বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের ব্যর্থ বিরাট কোহলি (Virat Kohli)। যে ম্যাচটায় রান করার দরকার ছিল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই পঞ্চম ওয়ানডেতে ব্যাট হাতে মাত্র 5 রান করে সাজঘরে ফেরেন তিনি। যার জেরে চলতি ওয়ানডে সিরিজে এই তৃতীয়বারের মতো ব্যর্থ হলেন বিরাট। সেই সূত্রেই, না চাইতেও এক অনাকাঙ্ক্ষিত লজ্জার রেকর্ডের পুনরাবৃত্তি করলেন তিনি। বিশ্বের কোনও ব্যাটসম্যান চাইবেন না কোহলির এই রেকর্ড ভাঙতে। কী এমন করেছেন ভারতীয় মহাতারকা?
অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি
নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে 74 রানের এক দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন বিরাট। এরপর দ্বিতীয় ম্যাচে 7, চতুর্থ ম্যাচে শূন্য এবং শেষ ওয়ানডেতে মাত্র 5 রান করে সাজঘরে ফিরে গেলেন তিনি। এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামা মাত্রই পুরনো দুর্বলতার শিকার হন ভারতীয় ক্রিকেটার। ঘন্টায় 145 কিলোমিটার বেগে ছুটে আসা ম্যাথিউ ফিশারের শট বল অফ স্টাম্পের বাইরে পড়লে চালিয়ে খেলতে গিয়ে ক্যাচ আউট হন বিরাট।
চলতি সিরিজে আজ পর্যন্ত মোট 86 রান করেছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। যা তাঁর কাছ থেকে আদতেই অপ্রত্যাশিত। সবচেয়ে বড় কথা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচেই 10 এরও কম রানে আউট হয়ে মাঠ ছেড়েছিলেন বিরাট। মোট তিনবারই দুই অঙ্কের রান করতে ব্যর্থ হন তিনি। সেই সূত্রেই নতুন করে লজ্জার রেকর্ডে নাম জড়িয়েছে তাঁর। এর আগে 2012-13 সালে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ চলাকালীন টানা তিনটি ম্যাচে দুই অঙ্কের রান করতে পারেননি বিরাট।
আরও পড়ুন: ভারত ও আদানির সাথে চুক্তি বাতিল সম্ভব নয়! জানালেন বাংলাদেশের বিদ্যুৎমন্ত্রী
বলে রাখা প্রয়োজন, দুইবার নয় বরং এর আগেও অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ চলাকালীন তিনটি ম্যাচে দুই অঙ্কের রান করতে পারেননি বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ বারের জন্য সেই লজ্জার পুনরাবৃত্তি করলেন তিনি। ভবিষ্যতে কোনও ব্যাটসম্যানই বিরাটের এই লজ্জার রেকর্ড ভাঙতে চাইবেন না।










