মহিলা T20 বিশ্বকাপ থেকে বাদ পাকিস্তান, টিম ইন্ডিয়ার জায়গা ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফিফা ফুটবল বিশ্বকাপের সাথে সাথে চলছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (Women’s T20 World Cup)। এই উত্তেজনাপূর্ণ টুর্নামেন্টে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে ভারত। দেশের নারীরা ইতিমধ্যেই পাকিস্তান এবং নেদারল্যান্ডসকে হারিয়ে ক্ষমতা প্রদর্শন করেছে। ওদিকে অস্ট্রেলিয়া তিন ম্যাচের তিনটিতেই জিতে এ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। তবে দুঃখের বিষয়, তিন ম্যাচের তিনটিতেই হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তান।

এক নম্বর হওয়ার সুযোগ ভারতের

গতকাল অর্থাৎ শনিবার, বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিল পাকিস্তান মহিলা দল। আর সেই ম্যাচেই ভাইজান পাকিস্তানকে একেবারে শায়েস্তা করে ছেড়েছে পদ্মা পাড়ের দল। এই ম্যাচে 23 রানে হেরেছে পাকিস্তান। আর তাতেই গোটা টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে তারা। শুধু পাকিস্তান নয় ভারতের কাছে হারা নেদারল্যান্ডসও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছে।

এদিকে তিন ম্যাচের তিনটে জিতে 6 পয়েন্ট নিয়ে এ গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তার নিচেই অর্থাৎ দ্বিতীয় নম্বরে 4 পয়েন্ট নিয়ে এগোচ্ছে ভারত। ভারতীয় নারী বাহিনী এখনও পর্যন্ত দুই ম্যাচের দুটিতেই জিতেছে। তবে ভারতের কাছে সুযোগ রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষস্থান অর্জন করার। এর জন্য আজ অর্থাৎ রবিবার দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারাতে হবে। সেটা করতে পারলেই টেবিল টপার হবে টিম ইন্ডিয়া।

এ গ্রুপের পয়েন্ট তালিকার তিন নম্বরে রয়েছে বাংলাদেশ।। তিন ম্যাচের দুটিতে জিতেছে এবং একটিতে হেরেছে এই দল। তাদের পয়েন্টও 4। একইভাবে দক্ষিণ আফ্রিকা 2 ম্যাচের একটিতে জয় এবং একটিতে পরাজয় নিয়ে 2 পয়েন্টে চতুর্থ স্থানে রয়েছে। বাকি দুই দল অর্থাৎ পাকিস্তান এবং নেদারল্যান্ডস এই মুহূর্তে আর টি-টোয়েন্টি বিশ্বকাপের অংশ নয়।

অবশ্যই পড়ুন: সহজেই মিলবে ঘর! বাংলায় আবাসে লাগু হতে পারে কোটা সিস্টেম, উদ্যোগ সরকারের

যদি বি গ্রুপের কথা বলা যায় সেক্ষেত্রে, এই মুহূর্তে তিন ম্যাচের তিনটিতে জিতে বি গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ইংল্যান্ড। তাদের পয়েন্ট 6। 4 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আজ পর্যন্ত দুই ম্যাচের দুটিতেই জিতেছে তারা। তৃতীয় স্থানে নিউজিল্যান্ড। তিন ম্যাচের একটিতে জিতে তাদের পয়েন্ট 2। 2 পয়েন্ট নিয়েই তালিকার চতুর্থ স্থানে রয়েছে স্কটল্যান্ড। এছাড়াও তালিকার পঞ্চম এবং ষষ্ঠ স্থানে যথাক্রমে শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ড রয়েছে। লঙ্কানদের পয়েন্ট 2 হলেও আয়ারল্যান্ড খাতাই খুলতে পারেনি।