক্ষেত্রে আচরণের সতেজ থাকা উচিত। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে।

প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নতি করতে হলে আজ বিবাহ কিংবা কোনও শুভ কাজে শারীরিক, মানসিক এবং আর্থিক বিষয় দিয়ে সাহায্য করার চেষ্টা করুন।

সিংহ রাশি: আজ আপনার মন ইতিবাচক বিষয়গুলির প্রতি উন্মুক্ত থাকতে পারে। বেপরোয়া খরচ আপনার জন্য আজ ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। নতুন পরিকল্পনাগুলি সম্পর্কে বাবা-মাকে জানানো উচিত। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। পরিবার আর দাম্পত্য জীবনে আজ কোনও রকম সমস্যা হবে না। আজ বিবাহিত জীবন সম্পর্কিত সুন্দর জিনিসের সম্মুখীন হতে পারেন আপনি। একাকীত্ব দূর করার সেরা উপায় আজ বন্ধুরা হয়ে দাঁড়াবে। বন্ধুদের সাথে সময় কাটিয়ে আজ আপনি আপনার সময়কে মহৎ কাজে বিনিয়োগ করতে পারেন।

প্রতিকার: ধনসম্পত্তি বৃদ্ধি করার জন্য সব সময় পকেটে এক টুকরো রুপো কিংবা রুপোর মুদ্রা রাখার চেষ্টা করুন।

কন্যা রাশি: মানসিক অবসাদ আজ আপনার জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। ইতিবাচক চিন্তাভাবনার মাধ্যমে সমস্যাগুলি সমাধান করা উচিত। পরিবারের দিক থেকে দিনটি খুব একটা ভালো কাটবে না আজ। জীবন সঙ্গীর সাথে কাটানোর জন্য আজ আপনি সময় পাবেন। ভালোবাসায় আজ প্রেমিক বা প্রেমিকা অভিভূত হতে পারে। জীবনসঙ্গী আপনার জন্য বিশেষ পরিকল্পনা করতে পারে। আজ আপনি মানুষের ভিড়ে একাকীত্ব অনুভব করবেন। ছোটখাটো বিষয়কে আজ আপনার জীবন সঙ্গী বড় করে তুলতে পারে। স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। শারীরিক দিকে আজ আপনার মনোযোগ দেওয়া দরকার।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে একটি গরু দান করার চেষ্টা করুন। যদি তা সম্ভব না হয় তাহলে গরু কেনার সমপরিমাণ অর্থ আজ গোশালায় দান করার চেষ্টা করুন।

তুলা রাশি: পরিবারের কিছু সদস্য আজ তাদের আচরণের কারণে আপনাকে বিরক্ত বোধ করাবে। কিন্তু মেজাজ হারানোর প্রয়োজন পড়বে না। আজ অজানা উৎস থেকে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি ভালো কাটবে। পরিবার আর দাম্পত্য জীবনে সেরকম কোনও সমস্যা হওয়ার সম্ভাবনা নেই আজ। আজ আপনার সঙ্গী সমস্ত মত পার্থক্য ভুলে আপনার কাছে ফিরে আসতে পারে। পরিবারের সাথে কেনাকাটা করা আজ আপনার জন্য আনন্দের অনুভূতি নিয়ে আসবে। ভালোবাসার দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে এই রাশির জাতক জাতিকাদের।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে দরিদ্র ব্যক্তিকে আজ সেদ্ধ মুগ ডাল খাওয়ানোর চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি: আজ আপনার জীবন সঙ্গীর আচরণ আপনার জন্য দিনটি উজ্জ্বল করে তুলতে পারে। আজ আপনি আপনার বকেয়া অর্থ হাতে পাবেন। তা দিয়ে আপনি আপনার বিল মেটাতে পারবেন। পরিবারের দিক থেকে দিনটি ভালো গেলেও দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে না। আজ আপনার কাজের চাপ আপনাকে বাধা দিতে পারে। জীবন সঙ্গীর সাথে আজ আপনার দিনের বেলা তর্ক হতে পারে। দিনের পরিকল্পনা আরও ভালোভাবে করা উচিত আজ। আর্থিক দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে বলেই মনে করা হচ্ছে আজ।

প্রতিকার: জীবনে উন্নতি করতে হলে বাড়িতে একটি দাগওয়ালা কুকুর পোষার চেষ্টা করুন।

ধনু রাশি: আজ আপনার দিনটি কেমন কর্ম চঞ্চল হবে না। কর্মক্ষেত্রে আবার দিনটি খুব ভালো কাটবে এবং আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো। পরিবারে কোনও সদস্যের সাথে আজ আপনার ঝামেলা লাগতে পারে। আজ অবসর সময় একটি বই পড়তে পারেন। পরিবারের অন্য সদস্যরা আপনার মনোযোগের ব্যাঘাত ঘটাতে পারে। জীবনসঙ্গী আপনাকে ছোট করে দেখছে এমনটা মনে হবে। অর্থ উপার্জনের অনেক সুযোগ আজ আপনার সামনে আসবে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি একদমই ভালো কাটবে না।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে গলায় সাদা এবং কালো মুক্তার মালা করার চেষ্টা করুন।

মকর রাশি: আজ আপনার ইতিবাচক মনোভাব আপনার চারপাশের মানুষদেরকে প্রভাবিত করতে পারে। টাকা জমানোর প্রচেষ্টা ব্যর্থ হতে পারে। চিন্তার কোনও কারণ নেই। পরিস্থিতি আজ আপনার উন্নত হবে। পরিবারের দিক থেকে দিনটি ভালো না গেলেও দাম্পত্য জীবনে হাসিখুশি ভাবে কাটাতে পারবেন। অতীতের কোনও বিনিয়োগের কারণে আজ আপনার আর্থিক অবস্থা খারাপ হবে। কিন্তু অন্যদিকে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ আপনি অনুভব করবেন বিবাহিত জীবন সত্যিই সুন্দর। স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে এই রাশির জাতক-জাতিকাদের।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে মাংস এবং মদ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে।

কুম্ভ রাশি: বিরক্তি কিংবা খিটখিটে মেজাজ আজ আপনার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। আজ ভ্রমণের জন্য দিনটি মোটামুটি ভালো। পরিবার আর দাম্পত্য জীবনে সেরকম কোনও সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। আজ আপনি জীবনসঙ্গীর সাথে চমৎকার মুহূর্ত কাটাতে পারেন। ভালোবাসার দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ পরিবারের কোনও সদস্য আপনার সঙ্গে প্রেম সম্পর্কিত সমস্যা ভাগ করে নিতে পারে। প্রিয়জনের সঙ্গে আজ আপনার সুখ ভাগ করে নেওয়া উচিত। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে। কিছু কিছু ব্যক্তির আজ আর্থিক ক্ষতি হতে পারে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে বৃহস্পতিবার তেল মাখবেন না।

মীন রাশি: আপনি বর্তমানে ভ্রমণের জন্য দুর্বল। তাই দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। আজ আপনার টাকা খরচের দিকে নজর রাখা উচিত। আর্থিক দিক থেকে দিনটি খুব একটা ভালো কাটবে না। জীবনসঙ্গী আপনার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করতে পারে। আজ আপনার অবসর সময় ঘর পরিষ্কার করে কাটাতে পারেন। মানুষের সঙ্গে দেখা করার থেকে আজ একা সময় কাটাতে পছন্দ করবে এই রাশির জাতক জাতিকারা। বন্ধু এবং সম্পর্ক একদিকে থাকবে, আপনি এবং আপনার ভালোবাসা নিয়ে আজ অন্যদিকে যেতে পারেন। ভালোবাসার দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে বলে কলাগাছের পূজা করার চেষ্টা করুন।