IPL-র মাঝপথেই অধিনায়কত্ব হারাতে পারেন KKR সহ এই ৪ দলের অধিনায়ক

Published:

These 4 players may lost their captaincy in IPL 2026

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2026) ভাল অবস্থায় রয়েছে পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দরাবাদ এবং রাজস্থান রয়্যালস। এছাড়া বাকি দলগুলির কাছে বর্তমানে IPL প্লে অফ এক প্রকার অনিশ্চিত। সেই জায়গা দখল করতে হলে পরবর্তী ম্যাচগুলির প্রায় প্রত্যেকটিতেই জিততে হবে গুজরাত, চেন্নাই সুপার কিংস, দিল্লি, কলকাতা নাইট রাইডার্স এর মতো দলগুলিকে। মূলত সে কারণেই, উল্লেখিত দলগুলির ম্যানেজমেন্ট মনে করছে IPL এর মাঝপথে এসে অধিনায়কদের বাদ দিলেই বোধ হয় সফলতা ধরা দেবে। শোনা যাচ্ছে, মূলত চারটি দল তাদের অধিনায়কদের মাঝপথে ছেড়ে দিতে পারে।

IPL এর মাঝপথে অধিনায়কত্ব হারাতে পারেন এই 4 প্লেয়ার

CSK

এই মুহূর্তে পয়েন্ট তালিকার 6 নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস। 8 ম্যাচে তাদের পয়েন্ট 6। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে পাঁচবারের চ্যাম্পিয়ন দলটা এবারেও নিজেদের ব্যর্থতা কাটিয়ে উঠতে পারছে না। সবচেয়ে বড় কথা চেন্নাইয়ের নেতৃত্ব যাঁর হাতে সেই রুতুরাজ গায়কোয়াড় ব্যাট হাতে ধারাবাহিকভাবে রান করতে পারছেন না। মূলত সে কারণেই, 18 কোটির এই প্লেয়ারকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন চেন্নাই ম্যানেজমেন্ট। হয়তো তাঁকে সরিয়ে সঞ্জুকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হতে পারে।

KKR

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরু থেকেই পরাজয় দেখে এসেছে কলকাতা নাইট রাইডার্স। মাঝে দুই ম্যাচ জেতায় এই মুহূর্তে পয়েন্ট তালিকার 8 নম্বরে জায়গা হয়েছে শাহরুখ খানের দলের। তবে এই মুহূর্তে কলকাতার যা অবস্থা তাতে পরবর্তী প্রত্যেকটি ম্যাচে জিততেই হবে। এদিকে ব্যাট হাতে ডাহা ফেল অজিঙ্কা রাহানে। অধিনায়ক হিসেবে তো নাই, বরং একজন ব্যাটসম্যান হিসেবেও দলে একেবারেই মানানসই নন তিনি। হয়তো সে কারণেই এবার সাফল্য খুঁজতে রাহানেকে সরিয়ে সহ অধিনায়ক রিঙ্কু সিং বা অন্য কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে।

RR

মাঝে কয়েকটি ম্যাচে হারলেও বেশ ভাল ছন্দে রয়েছে রাজস্থান রয়্যালস। মঙ্গলবার তারা হারিয়ে দিয়েছে ফার্স্ট বয় পাঞ্জাবকে। আর এই জয়ের পরই তালিকার তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান। তবে কয়েকটি সূত্র বলছে, রাজস্থানকে প্রথম দুইয়ে রাখতে অধিনায়ক বদল প্রয়োজন। কারণ, রিয়ান পরাগ ধারাবাহিকতা বজায় রাখতে পারছেন না। কমবেশি সব ম্যাচেই দলকে সমস্যায় ফেলে দিচ্ছেন তিনি। তাছাড়াও সতীর্থদের সাথে অধিনায়কের বোঝাপড়া খুব একটা ভাল না। সবচেয়ে বড় কথা ব্যাট হাতে এ পর্যন্ত 88 রান করেছেন তিনি। হয়তো সেই কারণেই তাঁকে অধিনায়কের আসন থেকে সরিয়ে দেওয়া হতে পারে।

অবশ্যই পড়ুন: হাওড়া ডিভিশনে ফের মেগা ব্লক, মে মাসে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

DC

ভারতীয় টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার অক্ষর প্যাটেল। তিনিই এ বছর দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। তবে মুখে অধিনায়ক হলেও কাজে কিন্তু সেভাবে নিজেকে মেলে ধরতে পারছেন না তিনি। আজ পর্যন্ত ব্যাট হাতে 31 রান করেছেন, তুলেছেন 7টি উইকেট। তবে দিল্লির যা অবস্থা তাতে এই দলটি অধিনায়কের কাছ থেকে আরও বেশি কিছু আশা করে। তাছাড়াও দিল্লিকে 7 নম্বর থেকে টেনে উপরের দিকে নিয়ে যেতে হলে ভয়ডরহীন ক্রিকেট খেলা প্রয়োজন। অনেকেই মনে করছেন, অক্ষরের নেতৃত্বে সেটা হচ্ছে না। তাই তাঁকে মাঝপথেই অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে।