বিক্রম ব্যানার্জী, কলকাতা: পেরে উঠলো না ইস্টবেঙ্গল (East Bengal FC)। IFA শিল্ড ফাইনালে লাল হলুদকে হারিয়ে ডুরান্ড কাপের বদলা নিয়ে নিল মোহনবাগান (Mohun Bagan)। এদিন যে, লাল হলুদের ফুটবল একেবারে পাতে তোলার মতো ছিল না এমনটা নয়, বরং অনেক ক্ষেত্রেই ইস্টবেঙ্গলের থেকে ভালো ফুটবল খেলেছে সবুজ মেরুন। তার ফলও পেয়েছে শহরের ঐতিহ্যবাহী দলটি। বৃহস্পতিবার, বাগানের হয়ে একমাত্র গোলটি করেছিলেন গোলমেশিন সামির জেলকোভিচ। প্রথমার্ধে সেই ধাক্কা খেয়ে আর সামলে উঠতে পারেনি লাল হলুদ। তাতেই হারের খাতায় লেখাতে হল নাম।
মোহনবাগানের সাথে পেরে উঠল না ইস্টবেঙ্গল
এদিনের ম্যাচে দুই দলই আগ্রাসী মনোভাব নিয়ে মাঠে নেমেছিল। ডার্বি বলে কথা। প্রতিপক্ষকে চাপে রেখে প্রথম 6 মিনিটেই সুযোগ পেয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু সেটা কাজে লাগাতে পারেননি এডমুন্ড। সেখান থেকেই আক্রমণে ফেরার সর্বোচ্চ চেষ্টা করেছিল মোহনবাগান। 15 মিনিটে পাল্টা আক্রমণে গিয়ে বেশ কয়েকবার সুযোগ তৈরি করে তারা। 36 মিনিটে পৌঁছেও সুযোগ তৈরি করে তা কাজে লাগাতে পারেনি গঙ্গা পাড়ের দল। তবে ভাগ্য ঘুরে গেল 45 মিনিটে।
মোহনবাগানের হয়ে এদিন প্রথম এবং একমাত্র গোলটি করেন জেলকোভিচ। আসলে ইস্টবেঙ্গলের ডিফেন্ডারের ভুলকে সুযোগ বানিয়েই জালে বল জড়িয়ে দেন তিনি। আর সেটাই গোটা ম্যাচে সবুজ মেরুনের ভাগ্য লিখে দিয়েছিল। প্রথম গোল হজম করেই বিরতিতে গিয়েছিল ইস্টবেঙ্গল। হাবাসের ছেলেরা পরবর্তী 45 মিনিটের খেলায় অংশ নিতে যেভাবে আত্মবিশ্বাস নিয়ে নেমেছিল তাতে মনে হয়েছিল হয়তো অন্তত দুই গোল করেই দেবে তাঁরা। তবে শেষ পর্যন্ত সেসব কিছুই হতে দিল না মোহনবাগান।
আরও পড়ুন: দুর্গাপুজোয় বিকেল ৪টের পর বন্ধ থাকবে অটো? নতুন নিয়ম জারি
বৃহস্পতিবার, একটা সময় গিয়ে চাপে পড়ে মোহনবাগানের সামনে অত্যন্ত খারাপ ফুটবল খেলেছে লাল হলুদ। যার ফল ভোগ করতে হয়েছে তাদের। যদিও এদিন নিজেরা গোল করতে না পারলেও মোহনবাগানকে দ্বিতীয় সাহসী পদক্ষেপ নেওয়ার সুযোগ দেয়নি মশাল ব্রিগেড। দ্বিতীয়ার্ধের খেলায় অবশ্য বেশ কয়েকবার গোল করার চেষ্টা করেছিল ইস্টবেঙ্গল। কিন্তু সেই চেষ্টায় ফল মেলেনি। মোহনবাগানের কঠিন রক্ষণভাগকে উপড়ে ফেলে গোল করার সাহস দেখানোর চেষ্টা করলেও তাতে লাভের গুর খাওয়া হল না ইস্টবেঙ্গলের। 1-0 ব্যবধানে শিল্ড হেরে মোহনবাগানকে কার্যত এগিয়েই দিল শহরের ঐতিহ্যবাহী দলটি।










