বিক্রম ব্যানার্জী, কলকাতা: শহরে আসছে ব্রাজিল ফুটবল দল (Brazil India Tour)। আগামী অক্টোবরেই যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের মুখোমুখি হবে (India Vs Brazil) বিশ্ব চ্যাম্পিয়নরা। সেই ম্যাচের জন্য অবশ্য আত্মত্যাগ করতে হয়েছে ভারতকে (India)। ভিনিসিয়াসদের ম্যাচকে গুরুত্ব দিয়ে ফিফা এশিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে ভারতীয় ফুটবল দল। এছাড়াও এই প্রীতি ম্যাচের কারণেই পিছিয়ে যাচ্ছে ISL। তাছাড়াও ব্রাজিল দলকে ভারতে এনে তাঁদের খাওয়া-দাওয়া থাকার ব্যবস্থা সহ ম্যাচ আয়োজন করতে বিপুল অর্থ খরচ হবে ভারতীয় ফুটবল ফেডারেশনের। আর এসব নিয়েই আপত্তি জানিয়ে ব্রাজিল ম্যাচ বয়কটের ডাক দিয়েছিলেন ভারতের প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া। তা নেই এবার মুখ খুললেন ব্রাজিলের ফুটবল কর্তা।
যা জানালেন ব্রাজিলের ফুটবল কর্তা
বাস্তব দিকটা দেখতে গেলে ভারতীয় ফুটবলের অবস্থা খুব একটা ভাল নয়। তার উপর ইন্ডিয়ান সুপার লিগ থেকে সরে গিয়েছে জামশেদপুরের মতো দল। সেই দল চালাবে এখন চার্চিল ব্রাদার্স। শুধু তাই নয়, ব্রাজিল দলকে ভারতে এনে ম্যাচ আয়োজন করতে প্রায় 70 কোটি টাকা খরচ হবে বলেই অনুমান করা যাচ্ছে। এছাড়াও এই ম্যাচের কারণেই পিছিয়ে যাচ্ছে দেশের সবচেয়ে বড় ফুটবল লিগ ISL। এই টুর্নামেন্ট কবে শুরু হবে তার কোনও উত্তর নেই।
দেশের ফুটবলের এমন দুরবস্থার মাঝে ব্রাজিল দলকে ভারতে ডেকে এনে খেলাটা নেহাতই বোকামো বলেই মনে করছেন প্রাক্তন ভারতীয় ফুটবলার বাইচুং। তার উপর ব্রাজিলের বিরুদ্ধে খেলার জন্য এশিয়ান কাপ থেকেই নাম তুলে নিয়েছে ভারত। এমতাবস্থায়, ব্রাজিল ম্যাচ বয়কট করার দাবি তুলেছেন ভারতীয় কিংবদন্তি ফুটবলার। তাঁর মতে, এই ম্যাচ বয়কট করলে একটা শিক্ষা পাবে ফেডারেশন। পরবর্তীতে, এই ধরনের ম্যাচ আয়োজনের ক্ষেত্রে বারবার ভাববে তারা।
আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে একাই নিলেন ৬ উইকেট, নতুন ইতিহাস লিখলেন মিচেল স্টার্ক
বাইচুং ভুটিয়ার সেইসব বক্তব্য নিয়ে এবার মুখ খুললেন ব্রাজিলের এক ফুটবল কর্তা। কয়েকটি রিপোর্ট অনুযায়ী, ব্রাজিল ফুটবল ফেডারেশনের এক কর্তা জানিয়েছেন, ভারতে কী চলছে না চলছে সেসব নিয়ে ব্রাজিল চিন্তিত নয়। বয়কট বার্তা নিয়েও ভাবছেন না তারা। কাজেই ম্যাচের সূচি বদলানোর কোনও প্রশ্নই ওঠে না। মনে করা হচ্ছে, এই ধরনের বয়কট বার্তা নাকি স্থানীয় রাজনীতি দ্বারা প্রভাবিত। অন্যদিকে ব্রাজিল ফুটবল দলের পক্ষ থেকে রড্রিগো কেতানো জানিয়েছেন, বিশ্বকাপের সময় ব্রাজিলকে সমর্থন করেছে ভারত। সেজন্য তাঁরা অত্যন্ত কৃতজ্ঞ। এই ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে সেই কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি ভারতের মাটিতে ভাল পারফর্ম করাটাও লক্ষ্য তাঁদের।










