বিক্রম ব্যানার্জী, কলকাতা: স্বপ্নের ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। পুরুষ, মহিলা দু’দল মিলিয়ে একেবারে অপ্রতিরোধ্য লাল হলুদ। বিশেষ করে এএফসি মহিলা চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বের ম্যাচে বাংলাদেশের (Bangladesh) দলকে একেবারে গুঁড়িয়ে দিয়েছিল ইস্টবেঙ্গলের নারী বাহিনী। এবার দ্বিতীয় ম্যাচে আরও শক্তি দেখালো মশাল সেনা। এক দুই নয় বরং গুয়ামের দলকে (Rovers FC Guam) এক ডজন গোলের মালা পরিয়ে একেবারে তাণ্ডব চালিয়েছে ইস্টবেঙ্গলের মেয়েরা। আর তাতেই নতুন ইতিহাস লিখল লাল হলুদ ব্রিগেড।
গুয়ামের দলকে শেষ করে দিল ইস্টবেঙ্গল!
প্রথম ম্যাচে বাংলাদেশের দল রাজশাহী স্টার্সকে 4-0 ব্যবধানে হারিয়ে শক্তি সঞ্চয় করে নিয়েছিল বাংলাদেশের মহিলা ব্রিগেড। সেই শক্তিকে কাজে লাগিয়েই বৃহস্পতিবার মাঠে নেমে প্রতিপক্ষ গুয়ামের দল রোভার্স এফসিকে শবক শেখালো ইস্টবেঙ্গল। এদিন একেবারে আক্রমণাত্মক ভঙ্গিতে ম্যাচ শুরু করেই 6 মিনিটের মাথায় নিজেদের প্রথম গোল করে ইস্টবেঙ্গল। উদ্বোধন করেছিলেন প্রিয়াঙ্কা।
প্রথম গোলের কিছু মিনিটের মধ্যেই অর্থাৎ 14 মিনিটের খেলায় লাল হলুদের স্কোরবোর্ডে আরও এক সংখ্যা যোগ করেন অষ্টম ওরাঁও। এই ঘটনার 8 মিনিটের মধ্যেই নিজের দ্বিতীয় এবং লাল হলুদের জন্য তৃতীয় গোল করেন প্রিয়াঙ্কা। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই জয় নিশ্চিত করে ফেলেছিল লাল হলুদ। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ফিনিশিং টাচ দেয় মশাল সেনারা। এদিন 3 গোলে এগিয়ে থাকার পর প্রতিপক্ষকে শুধুই চেপে গেছে ইস্টবেঙ্গল। আর সেই চাপ খেয়ে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা হয়নি গুয়ামের দলের। তাতেই লাল হলুদের একের পর এক গোল খেয়ে একেবারে চিঁড়ে চ্যাপ্টা অবস্থা হয় রোভার্স এফসির।
আরও পড়ুন: মাসে ১০,০০০ টাকা করে ভাতা পাবেন এরা, বড় পরিকল্পনা পশ্চিমবঙ্গ সরকারের
এদিন 93 মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের হয়ে শেষ গোল করেন সৌম্যা গুগুলথ। আর সেই 12 নম্বর গোলে জয় নিশ্চিত করার সাথে সাথে নতুন নজির গড়ে ফেলেছে ইস্টবেঙ্গল ব্রিগেড। এএফসি চ্যাম্পিয়নস লিগের যোগ্যতা অর্জন পর্বে জয়ের ব্যবধান 13-0 হওয়ায় সেই রেকর্ড হাত ছাড়া হয়েছে মশাল সেনারা। কিন্তু তাহলেও এই তালিকার দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছে ইস্টবেঙ্গল।
তবে এখনও পর্যন্ত মূল পর্বে জায়গা করে উঠতে পারেনি ইস্টবেঙ্গল। মাঝে রয়েছে আর একটা মাত্র ম্যাচ। মালয়েশিয়ার দল সাবাহর বিরুদ্ধে আগামী রবিবার ম্যাচ জিতে গেলে কিংবা ড্র করলেও মূল পর্বে পৌঁছে যাবে লাল হলুদ। বলে রাখা প্রয়োজন, গুয়ামের দলকেই 13 গোল খাইয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগের যোগ্যতা অর্জন পর্বে সর্বাধিক ব্যবধানে জেতার রেকর্ড গড়েছিল সাবাহ এফ এ।










