‘হারানো আর সহজ হবে না’ সাফ ফাইনালের আগেই ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের কোচের

Published:

SAFF Championship

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে (SAFF Championship) দুর্দান্ত ছন্দে রয়েছে ভারত (India)। ভুটানকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে তারা। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানও (Pakistan) বাংলাদেশকে উড়িয়ে দিয়ে আজ মহামঞ্চে ভারতের মুখোমুখি হতে চলেছে। ঠিক সেই ম্যাচের আগে আত্মবিশ্বাসী মন্তব্য করলেন পাকিস্তান ফুটবল দলের কোচ নলবার্তো সোলানো। মঙ্গলবার, সন্ধ্যে সাড়ে সাতটায় অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনাল ম্যাচের আগে ভারতকে একপ্রকার হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি।

ভারতকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন পাকিস্তানের কোচ

ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় গড়াবে খেলা। সেই ম্যাচের আগে বাংলাদেশের রাজধানী ঢাকার একটি হোটেল থেকেই প্রতিপক্ষ দল ভারতকে আগাম কড়া বার্তা দিয়ে রাখলেন পশ্চিমের দেশের ফুটবল কোচ। এক বছর দুই মাস হয়েছে পাকিস্তান ফুটবল দলের কোচের দায়িত্বে রয়েছেন তিনি। ভারত বনাম পাকিস্তানের ফাইনাল নিয়ে তাঁর বক্তব্য, “ফাইনালে দুই দলের জয়ের সুযোগ ফিফটি-ফিফটি, মাঠে যাঁরা ভাল খেলেন তাঁরাই জিতবে।”

পাকিস্তান দলের ফুটবল কোচ এদিন একেবারে খোলাখুলি এও জানিয়েছিলেন, “একটা সময় অনেকেই ভাবতেন পাকিস্তানের বিপক্ষে খেলাটা সহজ। কিন্তু ভবিষ্যতে পাকিস্তান এমন একটা দল হবে, যাদের হারানো আর সহজ হবে না।” সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে পাকিস্তানকে ইতিমধ্যেই 3-2 গোলে হারিয়েছে ভারত। সেই দিক থেকে প্রতিপক্ষ দলকে সমীহ করে চললেও জয় নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী পাকিস্তানের কোচ।

আরও পড়ুন: ‘আমি আর বেঁচে ফিরতে পারবো না’ জেলে বসেই চিঠি লিখে জানালেন ইমরান খান

প্রসঙ্গত, ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে পাকিস্তানের এই আত্মবিশ্বাসের নেপথ্যে বড় কারণ, দলে থাকা ইউরোপের বিভিন্ন লিগে খেলা প্রবাসী ফুটবলাররা। গোলরক্ষক ইউসুফ বাট, অধিনায়ক আবদুল্লাহ ইকবাল, মাঝমাঠের আদিল নবী, এছাড়াও আক্রমণভাগে আব্দুল সামাদ থেকে শুরু করে মিকেল আব্দুল্লাহদের উপস্থিতি পাকিস্তান দলের শক্তি বাড়িয়েছে।

google button