তেঁতুল-গুড়ের স্বাদে আজই বানিয়ে ফেলুন বেগুনের আচার, স্বাদ হবে দুর্দান্ত

Published:

Beguner Achar

প্রীতি পোদ্দার, কলকাতা: বেগুন (Brinjal) দিয়ে আমরা কম বেশি নানা রকমের রেসিপি (Recipe) খেয়ে থাকি। বেগুন ভাজা, বেগুনের ঝাল, আলু বেগুনের ঝোল ইত্যাদি খেয়ে খেয়ে মুখে রীতিমত অরুচি ধরে গিয়েছে। তাই স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন এক লোভনীয় পদ, বেগুন আচার (Beguner Achar)। কী করে বানাবেন এই সহজ লোভনীয় পদ, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

উপকরণ

বেগুনের আচার বানানোর জন্য যে যে উপকরণগুলো দরকার সেগুলি হল – বেগুন, রসুন, আদা, তেঁতুল, হলুদ গুঁড়ো, নুন, শুকনো লঙ্কা, গুঁড়ের গুঁড়ো, ভিনিগার, সর্ষের তেল,

রান্নার পদ্ধতি

আমের আচার, তেঁতুলের আচার, লঙ্কার আচার কম বেশি সকলের বাড়িতেই হয়। রুটি, পরোটা এমনকি ভাত দিয়ে খেতেও বেশ লাগে। কিন্তু কম বেশি অনেকেই বেগুনের আচার (Beguner Achar) কখনো খায়নি, তাই তাদের জন্য আজকের এই রেসিপিটি। জেনে নিন বিস্তারিত।

  • প্রথমে বেগুনগুলোকে আচারের জন্য ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এরপর জলের মধ্যে হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে দিয়ে কেটে রাখা বেগুন গুলোকে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নেওয়ার পর জল ঝরিয়ে রোদের মধ্যে শুকোতে দিতে হবে।
  • অন্যদিকে ৫-৬ টি রসুনের কোয়ার খোসা ছাড়িয়ে নিতে হবে। এবং তেঁতুলগুলোর খোসা ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এরপর শুকনো কড়াইতে ৬ থেকে ৭ টা শুকনো লঙ্কা হালকা করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। ওই একই কড়াইতে এবার সর্ষের তেল গরম করে নিয়ে জল ঝরিয়ে রাখা বেগুনগুলো হালকা করে ভেজে নিতে হবে।
  • বেগুনগুলো ভাজার সময় উপর থেকে সামান্য নুন এবং হলুদ গুঁড়ো ছড়িয়ে দিতে হবে ভালো করে মশলা বেগুনের সাথে মাখিয়ে নিতে হবে। অন্যদিকে রসুনের কোয়া এবং কয়েক টুকরো আদা ঠেঁতো করে নিতে হবে। বেশি মিহি করে থেঁতো করবেন না খানিকটা যেন গোটা গোটা থাকে।

আরও পড়ুন: উৎসবের মরশুমে বাড়িতেই বানিয়ে ফেলুন মতিচুর লাড্ডু, রইল সহজ পদ্ধতি

  • বেগুনগুলো হালকা ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে অন্য একটি পাত্রে এবং ওই একই তেলের মধ্যে শুকনো লঙ্কা এবং পাঁচফোড়ন দিয়ে দিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিতে হবে। এখানে রসুনের পরিমাণটা বেশি থাকতে হবে।
  • হালকা ভাজা ভাজা হয়ে এলে ওই মিশ্রণের মধ্যে ভেজে রাখা বেগুন গুলোকে ঢেলে দিতে হবে। এরপর একটি ব্লেন্ডারে ভেজে রাখা শুকনো লঙ্কা গুলোকে গুড়ো করে নিতে হবে। আর সেই ভাজা লঙ্কার গুড়োটা বেগুনের মধ্যে দিয়ে দিতে হবে। অন্যদিকে জল থেকে তেতুল গুলোকে তুলে সেগুলোকে ভালো করে চটকে তেঁতুলের ক্বাথ বার করে নিতে।
  • সমস্ত মশলা দিয়ে বেগুনগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর তেঁতুলের ক্বাথ দিয়ে দিতে হবে। একটু মিষ্টির স্বাদ আনার জন্য গুড়ের গুঁড়ো দিয়ে দিতে হবে। ভালো করে সবটা নাড়াচাড়া দিতে হবে অন্তত পাঁচ থেকে ছয় মিনিট। শেষের দিকে নামানোর আগে সামান্য ভিনিগার ছড়িয়ে দিতে হবে। ভিনিগার মূলত বেশি দিন যাতে আচার ঠিক থাকে তার জন্য দেওয়া হয়। ব্যাস তাহলেই তৈরি বেগুনের আচার।
আরও Eggplant Pickle Recipe