ফ্রিতে ৩৮০০ টাকারও বেশি প্রিমিয়াম সাবস্ক্রিপশন দিচ্ছে Airtel, কারা-কীভাবে পাবেন?

Published:

Airtel Insider

অনন্যা সরকার, কলকাতা: এয়ারটেল (Airtel) ইউজারদের জন্য এল সুখবর। দেশের অন্যতম শীর্ষস্থানীয় টেলিকম সংস্থা, ভারতী এয়ারটেল (Bharti Airtel) ‘এয়ারটেল ইনসাইডার’ (Airtel Insider) নামে একটি নতুন রিওয়ার্ডস প্রোগ্রাম চালু করেছে। এই উদ্যোগে এয়ারটেল তার সেলফ-কেয়ার অ্যাপের (Airtel App)-এর মাধ্যমে কিছু নির্বাচিত গ্রাহকদের অতিরিক্ত ডিজিটাল এবং লাইফস্টাইল কেন্দ্রিক সুবিধা দিচ্ছে। এই প্রোগ্রামটিকে সম্প্রতি এয়ারটেল অ্যাপের ‘রিওয়ার্ডস অ্যান্ড ওটিটি’ (Rewards and OTT) সেকশনে দেখা গেছে, যেখানে ইউজাররা পার্টনার অফারগুলো দেখতে এবং গ্রহণ করতে পারেন। চলুন তাহলে এয়ারটেল ইনসাইডার প্রোগ্রাম সম্পর্কে আরও বিশদে জেনে নেওয়া যাক।

কী কী সুবিধা পাচ্ছেন ব্যবহারকারীরা?

এয়ারটেল ইনসাইডার প্রোগ্রামের অধীনে ইউজাররা বেশ কিছু সুবিধা পান। এর মধ্যে রয়েছে বিনামূল্যে লিঙ্কডইন প্রিমিয়াম (LinkedIn Premium)-এর তিন মাসের সাবস্ক্রিপশন, যার এমনিতে দাম ২,৯৯৭ টাকা। লিঙ্কডইন প্রিমিয়াম ফিচার প্রফেশনাল নেটওয়ার্কিং টুলস, প্রোফাইল ভিজিবিলিটি ফিচার, ইনমেইল ক্রেডিট, আবেদনকারীর তথ্য এবং লিঙ্কডইন লার্নিং কন্টেন্ট ব্যবহারের মতো সুযোগ দেয়।

লিঙ্কডইন প্রিমিয়ামের পাশাপাশি, এয়ারটেল দুই মাসের ইজিডাইনার প্রাইম (EazyDiner Prime) দিচ্ছে, যার মূল্য ৮৫০ টাকা। ইজিডাইনার প্রাইম পার্টনার রেস্তোরাঁগুলোতে ডিসকাউন্ট, ডাইনিং স্পেশাল এবং এক্সক্লুসিভ সমস্ত অফার ব্যবহারের সুযোগ দেয়।

ক্লেম করতে হলে কী করতে হবে?

অফারগুলি পাওয়ার জন্য ইউজারদের এই সমস্ত সুবিধাগুলি অবশ্যই ক্লেম করতে হবে,  স্বয়ংক্রিয়ভাবে এগুলি উপলব্ধ হবে না। এয়ারটেল ইনসাইডার পেজে একটি আলাদা ‘ক্লেমড বেনিফিটস’ সেকশনে রয়েছে। এখান থেকে ব্যবহারকারীরা তাদের আগের অ্যাক্টিভ থাকা রিওয়ার্ডগুলো ট্র্যাক এবং ক্লেম করতে পারবেন।

প্রি-পেইড ব্যবহারকারীদের এয়ারটেলের সেলফ-কেয়ার অ্যাপে ‘এয়ারটেল ইনসাইডার’ বিভাগটি লাইভ হয়েছে। তবে, ভারতী এয়ারটেলের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে এই প্রোগ্রামের সম্পূর্ণ বিবরণ, এলিজিবিলিটি বা এর সুবিধাগুলি সব গ্রাহকরাই পাবেন কিনা, তা ঘোষণা করা হয়নি।

তবে, এয়ারটেল অ্যাপটি খোলার সাথে সাথেই হোম স্ক্রিনের নীচের ডানদিকে একটি ছোট এয়ারটেল ইনসাইডার ব্যানার পপ-আপ হচ্ছে। এতে ক্লিক করেও গ্রাহকরা সুবিধাগুলি ক্লেম করার অপশন পাবেন। কেউ যদি এই সেকশন বা পপ-আপ উইন্ডো কোনটাই দেখতে না পান, তাহলে সম্ভবত অফারটি তার জন্য নয় কিংবা অ্যাপ আপডেট করার প্রয়োজন রয়েছে। 

আরওBharti Airtel