৫৫১টি উইকেট, ১৮০০-র বেশি রান, টিম ইন্ডিয়ার প্রাক্তনি ঘুরে বেড়াচ্ছেন মেট্রোতে

Published:

Cricketer In Metro

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেট দলের হয়ে বহু যুদ্ধ জয় করেছেন। ব্যাট হাতে রান করার পাশাপাশি তুলে নিয়েছেন কয়েকশো উইকেট। সেই কিংবদন্তি ক্রিকেটার জাভাগাল শ্রীনাথকে (Javagal Srinath) আর পাঁচ জন সাধারণ যাত্রীদের সাথে মেট্রোতে (Indian Cricketer In Metro) ভ্রমণ করতে দেখা গেল। ইতিমধ্যেই ভারতীয় কিংবদন্তি ক্রিকেটারের মেট্রোতে (Metro) ভ্রমণ করার সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক সহযাত্রীই ভারতীয় তারকার ছবি তুলে নেট দুনিয়ায় পোস্ট করে দিয়েছিলেন। আর তারপর থেকেই শোরগোল পড়েছে নেট জগতে। সেই সূত্র ধরেই ফের শ্রীনাথের সরল-মানসিকতার প্রমাণ পেলেন দেশবাসী।

ভারতের হয়ে বিশ্বকাপ খেলা তারকা ঘুরছেন মেট্রোতে

ভারতীয় দলের হয়ে বিভিন্ন সময়ে বিশ্বকাপে নিজের রং চিনিয়েছেন শ্রীনাথ। বল হাতে তুলে নিয়েছেন প্রয়োজনীয় সব উইকেট। সেই ভারতীয় তারকাকে দেখা গেল সাধারণ যাত্রীদের সাথে মেট্রোতে ভ্রমণ করতে। আর তা দেখামাত্রই জাভাগাল শ্রীনাথের ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন এক ব্যক্তি। আর তারপরেই নেট দুনিয়ায় শুরু হয়েছে শোরগোল।

বলাই বাহুল্য, এই কিংবদন্তি ক্রিকেটার ভারতীয় দলের হয়ে 1992 থেকে শুরু করে 1996, 1999 এবং 2003 সালে ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার সাথে সাথে মোট 44টি উইকেট ভেঙেছেন শ্রীনাথ। অনেকেই জানেন, 1990 এর দশকে এই ভারতীয় তারকার বোলিংয়ের সামনে দাঁড়াতে ভয় পেতেন বহু তাবড় তাবড় বোলার। তবে 22 গজের বাইরে শ্রীনাথ অত্যন্ত সরল এবং সাদাসিধে একজন মানুষ। সে কারণে অবশ্য ভক্তদের কাছে বারবার প্রশংসিত হন তিনি।

 

সম্প্রতি বেঙ্গালুরুর নাম্মা মেট্রোতে সফর করতে দেখা গিয়েছিল এই ভারতীয় কিংবদন্তি ক্রিকেটারকে। কানে ইয়ারফোন দিয়ে একপাশে সাধারন যাত্রীদের মতো ট্রলি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল শ্রীনাথকে। নীল জামা ও কালো প্যান্ট পরিহিত ভারতীয় তারকাকে সাধারণ যাত্রীদের মতো মেট্রোতে যাতায়াত করতে দেখে আপ্লুত ক্রিকেট ভক্তদের একটা বড় অংশ। সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া তাঁর ছবি দেখে মুগ্ধ নেট নাগরিকরা। তবে ছবিটি ঠিক কবে নাগাদ তোলা হয়েছিল তা জানা যায়নি।

আরও পড়ুন: “উনি জানতেন না আমি উইকেট টেকার” বল হাতে দাপট দেখিয়ে মুখ খুললেন বৈভব

উল্লেখ্য, ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মোট 551টি উইকেট তুলেছেন এই কিংবদন্তি ক্রিকেটার। এছাড়াও ব্যাট হাতে করেছেন 1892 রান। এর মধ্যে সবচেয়ে বেশি উইকেট রয়েছে ওয়ানডে ক্রিকেটে। শ্রীনাথ শুধুমাত্র একদিনের ক্রিকেটে 315টি উইকেট তুলেছিলেন। যেখানে টেস্ট ক্রিকেটে উঠেছিল 236টি। এছাড়া ব্যাট হাতে 1892 রানের মধ্যে সবচেয়ে বেশি রান 1009 টেস্টেই করেছিলেন জাভাগাল শ্রীনাথ।