বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফিফা ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup) স্পেনের কাছে হেরে প্রথম ধাক্কা। সেই যন্ত্রণা কাটিয়ে উঠতে না উঠতেই বাবাকে হারালেন লিওনেল মেসি (Lionel Messi)। তাতে একপ্রকার শোকের পাহাড় নেমেছে আর্জেন্টিনার অধিনায়কের জীবনে। নিজের শহর রোজারিওতে স্ত্রী, সন্তানদের নিয়ে পৌঁছেছিলেন মেসি। নিজের দেশে বাবার শেষকৃত্য সম্পন্ন করে আমেরিকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত আপাতত স্থগিত রেখেছেন তিনি। এরই মাঝে এবার ফুটবল থেকে অনির্দিষ্টকালের জন্য নিজেকে সরিয়ে নিলেন লিও।
ফুটবল থেকে সরে গেলেন লিওনেল মেসি?
বাবা হোর্হে মেসিই ছিলেন লিওর এজেন্ট। ফুটবলার লিওনেল মেসিকে তৈরি করার ক্ষেত্রে তাঁর অবদান সবচেয়ে বেশি। ছোট থেকে বাবার কাছে সবরকম সমর্থন পেয়েছেন লিও। সেই লোকটাই পৃথিবী ছেড়ে পরলোক গমন করেছে, এই দুঃখ যেন আর ধরে রাখতে পারছেন না মেসি। বাবার শেষকৃত্য সম্পন্ন করে পরিবারের সাথে সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন LM10। মূলত সে কারণেই এবার ফুটবল থেকে কিছুদিন নিজেকে দূরে সরিয়ে রাখবেন বলেই জানিয়ে দিয়েছেন তিনি।
ক্লাব ইন্টার মায়ামির কাছে বাবার মৃত্যুর পরপরই ছুটির আবেদন করেছিলেন মেসি। শোনা যাচ্ছে, সেই আবেদন তৎক্ষণাৎ মঞ্জুর করেছে ক্লাব কর্তৃপক্ষ। মায়ামির তরফে জানানো হয়েছে মেসির যতদিন ফুটবল থেকে ছুটির প্রয়োজন ততদিন ছুটি নিন তিনি। ফের কবে ক্লাবের হয়ে ফুটবল মাঠের ফিরবেন সেই সিদ্ধান্ত নেবেন মেসি নিজেই। এ নিয়ে ক্লাব কর্তৃপক্ষ মেসিকে কোনও রকম জোরাজুরি করবে না।
অবশ্যই পড়ুন: এই সংস্থার LPG কানেকশন থাকলে পড়বেন সমস্যায়! হবে না EKYC?
আর্জেন্টিনার সংবাদমাধ্যম সূত্রে খবর, পিতৃ বিদায়ের পর আপাতত জাতীয় দল আর্জেন্টিনার হয়েও কোনও রকম প্রীতি ম্যাচ বা অনুশীলনে হয়তো অংশ নেবেন না মেসি! এর আগে শোনা গিয়েছিল রবিবারই বাবার শেষকৃত্য সম্পন্ন করে আমেরিকায় ফিরে যাবেন তিনি। তবে সেটা হচ্ছে না। মেসি ঠিক করেছেন আপাতত মা এবং পরিবারের বাকি সদস্যদের সাথে নিজের দেশেই সময় কাটাবেন তিনি।










