বিক্রম ব্যানার্জী, কলকাতা: এ বছর কমনওয়েলথ গেমসে (2026 Commonwealth Games) সোনায় সোহাগা ভারতের। নানান ইভেন্টে পদক জিতে দেশের নাম উজ্জ্বল করেছেন একের পর এক ভারতীয়। ভারোত্তোলনেও ক্ষমতা প্রদর্শন করেছেন দেশের প্রতিভারা। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ভারোত্তোলন ইভেন্ট। আর সেই আসরের একেবারে শেষ ম্যাচে যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে রুপোর পদক দিতে নিয়েছেন ভারতীয় সেনার কর্মকর্তা লাভপ্রীত সিং। যা কমনওয়েলথ গেমসে ভারতের 16 তম পদক।
অল্পের জন্য সোনার পদক হাতছাড়া হল ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তার
ভারোত্তোলন 110 কেজির পুরুষদের বিভাগে লাভপ্রীত একেবারে অল্পের জন্য সোনার পদক জেতার সুযোগ হাতছাড়া করেছেন। এই পদক জেতার একেবারে কাছাকাছি চলে এসেছিলেন ভারতীয় প্রতিদ্বন্দ্বী। তবে শেষ পর্যন্ত মাত্র 1 কেজি ওজনের ব্যবধানে সোনার পদকটি ছিনিয়ে নিয়ে যান নিউজিল্যান্ডের অভিজ্ঞ ভারোত্তোলক ডেভিড লেটি।
গ্লাসগোতে চলতি কমনওয়েলথ গেমসের ভারোত্তোলনের শেষ ইভেন্টে প্রতিযোগিতার অষ্টম দিনে রুপোর পদক জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতীয় প্রতিভা তথা ভারতীয় নৌসেনার কর্মকর্তা লাভপ্রীতকে। যদিও দ্বিতীয়বারের জন্য পদক জিতেছেন তিনি। এর আগে 2022 সালে বার্মিংহামে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে একই বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছিলেন ভারতীয় নৌসেনার কর্মকর্তা। কাজেই আগের তুলনায় কিছুটা হলেও উন্নতি হয়েছে তাঁর।
অবশ্যই পড়ুন: পাকিস্তানে কয়লা খনি ধসে মৃত কমপক্ষে ৩২ শ্রমিক, চলছে উদ্ধারকাজ
বলে রাখা প্রয়োজন, লাভপ্রীতের হাত ধরে আসা রুপোর পদকটি এই গেমসে ভারতের 16 তম পদক। যেখানে এই ভারতীয় প্রতিদ্বন্দ্বী এ নিয়ে ষষ্ঠ বারের জন্য রুপোর পদক জিতলেন। বলাই বাহুল্য, কমনওয়েলথ গেমসের মঞ্চে নেমে এদিন পাঞ্জাবের লাভপ্রীত প্রথম লিফটেই 168 কেজি ওজন তুলে স্ন্যাচের তিনটি প্রচেষ্টাতেই সফল হন। পরবর্তীতে চেষ্টা করে 173 কেজি ওজন তোলেন তিনি। সবশেষে তৃতীয় প্রচেষ্টায় 176 কেজি ওজন তুলতে পেরেছিলেন ভারতের লাভপ্রীত। তবে তাঁর থেকে 1 কেজি ওজন বেশি তুলে প্রথমস্থান অধিকার করেছেন নিউজিল্যান্ড তারকা। তাতে, ভারতের জন্য সোনা নিয়ে আসার স্বপ্ন ভেঙেছে পাঞ্জাবের ওয়েট লিফটারের।










