বিক্রম ব্যানার্জী, কলকাতা: আজীবন ক্রিকেট থেকে ব্যান হয়ে যেতে পারেন রোহিত শর্মা (Rohit Sharma)! আপাতত এমন জল্পনাই বেড়েছে সোশ্যাল মিডিয়ায়। শোনা যাচ্ছে, টেলিভিশনে সনির Family Full House with Rohit Sharma শোয়ের মাধ্যমে বিনোদন জগতে অভিষেক করতে চলেছেন রোহিত। আর এই শো নেওয়ার মধ্যে দিয়েই নাকি ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি ভেঙেছেন বিরাট কোহলির বন্ধু! তাই নাকি তাঁকে নির্বাসিত বা ব্যান করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI On Rohit)। এ প্রসঙ্গে অবশ্য বোর্ডের তরফে আনুষ্ঠানিকভাবে কিছুই জানা যায়নি। আদৌ কি বোর্ডের কোনও নিয়ম রোহিতের ক্রিকেট জীবনের পথে বাধা হয়ে দাঁড়াবে?
রোহিত শর্মাকে ব্যান করে দেবে BCCI?
ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে ক্রিকেটারদের বেশ কিছু কমার্শিয়াল চুক্তি থাকে ঠিকই তবে টিভি শো করলে শাস্তি পেতে হবে এমন কোনও বিধান আপাতত নেই। তবে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, রোহিত টিভি শো করে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি ভেঙেছেন! তাই তাঁকে আজীবন ক্রিকেট থেকে নির্বাসিত বা ব্যান পর্যন্ত করতে পারে BCCI! তবে বাস্তব অর্থে, এই সংক্রান্ত কোনও নিয়ম ভারতীয় ক্রিকেট বোর্ডের সরকারি খাতায় এই মুহূর্তে নেই।
বলাই বাহুল্য, এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন রোহিত শর্মা। সেই আসরে ভারতীয় দলের সদস্য হবেন তিনি। তবে আপাতত ওয়ানডে ক্রিকেটে খেলা চালিয়ে গেলেও আগামী বছর বিশ্বকাপে রোহিতকে দেখা যাবে কিনা তা নিয়ে একটা জল্পনা আজও রয়ে গিয়েছে। মাঝে অবশ্য রোহিত জানিয়েছিলেন, এখনই তিনি ওয়ানডে ক্রিকেট ছেড়ে কোথাও যাচ্ছেন না। বলেছিলেন, বিশ্বকাপের আগে অনেক সময় আছে। কিন্তু 2027 বিশ্বকাপে তিনি খেলবেন কিনা সেটা খোলসা করেননি।
আরও পড়ুন: “নিতুদা জড়িত!” এবার সরাসরি নাম করে ইস্টবেঙ্গল কর্তাকে নিশানা অস্কারের
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট বোর্ডের অঙ্গ হলেও অনেকেই মনে করছেন 2027 বিশ্বকাপের আগে পরিস্থিতি বুঝে তবেই সেখানে অংশগ্রহণের চিন্তা করবেন রোহিত। কয়েকটি সূত্র আবার এও বলছে, বয়সের কথা মাথায় রেখে বিশ্বকাপের আগে যদি ফিটনেস সংক্রান্ত সমস্যা হয় সেক্ষেত্রে নিজে থেকেই অবসর ঘোষণাও করতে পারেন ভারতীয় দলের ক্রিকেটীয় মহাতারকা।










