জন্মাষ্টমীর ভোগে এইভাবেই বানিয়ে ফেলুন তালের লুচি এবং ক্ষীর, থাকবে না তেঁতো ভাব, রইল রেসিপি

Published:

Taler Luchi And Khir

প্রীতি পোদ্দার, কলকাতা: বর্ষার মরশুমে বাঙালিদের হেঁশেলে যে শুধু ইলিশের গন্ধ পাওয়া যায়, তাই নয়.. তার সঙ্গে সুবাস পাওয়া যায় তালেরও। সামনেই আসছে জন্মাষ্টমী (Janmasthami Special Recipe)। আর এই শুভ তিথিতে সকলের প্রিয় গোপু সোনাকে তালের ভোগ তো দিতেই হবে। এই তাল দিয়ে যেমন পিঠে-পায়েস (Recipe) বানানো যায়, ঠিক তেমনই আবার বানানো যায় জনপ্রিয় তালের লুচি এবং ক্ষীর (Taler Luchi And Khir)। নরম, সুগন্ধযুক্ত তাল দিয়ে এই লুচি উৎসবের দিনে মন ও পেট দুইই ভাল করে। চলুন জেনে নেওয়া যাক কীভাবে তালের ক্ষীর এবং তালের লুচি বানানোর হয়।

উপকরণ

এখন যেহেতু তালের মরশুম তাই বাড়িতে তালের আনা গোনা লেগেই থাকবে। তবে তালের লুচি এবং ক্ষীর বানানোর জন্য যে উপকরণ দরকার সেগুলি সবটাই বাড়িতেই থাকে, এর জন্য আলাদা খাটতে হয়। আর এই রেসিপি বানাতে যে যে উপকরণ গুলো দরকার সেগুলি হল – তাল, চুন, ২০০ গ্রাম ময়দা, সাদা তেল, নুন, চিনি, ২৫০ মিলিলিটার দুধ, নারকেল কোড়া। চলুন দেখে নেওয়া যাক বানানোর পদ্ধতি।

রান্নার পদ্ধতি

  • তালের ক্ষীর বানানো খুবই সহজ। এর জন্য প্রথমে তালটা ভালো করে ধুয়ে বাইরের মোটা খোসা ছাড়িয়ে নিতে হবে। এবার ওই তাল থেকে কয়েকটি ভাগ আলাদা করে নিতে হবে। এরপর একটি পাত্রে সামান্য চুন মিশিয়ে ভালো করে জলটা গুলে নিতে হবে। আর ওই চুন জলের মধ্যেই দিয়ে দিতে হবে আলাদা করে রাখা তালের বড় টুকরোগুলো।
  • ২ ঘণ্টা মত তালের টুকরোগুলো চুন জলের মধ্যে ভিজিয়ে রাখার পর এবার ভালো করে তালের মিশ্রণ তাল ঘষার মাধ্যমে ছেঁকে বের করে নিতে হবে। যেহেতু ওর মধ্যে অনেক শাঁস থাকবে তাই বড় ছাকনি দিয়ে পুনরায় ঘষে নিতে হবে। এতে ওই তালের মিহি মিশ্রণে আর কোনো শাঁস থাকবে না।
  • একটি প্যানে ২৫০ মিলি লিটার দুধ ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে। অন্যদিকে তালের পাল্পটা অপর একটি প্যানের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মিষ্টি বুঝে দিয়ে দিতে হবে সামান্য চিনি। এবার গোটা মিশ্রণটা ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না চিনি হলে যাচ্ছে। তারপরেই সামান্য একটু নুন দিতে হবে।

https://youtu.be/3jx4uvqLLdE?si=6qczMkEnSgMEA_4i

  • নুন দিয়ে তালের মিশ্রণটা মাখিয়ে নেওয়ার পর এবার ওর মধ্যে নারকেল কোড়া দিয়ে দিতে হবে। সেটিকেও ভালো করে মাখিয়ে নেওয়ার পর ধীরে ধীরে যখন তালের মিশ্রণটা শুকিয়ে আসবে তখন ঢেলে দিতে হবে ফুটিয়ে রাখা গরম দুধ। সবটা ভালো করে মাখিয়ে অন্তত ৭-৮ মিনিট ফুটতে দিতে হবে। ব্যস তাহলেই তৈরি তালের ক্ষীর।

আরও পড়ুন: আর একঘেয়ে চিকেনের ঝোল নয়, এবার বাড়িতেই বানান ধাবা স্টাইল কড়াই চিকেন, রইল রেসিপি

  • তালের লুচি বানানোর জন্য একটি পাত্রে নিয়ে নিতে হবে পরিমাণ অনুযায়ী ময়দা, সামান্য নুন এবং সাদা তেল। ভালো করে ময়াম দিতে মাখতে হবে। সামান্য মাখানোর পর ওর মধ্যে দিয়ে দিতে হবে তালের পাল্প। সেটি দিয়ে এবার ভালো করে মেখে নিতে হবে। এতে কিন্তু ভুলেও জল দেওয়া যাবে না।
  • মাখা হয়ে গেলে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। এরপর বেলনের সাহায্যে গোল এবং ছোট ছোট করে বেলে সেগুলিকে গরম গরম সাদা বা সরষের তেলে ভেজে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে তালের লুচি। তালের ক্ষীর দিয়ে গরম গরম লুচি খেতে লাগবে বেশ।