সৌভিক মুখার্জী, কলকাতা: এখন মধ্যবিত্ত বা উচ্চবিত্ত ভারতের প্রত্যেকটি ঘরেই বাইক কমবেশি দেখা যায়। তবে ভারতের বাজারে হিরো মোটোকর্পের গাড়ির চাহিদা এমনিতেই বেশি। স্বল্প দামের মধ্যেই এরা উন্নত পারফরম্যান্স যুক্ত গাড়ি বাজারে এনে গ্রাহকদের নজর কাড়ে। তবে আগস্ট মাসে বিক্রির কথা বলতে গেলে হিরোর একটি বাজেট ফ্রেন্ডলি গাড়ি একেবারে রেকর্ড গড়েছে (Best Bike in India)। হ্যাঁ, শুধুমাত্র এক মাসেই 3 লক্ষ 35 হাজার 589টি মডেল বিক্রি হয়েছে, যেখানে 2025-র আগস্টে এই সংখ্যা ছিল 2 লক্ষ 94 হাজার 246 ইউনিট। কোন মডেলের কথা বলছি আমরা?
বিক্রিতে রেকর্ড গড়ল এই বাইক
আসলে আমরা কথা বলছি হিরোর স্প্লেন্ডর মডেল নিয়ে। যেমন মাইলেজ, তেমনই উন্নত পারফরম্যান্স মেলে এই বাইকটিতে। বাজেটের মধ্যেই যারা গাড়ি কিনতে চাইছেন এবং বেশি মাইলেজ চান, তাদের জন্য নিঃসন্দেহে এই মডেল প্রথম পছন্দ। সেই কারণেই বিক্রিতে একেবারে রেকর্ড গড়ে ফেলেছে এই গাড়ি। অন্যদিকে তালিকায় দ্বিতীয় স্থানে ছিল হিরোর এইচএফ ডিলাক্স। চলতি বছরের আগস্ট মাসে এই মডেল বিক্রি হয়েছে 69 হাজার 794 ইউনিট, যা বিগত বছরের তুলনায় 22% কম।
বিক্রির দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে হিরোর ডেস্টিনি 125। এই মডেল মোট বিক্রি হয়েছে 29 হাজার 737 ইউনিট, যা বিগত বছরের তুলনায় 53% বৃদ্ধি। একই সঙ্গে চতুর্থ স্থানে রয়েছে হিরো ভিডা। আগস্ট মাসে এই মডেল বিক্রি হয়েছে 25 হাজার 558 ইউনিট, যা আগের বছরের তুলনায় 108% বৃদ্ধি। অন্যদিকে তালিকায় পাঁচ নম্বরে ছিল সুপার স্প্লেন্ডর। আগস্ট মাসে এই গাড়ি বিক্রি হয়েছে 18 হাজার 253 ইউনিট, যা বার্ষিক হারে 5% বৃদ্ধি।
আরও পড়ুন: আরও একটি নতুন এয়ারপোর্ট পাচ্ছে বাংলা, কোথায়? বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর
অন্যদিকে ছয় নম্বরে রয়েছে হিরো প্যাশন, যা বিক্রি হয়েছে 15 হাজার 254 ইউনিট। তবে এটির বিক্রি কমেছে 38 শতাংশ। তালিকায় সাত নম্বরে রয়েছে বর্তমান সময়ের সবচেয়ে স্পোর্টি লুকের হিরো এক্সট্রিম 125R। এই মডেল বিক্রি হয়েছে 13 হাজার 131 ইউনিট। তবে অন্যদিকে বিক্রির তালিকায় হিরো গ্ল্যামার নেমে গিয়েছে অষ্টম স্থানে, যা বিক্রি হয়েছে মাত্র 11 হাজার 188 ইউনিট। তালিকায় নবম স্থানে রয়েছে হিরো জুম এবং দশম স্থানে রয়েছে হিরো প্লেজার, যা বিক্রি হয়েছে মাত্র 5502 ইউনিট।










