টিম ইন্ডিয়ায় উপেক্ষার জবাব, ইংল্যান্ডে ১০ উইকেট তুলে নিজের গুরুত্ব বোঝালেন কুলদীপ

Published:

Kuldeep Yadav England

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় টি-টোয়েন্টি দলে আর তেমন গুরুত্ব পাচ্ছেন না কুলদীপ যাদব (Kuldeep Yadav)। সাম্প্রতিক সময়ে কোনও সিরিজেই তাঁকে জায়গা দেয়নি বোর্ড। এমনকি ওয়ানডে দলেও জায়গা হচ্ছে না এই খেলোয়াড়ের। দেশের মাটিতে উপেক্ষার শিকার হয়ে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট (England County Championship) খেলতে গিয়েছেন কুলদীপ। আর সেখানে পা রেখেই একেবারে জ্বলে উঠলেন ভারতীয় তারকা। বৃহস্পতিবার প্রথমবারের মতো এসেক্সের বিপক্ষে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ চলাকালীন ইয়র্কশায়রের হয়ে 10 উইকেট তোলেন কুলদীপ। দুই ইনিংস মিলিয়ে ভারতীয় ক্রিকেটারের এই দাপুটে বোলিংয়ের জোরেই এক ইনিংস এবং 106 রানে জিতে যায় ইয়র্কশায়ার।

উপেক্ষার যোগ্য জবাব দিলেন কুলদীপ!

সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে টিম ইন্ডিয়ায় উপেক্ষিত কুলদীপ যাদব। একথা স্বীকার করতেই হবে। লাল বলের ক্রিকেটে তবুও যা সুযোগ পাচ্ছেন ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে তাঁকে আর সেভাবে গুরুত্ব দিচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড! এমতাবস্থায়, জাতীয় দলে সুযোগ না পেয়ে শেষে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েছেন কুলদীপ যাদব। আর সেখানে গিয়েই ক্রিকেটে নিজের ক্ষমতা বোঝালেন ভারতীয় তারকা। বল হাতে তিনি কতটা দক্ষ তারই প্রমাণ দিলেন যাদব।

এসেক্সের বিরুদ্ধে মাঠে নেমে বৃহস্পতিবার, বল হাতে তাণ্ডব চালান কুলদীপ যাদব। প্রথম ইনিংসে 70 রান খরচ করে চার উইকেট তোলেন কুলদীপ। তাতে 391 রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে প্রথমেই 171 রানে গুঁড়িয়ে যায় প্রতিপক্ষ। পরের ইনিংসেই 50 রান দিয়ে তোলেন 6 উইকেট। আর তাতেই 113 রানে অলআউট হয়ে শেষমেষ 106 রান ও এক ইনিংসে জিতে যায় কুলদীপের দল ইয়র্কশায়ার। আর তারপরই প্রশ্ন উঠছে, তাহলে কি টিম ইন্ডিয়ায় উপেক্ষার জবাব দিলেন কুলদীপ? এর উত্তর অবশ্য আলাদা করে দেওয়ার প্রয়োজন পড়ে না।

আরও পড়ুন: “আমার কেরিয়ার বৈভব সূর্যবংশীর গোটা জীবনের থেকেও বেশি দীর্ঘ” হুঙ্কার মহম্মদ শামির

উল্লেখ্য, সম্প্রতি ইংল্যান্ড সিরিজ থেকে শুরু করে জিম্বাবুয়ে এমনকি আসন্ন আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও জায়গা হয়নি কুলদীপ যাদবের। ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, বয়স বাড়ার সাথে সাথে বল হাতে আন্তর্জাতিক ক্রিকেটে সেভাবে নিজের ছাপ রাখতে না পারায় এই খেলোয়াড়ের গুরুত্ব অনেকটাই কমেছে জাতীয় দলে।