বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাহিকা শর্মা এখন অতীত! নতুন মহিলার প্রেমে মজেছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)! সোশ্যাল মিডিয়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, মাহিকাকে ছেড়ে দিয়ে এখন নাকি বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের প্রেমে ডুব দিয়েছেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা ক্রিকেটার। আসলে এই জল্পনার সূত্রপাত মুম্বইয়ের এক হোটেলে হার্দিক পান্ডিয়া এবং বলিউড (Bollywood) অভিনেত্রীর একত্রিত হওয়া থেকেই। দুজনকে একসাথে দেখার পরই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন বাড়ছে। শোনা যাচ্ছে, মাহিকাকে দূরে সরিয়ে এখন আমিশাতে মজেছেন হার্দিক!
নতুন সম্পর্কে জড়িয়েছেন হার্দিক পান্ডিয়া?
সম্প্রতি মুম্বাইয়ের তাজমহল হোটেলে একসঙ্গে দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেটার এবং বলিউড অভিনেত্রীকে। তাছাড়াও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ভিডিওতে দেখা যায়, আমিশা হার্দিকের কাঁধে হাত দিয়ে তাঁর বন্ধুদের সাথে খেলোয়াড়ের পরিচয় করিয়ে দিচ্ছেন। আর তারপর থেকেই নেট দুনিয়ায় গুঞ্জন বেড়েছে মাহিকা শর্মাকে ছেড়ে দিয়ে এখন নাকি বলিউড অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন ভারতীয় তারকা।
সম্প্রতি এক্স হ্যান্ডেলে হার্দিক পান্ডিয়া এবং আমিশার একটি ভিডিও পোস্ট করে এক নেট নাগরিক লিখেছেন, আমিশা যেভাবে হার্দিক পান্ডিয়ার কাঁধে হাত রেখেছেন সেই মুহূর্তে একেবারেই বন্ধুত্বপূর্ণ নয়। এরপরই পুরনো স্মৃতি স্মরণ করিয়ে ওই নেট নাগরিক লেখেন, “বেঙ্গালুরুর একটি হোটেলে পার্টি চলাকালীন আমিশা হার্দিকের কাঁধে হাত রেখেছিলেন। রেডিটে যেসব গুজব ছড়াচ্ছিল এবার সেগুলো সত্যি হতে চলেছে মনে হয়।”
ওই নেট নাগরিকের এমন পোস্ট নজর এড়ায়নি অভিনেত্রী আমিশা প্যাটেলের। ওই পোস্ট দেখতেই চটে গিয়ে তিনি লেখেন, “ও মাই গড! আপনি একদম ঠিক। সত্যিই আমার হাতটা ওর কাঁধে রাখার মধ্যে কতটা রোমান্টিক ব্যাপার ছিল। আমি আপনাকে চিনি না তবে আমার মনে হয় আপনার জীবনে কোনও মহিলা বান্ধবী নেই। তাই এসব পোস্ট করার আগে নিজের জীবনে একজন মহিলা বান্ধবী জোটান!” যদিও নতুন প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খোলেননি ভারতীয় ক্রিকেটার।
The way Ameesha Patel put her hand on Hardik Pandya’s shoulder during the party at a hotel in Bengaluru. 👀
All the Reddit rumours seem to be coming true. pic.twitter.com/VJ7945fHus
— Sonu (@Cricket_live247) September 5, 2026
আরও পড়ুন: আয়ুষ্মান ভারত প্রকল্পে বিরাট মাইলফলক অর্জন করল রাজ্য সরকার, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
উল্লেখ্য, এর আগে 2020 সালে সার্বিয়ান অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচের সাথে বিয়ে হয়েছিল হার্দিক পান্ডিয়ার। পরবর্তীতে হার্দিকদের পরিবারে আসে একটি পুত্র সন্তানও। তবে ব্যক্তিগত কিছু সমস্যার কারণে 2024 সালে নাতাশার সাথে বিবাহ বিচ্ছেদ হয় হার্দিক পান্ডিয়ার। এরপর একটা দীর্ঘ সময়ে একা থাকলেও পরবর্তীতে মাহিকা শর্মার সাথে প্রেমের সম্পর্কে জড়ান হার্দিক। সে কথা সর্বসমক্ষে নিজেও জানিয়েছিলেন তিনি।










