বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুরু হচ্ছে ভারত বনাম শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ (India Vs Sri Lanka)। সেই আসরে দীর্ঘদিন পর লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তন হতে পারে ঋষভ পন্থ-র (Rishabh Pant) । মূলত টেস্ট ক্রিকেটে আগ্রাসি ব্যাটিং করার জন্যই পরিচিত পন্থ। বহুবার টিম ইন্ডিয়ার হয়ে প্রতিপক্ষের বোলারদের ঘুম কেড়ে নিয়েছেন তিনি। এবার সেই ঋষভের হাতে রয়েছে বিরাট এক রেকর্ড গড়ার সুযোগ। আজ পর্যন্ত যা কোনও ভারতীয় করতে পারেননি সেই রেকর্ড গড়ে ফেলতে পারেন টিম ইন্ডিয়ার তারকা উইকেট কিপার ব্যাটসম্যান।
ভারতের প্রথম ক্রিকেটার হয়ে ওঠার সুযোগ
টেস্ট ক্রিকেটে 100 ছক্কা হাঁকাতে আর মাত্র তিনটি ছয়ের প্রয়োজন ঋষভের। বলাই বাহুল্য, আজ পর্যন্ত টেস্ট ক্রিকেটে মোট 97টি ছক্কা মেরেছেন পন্থ। মোট 49টি টেস্টে অংশ নিয়ে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি। কাজেই, ভারতীয় তারকা যদি শ্রীলঙ্কার বিরুদ্ধে গোটা টেস্ট সিরিজে আর মাত্র তিনটি ছয় মারতে পারেন তবে তিনি হয়ে উঠবেন লাল বলের ক্রিকেটে 100টি ছয় মারা ভারতের প্রথম ব্যাটসম্যান।
শুধু তাই নয়, টেস্ট ক্রিকেটে 100 ছক্কা মারার সাথে সাথে বিশ্বের চতুর্থ ব্যাটসম্যান হয়ে উঠবেন পন্থ। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, সচিন তেন্ডুলকর, রোহিত শর্মা, বীরেন্দ্র সেহবাগরা যা করে উঠতে পারেননি সেই কাজ করে সকলের নজরে চলে আসবেন এই খেলোয়াড়! এখন অপেক্ষা, শেষ পর্যন্ত ব্যাট হাতে জ্বলে উঠে পন্থ কাজের কাজ করে দেখাতে পারেন কিনা।
অবশ্যই পড়ুন: হঠাৎ মাঝ আকাশ থেকে ৩০০ ফুট নিচে পড়ল Air India-র বিমান, ছিটকে গেলেন যাত্রীরা!
উল্লেখ্য, আগামী 15 আগস্ট থেকে শুরু হচ্ছে ভারত বনাম শ্রীলঙ্কার দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্টটি হবে 19 আগস্ট পর্যন্ত। এরপর দ্বিতীয় টেস্ট শুরু হবে 23 আগস্ট থেকে 27 আগস্ট পর্যন্ত। লাল বলের সিরিজ শেষ হয়ে গেলেই ওয়ান ডে সিরিজে মুখোমুখি হবে এই দুই দল।










