বিক্রম ব্যানার্জী, কলকাতা: ব্যাট হাতে তিনি আর পাঁচটা অভিজ্ঞ ক্রিকেটারের থেকে কম নন। মাঠে নামলেই বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) ব্যাটিং নজর কাড়ে দর্শকদের। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও দুর্দান্ত ছন্দে রয়েছেন এই প্লেয়ার। গতকাল LSG-র ম্যাচে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 500 রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এহেন একজন দাপুটে ক্রিকেটার আজও খেলতে নামার আগে কার্টুন দেখেন। হ্যাঁ, সম্প্রতি সে কথা স্বীকার করে নিয়েছেন বিহারের ভূমিপুত্র। তাহলে এটাই কি বৈভবের দুর্দান্ত ব্যাটিংয়ের আসল রহস্য?
কার্টুন দেখে তবেই খেলতে যান বৈভব?
বৈভবের 15 বছর বয়সে বাকিরা যেখানে স্কুলে যায়, অবসর সময় কার্টুন অথবা পরিবারের সাথে সময় কাটায়। কেউ কেউ আবার ভিডিও গেমসও খেলেন। সেখানে খুদে বৈভব সূর্যবংশীও ব্যাট হাতে মাঠে নামার আগে কার্টুন দেখেন। গতকাল অর্থাৎ বুধবার ম্যাচ শেষের পরে এ প্রসঙ্গে মুখ খুলেছিলেন ভারতীয় ক্রিকেটার। এদিন বৈভব একেবারে স্পষ্ট করে জানান, আজও তিনি কার্টুন দেখে তবেই মাঠে খেলতে যান।
বৈভবের কথায়, “আমার মনে আলাদা করে কিছুই চলে না। আজও আমি প্রত্যেকদিন ম্যাচের আমার আগে কার্টুন দেখি। তারপরই খেলতে নামি। এটাই আমার অভ্যাস। তবে মাঠে নামার আগে কার্টুন দেখলেও ম্যাচে কিন্তু ছয় মারার দিকেই ফোকাস থাকে।” বৈভবের এমন স্বীকারোক্তি সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলেছে। কেউ কেউ বলছেন, বোধহয় এটাই বৈভব সূর্যবংশীর সাফল্যের কারণ! কেউ কেউ আবার বলছেন, ব্যাট হাতে ভয়ঙ্কর হয়ে উঠলেও মন থেকে বৈভব কিন্তু ছোট্টই!
Watches cartoons, smashes sixes for fun! 😁
Not many 15-year-olds can do both. That’s Vaibhav Sooryavanshi for you! 🩷#TATAIPL #LSGvRR #LSGvsRR pic.twitter.com/sGBiMv0T8T
— Star Sports (@StarSportsIndia) April 22, 2026
অবশ্যই পড়ুন: স্ত্রীয়ের কথাতেই হল কাজ, LSG-র বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে ধরা দিলেন রবীন্দ্র জাদেজা
উল্লেখ্য, গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছেন বৈভব সূর্যবংশী। বর্তমানে রাজস্থান রয়্যালস এবং বৈভব সূর্যবংশী নামটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও ব্যাট হাতে নিজের জাত চেনাচ্ছেন বৈভব। আজ পর্যন্ত 7 ম্যাচে অংশ নিয়ে 254 রান করে ফেলেছেন এই খেলোয়াড়।










