বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে নাক কাটিয়েছিল আর্জেন্টিনা (Argentina Vs Spain)। সেই লজ্জার পরাজয়ের ধাক্কা আজও কাটিয়ে উঠতে পারেননি লিওনেল মেসিরা। মনের ভেতরে থাকা ক্ষত পূরণ হয়নি সমর্থকদেরও। এরই মাঝে উঠে এল বড় খবর। শোনা যাচ্ছে, ফের মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা এবং স্পেন। লিওদের হাতে সুযোগ রয়েছে প্রতিশোধ তোলার! কিন্তু কোথায় আবারও একে অপরের সামনাসামনি দাঁড়াবে দুই দল? প্রকাশ্যে এলো সব।
ফের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন?
আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে হারিয়ে দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। 106 মিনিটে পৌঁছে ফেরান তোরেসের গোলে এই সাফল্য পেয়েছে স্প্যানিশরা। অন্যদিকে পরাজয় ধাক্কা কিছুতেই কাটিয়ে উঠতে পারছে না আর্জেন্টিনা দল। ফাইনাল শেষের পর প্রকাশ্যে এসেছিল নানান বিতর্ক। অনেকেই বলছিলেন একেবারে ইচ্ছে করে হারিয়ে দেওয়া হয়েছে মেসিদের। কেউ আবার দাবি করেছিলেন, স্পেন একেবারে যোগ্য দল হিসেবেই বিশ্বকাপ জিতেছে।
এমতাবস্থায়, এবার শোনা যাচ্ছে ফের মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা এবং স্পেন। শোনা যাচ্ছে, এই দুই জনপ্রিয় দল এবার বহু অপেক্ষিত ফিনালিসিমা ম্যাচটি খেলতে পারে। এই আসরেই একে অপরের মুখোমুখি হতে পারে লিওনেল মেসি ও লামিন ইয়ামালরা। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত 27 মার্চ এই ম্যাচ আয়োজনের কথা ছিল। কাতারের লুসাইল স্টেডিয়ামে গড়ানোর কথা ছিল এই ম্যাচ। তবে মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং পরবর্তী ভেন্যু ঠিক করা নিয়ে দুই দেশের মধ্যে মতবিরোধের কারণে স্থগিত হয়ে গিয়েছিল ম্যাচটি।
অবশ্যই পড়ুন: আজাদির স্লোগান দিলে ভয়ঙ্কর পেটানোর নিদান শমীকের, কুণাল ঘোষ বললেন …
স্পেন এই ম্যাচ সান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজন করার দাবি তুললেও আর্জেন্টিনা নিজেদের ঘরের মাঠে এই ম্যাচ খেলার দাবি জানিয়েছিল। এতদিন সেই ম্যাচ আয়োজিত না হলেও এবার নাকি সেই ম্যাচে মুখোমুখি হতে চলেছে দুই দেশ। কয়েকটি রিপোর্ট অনুযায়ী, 9 থেকে 17 নভেম্বরের ফিফা উইন্ডোতে স্পেন এবং আর্জেন্টিনার মধ্যেকার ফিনালিসিমা ম্যাচটি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর সেই ম্যাচেই স্পেনের কাছ থেকে প্রতিশোধ তোলার সুযোগ থাকবে আর্জেন্টাইনদের।










