স্বাদ হবে দ্বিগুণ! একদম নতুন স্টাইলে বানিয়ে নিন রোস্টেড কাতলা কালিয়া, রইল রেসিপি

Published:

Roasted Katla Kalia Recipe

প্রীতি পোদ্দার, কলকাতা: বাঙালি আর মাছ (Fish) যেন একপ্রকার সমার্থক শব্দ, দেশের বাইরে গেলেও এদের মাছ চাই-ই চাই। তবে এই মাছ রান্না মানেই শুধু কালিয়া, কোর্মা, ঝোল। কিন্তু একঘেয়ে এই খাবার খেতে সবসময় ভালো লাগে না। তাই ভিন্ন স্বাদ উপভোগ করতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় রোস্টেড কাতলা কালিয়া (Roasted Katla Kalia Recipe)। অতিথি অ্যাপায়নের ক্ষেত্রে এই খাবার (Recipe) হয়ে উঠবে সেরার সেরা। কিন্তু ভাবছেন নিশ্চয়ই কীভাবে এই রেসিপিটি বানাবেন? তাহলে আমাদের আজকের প্রতিবেদনটি বিস্তারিতভাবে জেনে নিন।

উপকরণ

রোস্টেড কাতলা কালিয়া বানানোর জন্য যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল — কাতলা মাছ, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ, সর্ষের তেল, রসুন, কাঁচা লঙ্কা, আদা, সাদা জিরে, গোটা ধনে, কাঁচা পেঁয়াজ, টক দই, ধনে পাতা, গরম মশলা, ঘি

রান্নার পদ্ধতি

  • রোস্টেড কাতলা কালিয়া বানানো খুব একটা ঝক্কির বিষয় নয়, কারণ যা উপকরণ দরকার, সব কটাই মোটামুটি বাড়িতে থাকে। দরকার লাগে শুধু মাছের। এক্ষেত্রে শুধু যে কাতলা মাছ দিয়েই এই রেসিপিটা রান্না হবে তা নয়, রুই মাছ দিয়েও বানানো যাবে এই রেসিপিটি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাতে হয় এই রেসিপিটি।
  • বাজার থেকে আনার কাতলা মাছগুলোকে ভালো করে আঁশ ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর সেগুলিকে সামান্য নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে অন্তত পক্ষে দুই থেকে তিন ঘন্টা।
  • এবার একটি জালি নিয়ে ওর মধ্যে মেখে রাখা কাতলা মাছগুলোকে ভালো করে রোস্ট করে নিতে হবে এপিঠ ওপিঠ। অন্যদিকে একটি ব্লেন্ডারে কয়েকটি আদা কুচি, সাদা জিরে, কয়েকটা গোটা ধনে, পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা গুলো নিয়ে তার সঙ্গে জল যোগ করে একটা মিহি মিশ্রণ বানিয়ে নিতে হবে।
  • কড়াইতে সামান্য সর্ষের তেল গরম করে নিয়ে এবার তাতে রসুনের কোয়া সামান্য ভেজে নিতে হবে, তার সঙ্গেই কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিতে হবে। হালকা করে ভাজা ভাজা হয়ে এলেই ওর মধ্যে পেঁয়াজ আদার মিশ্রণটা ঢেলে দিয়ে দিতে হবে। মশলা কষানোর সময় ওর মধ্যে সামান্য নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে।

আরও পড়ুন: নিরামিষ দিনে সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু সাবুর খিচুড়ি, রইল রেসিপি

  • মশলাটার থেকে তেল বেরিয়ে এলেই বুঝতে হবে যে ভালো করে কষে গিয়েছে। এবার ওর মধ্যে দিয়ে দিতে হবে জল ঝরিয়ে রাখা ফেটানো টক দই। ভালো করে মাখিয়ে নিতে হবে, গ্রেভিটা হালকা করে পাতলা করে নেওয়ার জন্য সামান্য গরম জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। এবার রোসটেড কাতলগুলো ঝোলে দিয়ে দিতে হবে। নামানোর আগে শেষের দিকে উপর থেকে ছড়িয়ে দিতে হবে গরমমসলা এবং ঘি। ব্যস তাহলেই তৈরি রোস্টেড কাতলা কালিয়া।
আরও Catla Fish Recipe