খেলেন এক ময়দান প্রধান সহ অভিষেকের দল DHFC-তে, দুর্ঘটনায় প্রাণ গেল ভারতীয় ফুটবলারের

Published:

Kerala Footballer Death

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মর্মান্তিক বাইক দুর্ঘটনায় প্রাণ গেল ফুটবলার রিজন জোসের (Footballer Death)। শেষবারের মতো খেলেছিলেন সুপার লিগ কেরালার দল কালিকট এফসিতে। জানা যাচ্ছে, সতীর্থ গণি আহমেদ নিগমের সাথে বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন এই ফুটবলার (Bike Accident)। সেই সময়ই হয় দুর্ঘটনা। আর তাতেই মৃত্যু হয় কলকাতায় খেলে যাওয়া ফুটবলার রিজনের। সূত্রের খবর, ওই পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন রিজনের সতীর্থ তথা বাইক আরোহী গণিও।

কলকাতায় খেলেছিলেন এই ভারতীয় ফুটবলার

জানা গিয়েছে,সতীর্থ ফুটবলার গণির সাথে সম্প্রতি বাইক নিয়ে ঘুরতেই বেরিয়েছিলেন রিজন। কিন্তু কে জানতো আর ফেরা হবে না? সূত্র মারফত খবর, ওই বাইক দুর্ঘটনার পর দুই ফুটবলারকেই তড়িঘড়ি একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে রিজনকে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে ওই হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন গণি। হাসপাতাল সূত্রে খবর, ওই ফুটবলেরের অবস্থাও খুব একটা ভাল নয়!

এদিকে এত অল্প বয়সে কেরালার ফুটবলার রিজনের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ভারতীয় ফুটবলে! ইতিমধ্যেই এই তরুণ ফুটবলারের প্রয়াণে শোক প্রকাশ করেছেন বহু প্রাক্তন ফুটবলার। বলাই বাহুল্য, কলকাতা ময়দানের অন্যতম প্রধান দল মহামেডান স্পোর্টিং এ খেলেছিলেন রিজন। ফুটবলারের মৃত্যুতে ইতিমধ্যেই শোক প্রকাশ করেছে শহরের এই ঐতিহ্যবাহী দলটি।

আরও পড়ুন: জাহির খানকে হেড কোচ করল ধোনির CSK

বলাই বাহুল্য, মহামেডানের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল ডায়মন্ড হারবার এফসি থেকে শুরু করে, জর্জ টেলিগ্রাফ, শ্রীভূমির হয়েও মাঠে নেমেছিলেন এই ফুটবলার। তাঁর মৃত্যুতে ইতিমধ্যেই শোক প্রকাশ করেছে এই দলগুলি! এর আগে 2022 সালে জর্জ টেলিগ্রাফের হয়ে খেলেছিলেন রিজন। পরবর্তীতে 2025 এ শ্রীভূমির হয়েও মাঠে নামেন তিনি। তবে শেষ বারের মতো যুক্ত ছিলেন কালিকট এফসির সাথে। এহেন একজন পরিচিত ফুটবলারের মৃত্যুতে শোক নেমেছে ভারতীয় ফুটবল মহলে।