বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথমবারের মতো ইস্টবেঙ্গলকে (East Bengal FC) ISL চ্যাম্পিয়ন করে চলে গিয়েছেন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজো। খুব সম্ভবত ইন্দোনেশিয়ার একটি ক্লাবে এবার কোচিং করাবেন তিনি। এদিকে অস্কার চলে যাওয়ায় হন্যে হয়ে নতুন কোচ খুঁজছিল লাল হলুদ। একাধিক সূত্র মারফত খবর, মোহনবাগানের (Mohun Bagan Super Giant) প্রাক্তন কোচ আন্তনিও লোপেজ হাবাসকে প্রধান কোচ হিসেবে ইতিমধ্যেই নাকি চূড়ান্ত করে ফেলেছে ইস্টবেঙ্গল। ঠিক সেই পর্বে এবার শোনা যাচ্ছে, লাল হলুদকে ধাক্কা দিয়ে হাবাসকে নিজেদের দলে ফেলাতে পারে মোহনবাগান! এমন দাবিই করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু পোস্টে।
ইস্টবেঙ্গলের স্বপ্ন ভাঙতে চলেছে মোহনবাগান?
লাল হলুদের কয়েকটি সূত্র জানিয়েছিল, আসন্ন ইন্ডিয়ান সুপার লিগে ভাগ্য ফেরাতে মোহনবাগানের প্রাক্তন কোচ হাবাসের সাথে যোগাযোগ করে তাঁকে একপ্রকার চূড়ান্ত করে ফেলেছিল ইস্টবেঙ্গল। আনুষ্ঠানিকভাবে নতুন কোচের নাম ঘোষণা করার পরেই তাঁর হাত ধরেই নতুন নতুন বিদেশি ফুটবলারকে দলে টানতে পারে ইস্টবেঙ্গল। সম্প্রতি এও শোনা গিয়েছে, ইস্টবেঙ্গলকে সাফল্য পাইয়ে দিতে ইতিমধ্যেই নতুন কৌশল নিয়ে ফেলেছেন এই কোচ।
এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু পোস্টে বলা হচ্ছে, হাবাসকে আবার ফিরিয়ে আনতে পারে মোহনবাগানই। তবে প্রধান কোচের ভূমিকায় নয় বরং মোহনবাগানের টেকনিক্যাল ডিরেক্টর পদে বসানো হতে পারে হাবাসকে। তাঁর কাছ থেকে সিদ্ধান্ত নিয়ে তবেই কোচ বাছাই করবে মোহনবাগান! যদিও এমন খবরের সত্যতা যাচাই করিনি আমরা। তবে এই খবর যদি সত্যি হয় সে ক্ষেত্রে ইস্টবেঙ্গলকে যে মোহনবাগান বড়সড় ধাক্কা দেবে সে কথা বলার অপেক্ষায় রাখে না!
অবশ্যই পড়ুন: আজই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক বৈভব সূর্যবংশীর? জানালেন নিজেই
উল্লেখ্য, ভারতের অন্যতম সেরা দল মোহনবাগান এবারের ইন্ডিয়ান সুপার লিগে অল্পের জন্য শিরোপা জিততে পারেনি। একেবারে চোখের সামনে দিয়ে ISL ট্রফি নিয়ে চলে গিয়েছে ইস্টবেঙ্গল। সেই ধাক্কাটা আগামী এক দশকেও কাটিয়ে উঠতে পারবে না শহরের এই ঐতিহ্যবাহী দলটি। তাই আসন্ন সিজনে লড়াই করে চ্যাম্পিয়ন হয়েই কাটা ঘায়ে মলম লাগাতে চাইছে সবুজ মেরুন।










