সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ৭ নভেম্বর, শনিবার। আজকের দিনটি কেমন যাবে তা শুরু করুন আজকের রাশিফল (Ajker Rashifal) দেখেই। নতুন একটা দিনের শুরুতে সকলেই জানতে চায় যে দিনটি ঠিক কেমন কাটবে। গ্রহ-নক্ষত্রের অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতিদিন আমাদের ভাগ্যচক্রে বিভিন্ন রকম পরিবর্তন আসে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ১২টি রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটি বয়ে আনতে পারে নতুন কোনও সম্ভাবনা, চ্যালেঞ্জ কিংবা রোমাঞ্চকর অভিজ্ঞতা। আপনার কর্মক্ষেত্রে কি আজ উন্নতির যোগ রয়েছে, নাকি আর্থিক বিষয়ে থাকতে হবে বাড়তি সতর্ক? প্রেম এবং পারিবারিক সম্পর্কের সমীকরণই বা আজ কী বলছে? জেনে নিন আপনার রাশি অনুযায়ী দৈনিক রাশিফল (Daily Horoscope)।
মেষ রাশির আজকের রাশিফল
স্বাস্থ্যের উন্নতি করার জন্য দীর্ঘক্ষণ হাঁটা উচিত। আজ দুঃস্বপ্ন থেকে আপনি মুক্তি পেতে পারবেন। টাকা জমানোর পরিকল্পনা করা উচিত। নাহলে ভবিষ্যতে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। প্রেমিক বা প্রেমিকাকে এমন কথা বলা উচিত যা আপনার প্রতি তার বিশ্বাস বাড়িয়ে দেবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি ভালো কাটবে। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ভালোভাবে কাটাতে পারবেন।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে যে কোনও কাজে বাইরে যাওয়ার সময় কপালে একটি লাল টিপ লাগানোর চেষ্টা করুন।
বৃষ রাশি
স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে এই রাশির জাতক-জাতিকাদের। আজ আপনার মেজাজ আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। কেউ কেউ বড় পরিকল্পনা বা ধারণা দিয়ে আপনাকে উদ্বুদ্ধ করতে পারে। জীবনের জটিলতাগুলি বোঝার জন্য আজ পরিবারের বয়স্ক ব্যক্তিদের সঙ্গে সময় কাটানো উচিত। জীবনে উত্থানপতনের পর আজ আপনি আপনার সঙ্গীর সাথে দিনটি ভালোভাবে কাটাতে পারবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে বিবাহ বা কোনও অনুষ্ঠানে সাহায্য করার চেষ্টা করুন।
মিথুন রাশি
আজ কোনও ভদ্রলোকের কথা আপনাকে সন্তুষ্টি দেবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো। আজ আপনি বিশেষ কিছু না করে সকলের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য আজ দিনটি খুব একটা ভালো কাটবে না। কিন্তু পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও সমস্যা হবে না আজ। জীবনসঙ্গী আজ আপনাকে চমক দিতে পারে। ভালোবাসার দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে এই রাশির জাতক-জাতিকাদের।
প্রতিকার: পারিবারিক জীবনের উন্নতি করতে চাইলে সুগন্ধি জিনিস ব্যবহার করার চেষ্টা করুন।
কর্কট রাশি
আজ আপনার নম্র স্বভাবের প্রশংসা করা হতে পারে। সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। অতীতকে পেছনে ফেলে ভবিষ্যতের উন্নতির জন্য আজ চেষ্টা করতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো উচিত। আজ আর্থিক দিক থেকে দিনটি ভালো কাটবে না। স্বাস্থ্যের দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে এই রাশির জাতক-জাতিকাদের। পরিবারে সম্প্রীতি তৈরি করতে পারবেন। গুরুত্বপূর্ণ কোনও পদক্ষেপ নিতে হতে পারে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে গরুকে ছোলা খাওয়ানোর চেষ্টা করুন।
সিংহ রাশি
ধ্যান বা যোগব্যায়াম আপনার জন্য উপকারে আসবে। অর্থ সহজেই আপনার হাত ফসকে বেরিয়ে যেতে পারে। যদিও আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটতে এই রাশির জাতক-জাতিকাদের। পরিবারে ঝামেলার সম্ভাবনা রয়েছে। সবার সঙ্গে ভালো আচরণ করা উচিত। নিজের জন্য সময় বের করতে আজ আপনার অসুবিধা হবে। আজ আপনার সঙ্গী আপনার সঙ্গে দিনটি ভালোভাবে কাটাতে চাইবে। কিন্তু আপনি তাকে সময় দিতে পারবেন না।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুন্দর করার জন্য বাড়িতে আপনার দেবতাকে হলুদ ফুল নিবেদন করুন।
কন্যা রাশি
আজ আপনার নেতিবাচক মনোভাব উন্নতিতে বাধা দিতে পারে। পরিস্থিতির ভালো দিকটি বোঝা উচিত। নিকট আত্মীয়দের সঙ্গে দেখা করলে আপনার আর্থিক অবস্থা অবনতি হতে পারে। বন্ধুদের সঙ্গে সময় কাটালে আপনি স্বস্তি পাবেন। হঠাৎ করে রোমান্টিক সম্পর্ক তৈরি হতে পারে। আজ আপনার উচিত জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে কাটানো। জীবনসঙ্গী বা বন্ধুদের সঙ্গে আজ অনলাইনে সিনেমা দেখে সময় নষ্ট করতে পারেন। ব্যবসায়ীদের জন্য দিনটি সম্পূর্ণ ভালো।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে মায়ের কাছ থেকে চাল বা রুপো নিয়ে নিজের কাছে রাখার চেষ্টা করুন।
তুলা রাশি
কোনও সাধুর আশীর্বাদ আজ মনে শান্তি আনবে। আর্থিকভাবে আজ আপনি শক্তিশালী থাকবেন। গ্রহ নক্ষত্রের গতিবিধি আপনার অর্থ উপার্জনের অনেক সুযোগ তৈরি করে দেবে। আজ পারিবারিক বিষয়গুলোতে মনোযোগ দেওয়ার প্রয়োজন। নাহলে সেগুলি সমস্যা সৃষ্টি করতে পারে। জীবনে বাস্তবতার মুখোমুখি হতে চাইলে আজ প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে হবে। পরিবার এবং দাম্পত্য জীবনে সুখ-শান্তি বজায় থাকবে না আজ।
প্রতিকার: পারিবারিক জীবনকে উন্নতি করতে চাইলে সাদা মার্বেল পাথরের উপর সাদা চন্দনের পেস্ট লাগিয়ে তার উপর জল ঢেলে দেওয়ার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি
আজ আপনার আবেগ নিয়ন্ত্রণ করা উচিত। গয়না কিংবা পুরনো জিনিসপত্রে বিনিয়োগ করলে সেখান থেকে লাভ হতে পারে। আজ দিনটি আপনার জন্য শুভ। বন্ধু এবং পরিবার থেকে প্রাপ্ত সমর্থনের জন্য কৃতজ্ঞ থাকতে হবে। আজ আপনি এবং আপনার প্রিয়জন ভালবাসার সমুদ্রে ডুব দিতে পারেন। ভালোবাসা এবং পরিবারকে একপাশে রেখে কোনও আধ্যাত্মিক গুরুর কাছে যেতে পারেন। আজ আর্থিক দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। কিন্তু ব্যবসায়ীদের ক্ষতি হবে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে চাইলে বানরদের গুড় এবং ছোলা খাওয়ানোর চেষ্টা করুন।
ধনু রাশি
বিশ্রাম নেওয়ার জন্য আজকের দিনটি উপযুক্ত। নতুন কোনও কাজ বা বিনোদন আপনাকে স্বস্তি পেতে সাহায্য করবে। যারা অপ্রয়োজনে অর্থ ব্যয় করেছেন তাদের আজ সংযতভাবে অর্থ সঞ্চয় করা উচিত। আজ আপনার সাফল্য পরিবারের সদস্যদের উৎসাহিত করতে পারে। ভালোবাসার দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে সময় কাটানোর এবং বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। কিন্তু অসুস্থতার কারণে তা হবে না।
প্রতিকার: প্রেমের জীবন উন্নত করতে চাইলে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হওয়ার আগে চিনি খাওয়ার চেষ্টা করুন।
মকর রাশি
আজ আপনার করা দাতব্য কাজ মানসিক শান্তি এনে দেবে। কারও সাহায্য ছাড়াই অর্থ উপার্জন করতে পারবেন। আত্মীয়-স্বজনের সমর্থন পাবেন। দীর্ঘদিন পর বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ হবে, যা আপনার হৃদস্পন্দন বাড়িয়ে দেবে। সামাজিক এবং ধর্মীয় সমাবেশের জন্য আজকের দিনটি চমৎকার। আজ জীবনসঙ্গীর কাছ থেকে স্নেহ আশা করা থাকলে সে আপনার আশা পূরণ করতে পারে। ব্যবসায়ীদের আজ ব্যবসায় প্রচুর লাভ হতে পারে। আর্থিক দিক থেকেও দিনটি ইতিবাচক।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে চাইলে পঞ্চামৃত দিয়ে ভগবান শিবকে স্নান করানোর চেষ্টা করুন।
কুম্ভ রাশি
আজ আপনার ইতিবাচক মনোভাব চারপাশের মানুষদের মুগ্ধ করতে পারে। আর্থিক সমস্যার সমাধান হবে এবং আপনি আর্থিক লাভবান হতে পারবেন। জীবনে সত্যিকারের ভালোবাসা অনুভব করতে পারবেন। আজ এই রাশির জাতক-জাতিকারা অবসর সময়ে আধ্যাত্মিক বই পড়তে পারেন। এতে অনেক সমস্যার সমাধান হবে। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। আর্থিক দিক থেকে দিনটি ইতিবাচক। আজ জীবনসঙ্গীর থেকে কম মনোযোগ পেতে পারেন। তবে স্বাস্থ্য ভালো থাকবে আজ।
প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে চাইলে পকেটে সাদা রুমাল রাখার চেষ্টা করুন।
মীন রাশি
আজ শারীরিক স্বাস্থ্যের উন্নতির জন্য সুষম খাদ্য গ্রহণ করা উচিত। যারা অতীতে অর্থ বিনিয়োগ করেছেন তাদের সেখান থেকে লাভ হতে পারে। আজ বন্ধুদের সঙ্গে সময় কাটানো উচিত। ভালবাসার দিক থেকে আজকের দিনটি ইতিবাচক। দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য খুবই ভালো যাবে। আজ আপনি সমস্ত দুশ্চিন্তা ভুলে গিয়ে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি ইতিবাচক। তবে স্বাস্থ্য ভালো থাকবে না।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে দুধ এবং দই খাওয়ার চেষ্টা করুন।
প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন। আমরা আজকের রাশিফল ঠিক একদিন আগে রাত ১০ টায় আপডেট করে থাকি। এছাড়া আগামীকালের রাশিফল একদিন আগে পাওয়ার জন্য ক্লিক করুন India Hood আগামীকালের রাশিফল।










