বিক্রম ব্যানার্জী, কলকাতা: বদলে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (Indian Premier League) সময়। এমনটা যে হতে পারে সেটা বোঝা গিয়েছিল আগেই। অবশেষে সেই সিদ্ধান্তে সায় দিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না হলেও সংবাদ সংস্থা PTI জানাচ্ছে, আগামী মরসুম থেকে এগিয়ে আসছে বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগ IPL। শোনা যাচ্ছে, মার্চের একেবারে প্রথমদিকেই শুরু হতে পারে এই ক্রিকেট টুর্নামেন্ট।
বদলে যাচ্ছে IPL এর সময়!
সাধারণত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়ে থাকে মার্চ মাসের শেষের দিকে। সেটা দেখতেই অভ্যস্ত দেশবাসী। তবে এবার শোনা যাচ্ছে, আগামী বছর অর্থাৎ 2027 সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হবে মার্চ মাসের 10 তারিখ। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে 15 মে। অর্থাৎ মে মাস শেষ হওয়ার অনেক আগেই টুর্নামেন্ট শেষ করতে চাইছে BCCI।
🚨 NO PLANS TO EXPAND THE IPL. 🚨
✍️ The BCCI secretary confirms there are no plans to expand the IPL from its current 74 matches structure due to international scheduling.
‼️ The IPL could start by 10th March and finish by 15th May to avoid adverse weather at the end. (PTI). pic.twitter.com/gT35egbsVh
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 18, 2026
হঠাৎ কেন এমন ভাবনা?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রায় প্রত্যেক বছরই বৃষ্টির কারণে ভেস্তে যায় একাধিক ম্যাচ। এ বছর 28 মার্চ থেকে শুরু হওয়া টুর্নামেন্টেও একই ঘটনার সাক্ষী থেকেছেন দর্শকরা। ভেস্তে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংসের ম্যাচ। এছাড়াও বৃষ্টির কারণে প্রভাবিত হয়েছে আরও একাধিক ম্যাচ। তাছাড়াও গরমের সময় দিনের বেলায় অত্যন্ত সমস্যা হয় প্লেয়ারদের। আর এইসব কথা চিন্তা করেই IPL কিছুটা এগিয়ে নিয়ে আসার পরিকল্পনা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই মতোই হতে চলেছে টুর্নামেন্ট।
অবশ্যই পড়ুন: BCCI-র নির্দেশ অমান্য, এবার আইনি শাস্তি পেতে পারেন টিম ইন্ডিয়ার ৩ ক্রিকেটার
প্রসঙ্গত, এর আগে এক সাক্ষাৎকারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এগিয়ে নিয়ে আসার প্রসঙ্গে কথা বলতে গিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছিলেন, “আগে শুরু করলে প্রতিযোগিতা আগে আগে শেষ করা যাবে। তাতে গরম এবং বৃষ্টির প্রভাব কিছুটা কম পড়বে। আগামী বছর IPL 15 মার্চ থেকে শুরু করার চেষ্টা করব। সেটা হলে 15 মে-র মধ্যে টুর্নামেন্ট শেষ হয়ে যাবে।”










