রবিবার যে কারণে LSG-কে সহজেই হারাতে পারে KKR

Published:

KKR Vs LSG

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষ ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে রিঙ্কু সিংদের জোরে জিতে ছিল কলকাতা নাইট রাইডার্স (KKR Vs LSG)। তবে এই মুহূর্তে কলকাতার অবস্থা যা তাতে আগামী প্রত্যেকটি ম্যাচ জিততে হবে শাহরুখ খানের দলকে। তবেই চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্লে অফের লড়াইয়ে ভেসে থাকা যাবে। আগামীকাল অর্থাৎ রবিবার লখনউয়ের বিরুদ্ধে মাঠে নামবে অজিঙ্কা রাহানে বাহিনী। আর এই ম্যাচেই ক্ষমতা দেখাতে পারে নাইটরা। বেশ কয়েকটি সূত্র বলছে, রবির ম্যাচে এক বিশেষ কারণে জিতে যেতে পারে KKR।

যে কারণে LSG কে হারিয়ে দিতে পারে কলকাতা নাইট রাইডার্স

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগটা একেবারেই ভালো যাচ্ছে না কলকাতার। শুরু থেকে লাগাতার পরাজয়ের পর শুধুমাত্র একটা ম্যাচে জিততে পেরেছে শহরের এই দল। প্লে অফের লড়াইয়ে নিজেকে ধরে রাখতে হলে পরের প্রত্যেকটি ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে। আগামীকাল তার শুরুটা করতে হবে LSG বাহিনীকে হারিয়ে। তবে ক্রিকেট মহলের অনেকেই বলছেন, আগামীকাল ম্যাচ যেহেতু একানা স্টেডিয়ামে ফলে কিছুটা সুবিধা হতে পারে কলকাতার।

আসলে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিনটি হোম ম্যাচের তিনটিতেই হারতে হয়েছে লখনউ সুপার জায়েন্টসকে। মূলত সে কারণেই হারের হ্যাট্রিকের পর অনেকেই বলছেন আগামীকালও নিজেদের ঘরের মাঠে কলকাতার কাছে পরাজয় স্বীকার করে নিতে পারে সঞ্জীব গোয়েঙ্কার দল। যদিও ঘরের মাঠে এক চুলও জায়গা ছাড়তে রাজি নন ঋষভ পন্থরা। কলকাতাকে পুরো বুঝে নিতে তৈরি LSG দলও।

অবশ্যই পড়ুন: রয়েছে ২৫,০০০-এর বেশি রান, ভারতে খেলতে পারবেন না জেনে অবসর নিলেন সেই প্লেয়ার

অন্যদিকে অজিঙ্কা রাহানেও ব্যর্থতা দেখতে দেখতে হাঁপিয়ে উঠেছেন। শেষ ম্যাচে যেমন রাজস্থানকে গুঁড়িয়ে দিয়ে সাফল্যের গন্ধ গায়ে মেখে নিয়েছিল কলকাতা রবিবারও LSG-র ঘরের মাঠকে সাক্ষী রেখে নিজেদের সবটা উজাড় করে দিতে তৈরি নাইট বাহিনী। সবচেয়ে বড় কথা, আগামীকালের ম্যাচে কলকাতার হয়ে লড়াই করতে দেখা যেতে পারে লঙ্কান পেসার মাথিশা পাথিরানাকে। তাছাড়াও নিজেদের ব্যাটিং অর্ডারে বিশেষ নজর দিচ্ছে KKR। সব মিলিয়ে