বিক্রম ব্যানার্জী, কলকাতা: দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে ফাইনাল ড্র করে 13 বছর পর দিলীপ ট্রফি জিতেছে পূর্বাঞ্চল। মূলত ইশান কিষাণের দুরন্ত ডবল সেঞ্চুরির দৌলতেই এই সাফল্য ধরা দিয়েছে বৈভব সূর্যবংশীদের (Vaibhav Sooryavanshi) ঘরে। ঘরোয়া ক্রিকেটে শিরোপা জয়ের নেপথ্যে বোলারদের অবদানও অবশ্য কম নেই। সেই তালিকায় উজ্জ্বল নাম মহম্মদ শামি (Mohammed Shami)। সেই তিনিই ম্যাচ শেষে একটি সাক্ষাৎকারে নিজের ক্রিকেট কেরিয়ার নিয়ে কথা বলতে গিয়ে প্রসঙ্গ তোলেন বৈভব সূর্যবংশীর। বলেন, “আমার ক্রিকেট কেরিয়ার বৈভব সূর্যবংশীর গোটা জীবনকালের থেকেও বেশি দীর্ঘ।”
বড় মন্তব্য শামির
গতকাল, ফাইনাল ম্যাচ শেষের পর পূর্বাঞ্চলের প্লেয়াররা মহম্মদ শামিকে যোগ্য সম্মান জানান এবং তাঁকে সই করা একটি জার্সি উপহার দেন। ঠিক সেই সময় যাঁরা তাঁকে তাঁর ক্রিকেট কেরিয়ারে সাহায্য করেছেন তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানান শামি। সেই সাথে বৈভব সূর্যবংশীর প্রশংসাও করেন এই ভারতীয় তারকা। BCCI ডোমেস্টিকের তরফে প্রকাশিত একটি ভিডিওতে বৈভব সূর্যবংশী প্রসঙ্গে নানান কথা বলতে শোনা গিয়েছিল শামিকে।
ওই ভিডিওটিতে ভারতীয় দলের একসময়ের নিয়মিত বোলার বলেন, “আমরা মজা করছিলাম যে, আমার 15-16 বছরের ক্রিকেট কেরিয়ার, আর আমাদের সাথে খেলছে 15 বছরের এক কিশোর (বৈভব সূর্যবংশী)। ওর বয়সের থেকেও আমার ক্রিকেট কেরিয়ার বেশি দীর্ঘ।” এদিন বৈভব প্রসঙ্গে ভারতীয় তারকা আরও বলেন, “বিশেষ করে ওর জন্য আমি বলতে চাই ওর কেরিয়ার অনেক বেশি দীর্ঘ। ক্রিকেটে ওকে মনোযোগী হতে হবে। ওর একটা নাম আছে, খ্যাতি আছে। আমি বলব নিজের যত্ন নাও এবং খেলাটা উপভোগ করো।”
A special tribute to @MdShami11 ✨
Praise for Vaibhav Sooryavanshi 👏
A historic win after 13 years 🏆
Two motivating speeches 🗣️🎥 Step inside the East Zone huddle to catch all the precious moments 🙌#DuleepTrophy | #EZvSZ pic.twitter.com/F0JSTEUrBq
— BCCI Domestic (@BCCIdomestic) September 10, 2026
আরও পড়ুন: এক সপ্তাহ পিছল উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষা, নয়া সূচি জারি WBCHSE-র
উল্লেখ্য, শেষবারের মতো 2023 সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চলাকালীন টেস্ট ম্যাচ খেলেছিলেন ভারতীয় তারকা মহম্মদ শামি। জাতীয় দলের জার্সিতে সেটাই ছিল তাঁর শেষ আন্তর্জাতিক লাল বলের ম্যাচ। যদিও সাদা বলের ক্রিকেটে শেষবারের মতো টিম ইন্ডিয়ায় খেলেছিলেন গত বছর চ্যাম্পিয়নস ট্রফিতে। এরপর থেকে আর এই ভারতীয় ক্রিকেটারের জন্য খোলেনি জাতীয় দলের দরজা।










