সহেলি মিত্র, কলকাতা: ক্রমশ তাপমাত্রা কমছে বাংলার। বাংলার আকাশ বাতাস জানান দিচ্ছে শীত আসন্ন। আজ শনিবার থেকে আরও পারদ পতনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। যদিও এই শীতের মাঝে কাঁটা হতে পারে বৃষ্টি। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায়। আজ সারাদিন সমগ্র বাংলার আবহাওয়া (Weather Today) কেমন থাকবে জানতে ইচ্ছুক? তাহলে বাড়ি থেকে বেরনোর আগে অবশ্যই পড়ে নিন আজকের এই লেখাটি।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। বর্তমানে কালীপুজো, দীপাবলিকে কেন্দ্র করে মেতে উঠেছেন মানুষ। এখন আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন মোটের উপর আবহাওয়া শুকনোই থাকবে। এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। এরপর সোমবার থেকে ঝেঁপে বৃষ্টি নামবে শহর কলকাতায়।
উপ হিমালয় পশ্চিমবঙ্গ ও সিকিম এবং সংলগ্ন অঞ্চলের উপর সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিমি উচ্চতায় অবস্থানরত ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্তটি বর্তমানে দুর্বল হয়ে পড়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের স্থলভাগে আর কোনও উল্লেখযোগ্য আবহাওয়াগত পরিস্থিতি নেই।
আরও পড়ুন: অজান্তেই অ্যাকাউন্টে ঢুকছে ব্যাংকের ঋণ! বিপাকে পূর্ব বর্ধমানের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়ার (North Bengal) হাল হকিকত সম্পর্কে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের কোনও জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টির সতর্কতা জারি নেই।
আগামীকালের আবহাওয়া
রবিবারের আবহাওয়া সম্পর্কে বললে, এদিনও কোনও জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে আবহাওয়া। তবে ৯ নভেম্বর পর্যন্ত কলকাতায় শুষ্ক আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। এরপর ১১ই নভেম্বর পর্যন্ত তিন দিন হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।কলকাতা ছাড়াও সোমবার, ১০ই নভেম্বর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।অন্যদিকে উত্তরবঙ্গে রবিবার ৯ই নভেম্বর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে। শনিবার নাগাদ জেলাগুলিতে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।










