জাহির খানকে হেড কোচ করল ধোনির CSK

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন যুগে প্রবেশ করল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। দীর্ঘ সময় কাটিয়ে অবশেষ প্রধান কোচ হিসেবে জাহির খানকে (Zaheer Khan) নিয়োগ করল মহেন্দ্র সিং ধোনিদের ম্যানেজমেন্ট। বিগত বছরগুলিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এই পাঁচবারের চ্যাম্পিয়ন দলটির পারফরমেন্স যথেষ্ট হতাশ করেছে ভক্তদের। যে চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ থাকলে কার্যত বুক কেঁপে উঠতো প্রতিপক্ষের, সেই দলটিকেই সাম্প্রতিক সময়ে সহজে হারিয়েছে বাকি দলগুলি। আর সেসব কথা ভেবেই নতুন হেডস্যার হিসেবে ভারতীয় দলের প্রাক্তন পেসারকে সুযোগ দিল সুপার কিংস ম্যানেজমেন্ট।

টিম ইন্ডিয়ায় দীর্ঘদিন উপেক্ষিত ছিলেন জাহির খান

ভারতীয় দলের হয়ে বহু যুদ্ধ জয় করেছেন প্রাক্তন ক্রিকেটার জাহির খান। একটা সময় দলে নিয়মিত ছিলেন তিনি। তবে এমন সময়ও গিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটে চরমভাবে উপেক্ষিত হয়েছিলেন এই খেলোয়াড়। বাদ পড়েছিলেন ভারতীয় দল থেকে। বিশেষ করে 2003  সালের বিশ্বকাপের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে অবনতি হতে শুরু করে জাহিরের। তার উপর জেঁকে বসেছিল চোট। এসব কারণে সাময়িকভাবে টিম ইন্ডিয়া থেকে বাজ পড়লেও পরবর্তীতে সুযোগ পেয়েছিলেন তিনি। তবে 2005-2006 এর মরসুমটায় কঠিন সময় গিয়েছিল জাহির খানের।

2005 থেকে 2006 সালের সময়টায় ভারতীয় দলের প্রধান কোচ ছিলেন গ্রেগ চ্যাপেল। অন্যদিকে অধিনায়ক ছিলেন রাহুল দ্রাবিড়। সেই সময় জাহির খানের পারফরমেন্স বেশ খানিকটা পড়ে গিয়েছিল। সবচেয়ে বড় কথা, ছন্দ হারানোর সাথে সাথে শ্রীশান্ত আর পি সিং, ইরফান পাঠানের মতো তরুণ পেসাররা টিম ইন্ডিয়ায় সুযোগ পাওয়ার কারণে শেষ পর্যন্ত জাতীয় দল থেকে পুরোপুরি বাদ পড়েছিলেন জাহির খান। দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও খোলেনি টিম ইন্ডিয়ার দরজা। যার কারণে চলে গিয়েছিলেন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলতে। এবার সেই প্রাক্তন ক্রিকেটারকেই প্রধান কোচ করল চেন্নাই। ইতিমধ্যেই সেই খবর নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়ে দিয়েছে CSK।

আরও পড়ুন: ভারতীয় জাহাজের সঙ্গে সংঘর্ষের পরই জারি নোটাম, আরব সাগরে গোলাবর্ষণ করবে পাকিস্তান

উল্লেখ্য, 2009 সালে প্রথমবারের মতো চেন্নাই সুপার কিংসের কোচের দায়িত্ব পান স্টিফেন ফ্লেমিং। তাঁর সময়টাতেই সোনালী যুগ পার করে এসেছে চেন্নাই। জিতেছে একের পর এক ট্রফি। তবে সাম্প্রতিক বছরগুলিতে মহেন্দ্র সিং ধোনির দলকে কিছুতেই সাফল্য পাইয়ে দিতে পারেননি তিনি। বরং ছন্দপতন হয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নদের। সেই মতোই, এবার শাস্তির খাড়া ঝুলল বিদেশি কোচের গলায়!