১৭ নাকি ১৮ সেপ্টেম্বর, এবছর বিশ্বকর্মা পূজা কত তারিখে? পঞ্জিকা কী বলছে জানুন

Published:

Vishvakarma Puja

সৌভিক মুখার্জী, কলকাতা: প্রতিবছর সাধারণত ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজা হয়ে থাকে। তবে এবছর অর্থাৎ ২০২৬ সালে ১৭ নাকি ১৮ সেপ্টেম্বর পড়ছে বাবা বিশ্বকর্মার পূজা (Vishvakarma Puja)? আসলে সূর্য রাশি পরিবর্তন করে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমনের দিনেই এই বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়। হিন্দু ধর্মে তিনি মূলত শ্রমিকদের দেবতা হিসেবে পরিচিত। কারণ স্থাপত্য, শিল্প এবং সৃষ্টি করাই বিশ্বকর্মার মূল কর্ম। জেনে নিন হিন্দু শাস্ত্রে বিশ্বকর্মা পূজা ২০২৬ কত তারিখে।

বিশ্বকর্মা পূজা ২০২৬ কত তারিখে পড়ছে?

প্রতিবছর ভাদ্র মাসের শেষের দিন এই বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়। সেই সূত্রে সিংহভাগ বছরে এই দিনটি ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ১৭ সেপ্টেম্বর উদযাপিত হয়। এ বছরও বিশ্বকর্মা পূজা পড়ছে ৩১ ভাদ্র, ১৪৩৩।

  • কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী ইংরেজি ক্যালেন্ডার হিসাবে এই দিনটি পড়বে ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার।
  • অন্যদিকে গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী ইংরেজি ক্যালেন্ডারে এই দিনটি পড়ছে ১৮ সেপ্টেম্বর, শুক্রবার।

তবে পশ্চিমবঙ্গে সাধারণত ১৮ সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার বিশ্বকর্মা পূজা পালিত হবে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, অমৃতযোগ থাকছে রাত ১২:৪৩ মিনিট থেকে ৩:০৫ মিনিট পর্যন্ত, এবং মহেন্দ্রযোগ থাকছে সকাল ৭:০৪ মিনিট পর্যন্ত এবং পুনরায় ১০:১৯ মিনিট থেকে ১২:৪৪ পর্যন্ত।

অন্যদিকে গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী অমৃতযোগের সময়গুলি হল—

  • সকাল ৭:০৩ মিনিট পর্যন্ত।
  • এরপর পুনরায় ৭:৫২ মিনিট থেকে ৮:১০ মিনিটের মধ্যে।
  • তারপর দুপুর ১২:৪৩ মিনিট থেকে ২:২১ মিনিটের মধ্যে।
  • এরপর দুপুর ৩:৫৯ মিনিট থেকে বিকাল ৫:৩৫ মিনিট পর্যন্ত।
  • তারপর পুনরায় সন্ধ্যা ৭:১০ মিনিট থেকে রাত ৮:৪৭ মিনিট পর্যন্ত।

এদিকে মহেন্দ্রযোগ পড়ছে রাত ১০:২২ মিনিট থেকে ১১:০৫ মিনিট পর্যন্ত। এরপর পুনরায় রাত ৩:৫১ মিনিট থেকে ভোর ৫:২৬ মিনিট পর্যন্ত থাকছে মহেন্দ্রযোগ।

আরও পড়ুন: ফের অনেকটা কমে গেল সোনা, রুপোর দাম! আজকের রেট

বিশ্বকর্মা পূজার তিথি-নক্ষত্র

আসলে হিন্দু ধর্মে দেব-দেবীর পূজার তিথি চাঁদের গতিবিধির উপর নির্ভর করে। তবে বিশ্বকর্মা পূজার তিথি নির্ধারণ হয় সূর্যের গতিবিধির উপর নির্ভর করে। যখন সূর্য সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করে, তখন সূর্যের উত্তরায়ন শুরু হয়। আর সেই তিথিতেই বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয়। সেই সূত্রে এ বছর বিশ্বকর্মা পূজা পালিত হবে ১৮ সেপ্টেম্বর।