ধামাকা অফার, Samsung-র জনপ্রিয় মডেলগুলিতে মিলছে ১৫ হাজার টাকা ছাড়

Published:

Samsung Smartphone Discount

সৌভিক মুখার্জী, কলকাতা: মধ্যবিত্ত গ্রাহকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার ভারতের বাজারে নিজেদের স্মার্টফোনে বিরাট চমক দিল স্যামসাং ইন্ডিয়া। হ্যাঁ, গত 8 মে থেকে শুরু হয়েছে অ্যামাজনে বিশাল সেল (Samsung Smartphone Discount)। যেখানে স্যামসাংয়ের জনপ্রিয় গ্যালাক্সি M এবং F সিরিজের ফোনগুলিতে মিলছে বিরাট ছাড়। শুধু দাম কমায় নয়, বরং সাথে 6 বছর সফটওয়্যার আপডেট এবং প্রিমিয়াম Knox সিকিউরিটির মতো দুর্দান্ত সব সুবিধা থাকছে। জানুন বিস্তারিত।

Galaxy M সিরিজে বিশাল ছাড়

Samsung এর M সিরিজ বরাবরই তাদের শক্তিশালী ব্যাটারি এবং উন্নত ডিসপ্লের জন্যই পরিচিত গ্রাহকদের মধ্যে। আর এবারের সেলে এতে সার্কেল টু সার্চ এবং জেমিনি লাইভের মতো এআই ফিচার্স যুক্ত করা হয়েছে। ছাড়ের তালিকা রয়েছে—

  • Galaxy M17 5G: এতে 50 মেগাপিক্সেলের ওআইএস ক্যামেরা এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। আর এই ফোনটির এখন অফারের দাম মাত্র 13,999 টাকা।
  • Galaxy M17e 5G: এই ফোনটিতে দীর্ঘস্থায়ী 6000mAh ব্যাটারির সঙ্গে টানা 6 বছর সফটওয়্যার আপডেটের প্রতিশ্রুতি দিচ্ছে কোম্পানি। এই ফোনটির দাম এখন মাত্র 12,499 টাকা।
  • Galaxy M36 5G: গেমারদের জন্য এই ফোনটিতে রয়েছে Exynos 1380 প্রসেসর এবং ফোন ঠান্ডা রাখার জন্য ভেপার কুলিং চেম্বার। আর এই ফোনটি এখন মিলছে মাত্র 16,999 টাকায়।
  • Galaxy M56 5G: মাত্র 7.2 মিলিমিটার পাতলা এই ফোনটিতে দেওয়া রয়েছে গরিলা গ্লাসের সুরক্ষা। পাশাপাশি এতে শক্তিশালী Exynos 1480 প্রসেসর রয়েছে। এই ফোনটির দাম এখন মাত্র 21,999 টাকা।

গ্যালাক্সি F সিরিজেও বিরাট ছাড়

তবে স্টাইলিশ লুকের পাশাপাশি যারা দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখতে চান, তাদের জন্য F সিরিজ হচ্ছে দারুণ বিকল্প। ছাড়ের তালিকায় রয়েছে—

  • Galaxy F70e 5G: এই ফোনটিতে লেদার প্যাটার্ন ফিনিশ এবং ধুলোবালি থেকে সুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। এতে 120Hz রিফ্রেশ রেট এবং 6000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটি ফোনটি মিলছে 12,999 টাকায়।
  • Galaxy F36 5G: এই ফোনটিতে রয়েছে বিশেষ এআই এডিটিং টুল, যা ছবিকে অপ্রয়োজনীয় অবজেক্ট থেকে সরিয়ে ফেলতে সাহায্য করে। আর এই ফোনটি এখন পাওয়া যাচ্ছে মাত্র 16,999 টাকায়।

আরও পড়ুন: গ্যাসে ৩০০ টাকা বাড়তি ভর্তুকি! ৩ বছর পর বাংলায় ফের চালু হবে উজ্জ্বলা যোজনা

উল্লেখ্য, Samsung তাদের প্রতিটি ডিভাইসেই ব্যক্তিগত ডেটা সুরক্ষিত রাখতে Knox ভোল্ট প্রদান করছে। আর 15,000 টাকার নিচের বাজেটে এই ধরনের প্রিমিয়াম সিকিউরিটি ফিচার্স স্যামসাংয়ের ফোনগুলোকে যে প্রতিযোগিতায় কয়েক গুণ এগিয়ে রাখছে তা বলার অপেক্ষা রাখে না।