বিক্রম ব্যানার্জী, কলকাতা: জীবনটাই একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ দুহাতে গ্রহণ করেছেন ভারতের দিলীপ গাভিত (Dilip Gavit)। 2026 কমনওয়েলথ গেমসে 100 মিটারের টি-৪৭ ইভেন্টে বিদ্যুৎ গতিতে দৌঁড়ে সোনা জিতেছেন দিলীপ। সেই খবর এখন গোটা দেশবাসীর মুখে মুখে। জানলে অবাক হতে হয়, স্বর্ণপদক জিতে দেশের মুখ উজ্জ্বল করা দিলীপ গাভিতকে একটা সময় অনাথ আশ্রম থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলেন তাঁরই ছেলেবেলার কোচ বৈজনাথ কালে।
সাফল্যের নেপথ্যে লুকিয়ে রয়েছে দিলীপের অন্ধকার কাহিনী
12 বছর আগেই ঘুরে গিয়েছিল দিলীপের জীবনের চাকা। এক অনাথ আশ্রম থেকে আদিবাসী ছেলেটিকে দত্তক নিয়েছিলেন বৈজনাথ। আরও বিস্তারিতভাবে বলতে গেলে,
নাসিকের তোরান ডোংরি গ্রামের এক দরিদ্র পরিবারে জন্ম হয়েছিল দিলীপের। ছোটবেলায় গাছ থেকে পড়ে যাওয়ায় এক হাতুড়ে ডাক্তারের কাছে চিকিৎসা করাতে হয়েছিল তাঁকে। যার কারণে শেষ পর্যন্ত তাঁর হাতটাই বাদ চলে যায়। 6 সন্তানের সংসারে দিলীপ তখন শুধুই বোঝা!
জানা গিয়েছে, দিলীপের বয়স যখন 11 বছর, এক স্কুলের প্রতিযোগিতায় তাঁকে প্রথমবারের মতো দেখেছিলেন ছেলেবেলার কোচ কালে। তারপর ঠিক করে নেন সেই ছেলেকে দত্তক নেবেন তিনি। পরিবারকে বুঝিয়ে নিজের কাছে নিয়ে আসেন দিলীপকে। এই সময় একটি সংস্থায় কাজ করতেন তিনি। সঙ্গে চালাতেন একটি অ্যাকাডেমিও। নিজের জীবনে সমস্যা থাকা সত্ত্বেও জমি করেও দিলীপের দায়িত্ব নিয়েছিলেন বৈজনাথ।
অবশ্যই পড়ুন: নতুন হার্দিক পান্ডিয়া পেয়ে গেল ভারত!
বলাই বাহুল্য, নিজের ছেলের মতো করেই দিলীপ গাভিতকে মানুষ করেছিলেন ছেলেবেলার কোচ। আর সেই পরিশ্রমের ফল একেবারে হাতে নাতে তুলে দিলেন দিলীপ। জাপানে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে 100 মিটারের রেসে নেমে প্যারা অ্যাথলেটিক্সের ট্র্যাক ইভেন্টের প্রথম সোনা ঘরে তুললেন তিনি। প্রমাণ করে দিলেন, চেষ্টা থাকলে সব সম্ভব। বর্তমানে দিলীপের স্বপ্ন, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসের পর এবার প্যারালিম্পিকে পদক জেতা।










