১৮ বছরে পঞ্চমবার অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে, বয়স জালিয়াতির অভিযোগ আলি রাজার বিরুদ্ধে

Published:

Ali Raza

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেট বিশ্বে ক্রমশ পরিচিত হয়ে উঠছেন পাকিস্তানের (Pakistan) যুব ক্রিকেটার আলি রাজা (Ali Raza)। মূলত আক্রমণাত্মক বোলিংয়ের জন্য জনপ্রিয় এই পাক খেলোয়াড় নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। গত চার বছরে একটানা অনূর্ধ্ব 19 টুর্নামেন্টে খেলার পর, 18 বছর বয়সে এই বোলারের বয়স নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠতে শুরু করেছে নানান প্রশ্ন। বয়স ভিত্তিক ক্রিকেটে পাকিস্তানের অন্যতম জনপ্রিয় মুখ হলেও, চতুর্থবারের মতো জুনিয়র পর্যায়ের ক্রিকেটে তাঁর উপস্থিতি ভক্তদের অবাক করে দিয়েছে।

বয়স জালিয়াতির অভিযোগ

পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে জমা দেওয়া সরকারি নথি অনুযায়ী, পাকিস্তানের আলি রাজার জন্ম 18 মার্চ, 2008 সালে। সেই হিসেব করলে আগামী 18 নভেম্বর, পাকিস্তানের যুব ক্রিকেটারের বয়স 18 বছর পূর্ণ হবে। সে কারণেই পাকিস্তান ক্রিকেট বোর্ড বা অন্য কোনও ক্রিকেট সংস্থার তরফে তাঁর বিরুদ্ধে বয়স জালিয়াতির অভিযোগ না উঠলেও প্রশ্ন তুলছেন পাকিস্তানের সমর্থকরাই।

পাকিস্তানের ক্রিকেট ভক্তদের একটা বড় অংশ সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলছেন, আলি রাজার বয়স নিয়ে। বল হাতে মাঠে তাঁর দাপুটে পারফরমেন্স এবং উইকেট নেওয়ার দক্ষতা দেখে সমর্থকদের অনেকেই বলছেন, আলি রাজার বয়স নাকি 18 বছর হতেই পারে না! তাঁদের একাংশ পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে বয়স জালিয়াতির অভিযোগ তুলেছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁকে কটাক্ষ করে তৈরি হচ্ছে একের পর এক মিম, ট্রোল ভিডিও।

 

আরও পড়ুন: ভারতের সেমিকন্ডাক্টর উত্থানে লাভের আশায় বাংলাদেশ

প্রসঙ্গত, রাজা প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে খ্যাতি  অর্জন করেছিলেন 2024 অনূর্ধ্ব 19 বিশ্বকাপে। সেই আসরে বল হাতে তাণ্ডব চালিয়ে তিনটি ম্যাচ খেলে 9টি উইকেট তুলেছিলেন পাক ক্রিকেটার। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে 34 রান খরচ করে চারটি উইকেট নিয়েছিলেন তিনি, যা নজর কেড়েছিল সকলের। রাজার চার বছরের ক্রিকেট জীবনে পঞ্চম বারের মতো অনূর্ধ্ব 19 টুর্নামেন্টে খেলছেন।

google button