শ্রীলঙ্কাকে হারাতে মেগা প্ল্যান, টিম ইন্ডিয়ায় যুক্ত হলেন চার স্পিনার!

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুরু হতে চলেছে ভারত বনাম শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ (India Vs Sri Lanka)। সেই মতোই, প্রতিবেশী দ্বীপরাষ্ট্রটিতে পৌঁছে গিয়েছে ভারতীয় দল (Team India)। লঙ্কান বাহিনীর বিপক্ষে টেস্ট সিরিজের আগে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। অনেকেই মনে করছেন, এই প্রস্তুতি ক্ষেত্র টিম ইন্ডিয়াকে শ্রীলঙ্কা সিরিজের জন্য অনেকটাই শক্তিশালী করবে। এরই মাঝে শোনা যাচ্ছে বড় খবর। আসলে শ্রীলঙ্কার পিচগুলি যেহেতু স্পিন ফেবার, ঠিক সে কারণেই এবার নেট প্র্যাকটিসের জন্য 4 জন স্পিনারকে শ্রীলঙ্কায় পাঠালো ভারতীয় ক্রিকেট বোর্ড।

কোন চার স্পিনারকে বেছে নিল BCCI?

জানা যাচ্ছে, শ্রীলঙ্কার স্পিনার ফেবার পিচের কথা মাথায় রেখে চারজন ভারতীয় স্পিনারকে টিম ইন্ডিয়ার নেট স্পিনার হিসেবে বেছে নিয়েছে BCCI। রিপোর্ট অনুযায়ী, শিবাং কুমার, হর্ষ দুবে, তনুশ কোটিয়ান এবং বিপরাজ নিগমকে নেট বোলার হিসেবে ভারতীয় দলের সাথে শ্রীলঙ্কায় পাঠানো হয়েছে। আসলে, প্রতিপক্ষ দলটিকে হারাতে এটি ভারতের একটা বড় রণকৌশল।

যে চারজন স্পিনারকে শ্রীলঙ্কা সফরে পাঠানো হয়েছে তাঁরা ভারতীয় দলের ব্যাটসম্যানদের নেটে বোলিং করবেন। এর মধ্যে দিয়ে স্পিনারদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানদের তৈরি করতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। লঙ্কান স্পিনারদের বিরুদ্ধে দাপট দেখানোর আগে ভারতের স্পিনারদের সামনে ভারতীয় ব্যাটসম্যানরা কতটা টিকে থেকে খেলতে পারেন সেটাই দেখতে চাইছে বোর্ড।

অবশ্যই পড়ুন: বন্দে মাতরম, জয় হিন্দ এ সমস্যা? বড় মন্তব্য ক্রিকেটার মহম্মদ শামির

ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, ভারতীয় ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কাকে হারানোর কৌশল হিসেবেই চারজন স্পিনারকে নেট বোলিং করার দায়িত্ব দিয়ে দিল। আশা করা যায়, তাঁরাই অনুশীলন চলাকালীন স্পিন বোলিং এর বিপক্ষে ভারতীয় বোলারদের ভুল ত্রুটি শুধরে দেবেন। তাতে সর্বশক্তি দিয়ে মূল মঞ্চে প্রতিপক্ষের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারবেন টিম ইন্ডিয়ার ব্যাটাররা।