এক প্ল্যানেই OTT-ইন্টারনেট আর টিভি, 3 in 1 রিচার্জ নিয়ে এল Jio

Published:

Jio Home Recharge Plan

অনন্যা সরকার, কলকাতা: ইন্টারনেট, ওটিটি (OTT) এবং ডিজিটাল টিভির মতো পরিষেবাগুলির জন্য আলাদা আলাদা রিচার্জ করা নিয়ে যারা নাজেহাল হন, তাদের ঝামেলা দূর করতে এবার বিশেষ কম্বো প্ল্যান নিয়ে হাজির হয়েছে জিও (Reliance Jio)। দেশের সর্ববৃহৎ টেলিকম সংস্থাটি তাদের ব্রডব্যান্ড বা ‘জিও হোম’ ইউজারদের জন্য একটি নতুন প্ল্যান চালু করেছে (Jio Home Recharge Plan), যা ওয়াইফাই, ওটিটি অ্যাপস এবং টিভি- এই তিনটি পরিষেবারই একসাথে অ্যাক্সেস দেয়। জিও মূলত সেইসব হোম ওয়াইফাই ইউজারদের উদ্দেশ্যে এই প্ল্যানগুলি নিয়ে এসেছে, যারা ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি লাইভ টিভি চ্যানেল এবং ওটিটি অ্যাপস উভয়ই দেখতে চান।

জিও-র ৩-ইন-১ রিচার্জ প্ল্যানের মূল্য এবং সুবিধাগুলি 

রিলায়েন্স জিও-র এই জিও হোম প্যাকটির মূল্য ২,১২২ টাকা এবং এর মেয়াদ দুই মাস। এর সাথে এখন সংস্থাটি অতিরিক্ত ১ মাসও অফার করছে। এই রিচার্জ প্ল্যানটি ব্যবহারকারীদের ১০০ এমবিপিএস (Mbps) ইন্টারনেট স্পিড অফার করে। তিন মাসের হিসেবে এই প্যাকটির খরচ প্রতিমাসে মাত্র ৭০৭ টাকা করে পড়বে।

আরও পড়ুন: হেলমেট পরে বাইক, সিটবেল্ট লাগিয়ে ড্রাইভ করলেই ৫০০ টাকা! অভিনব উদ্যোগ বাংলায়

এই প্ল্যানের সুবিধাগুলি সর্ম্পকে বললে, শুরুতেই ইউজাররা তিন মাসের জন্য ১০০ এমবিপিএস পর্যন্ত স্পিডের সুপারফাস্ট ইন্টারনেট সংযোগ পেয়ে যাচ্ছেন। এছাড়াও, গ্রাহকদের ১,০০০ টিরও বেশি লাইভ টিভি চ্যানেল, অ্যামাজন প্রাইম, সনি লিভ, জি ফাইভ সহ ১২টিরও বেশি ওটিটি অ্যাপ এবং ইউটিউব প্রিমিয়ামের অ্যাক্সেস পাবেন।

তবে, রিলায়েন্স জিও-র অনলি টিভি ও ওনলি ওয়াই-ফাই প্ল্যানও রয়েছে। ওনলি টিভি প্ল্যানটি শুধুমাত্র ডিজিটাল টিভি সার্ভিস চাইছেন, এমন ব্যবহারকারীদের জন্য আনা হয়েছে। এই প্ল্যানের সাথে কোম্পানিটি ৫ মাসের ভ্যালিডিটি সহ ১,০০০-এরও বেশি লাইভ টিভি চ্যানেল অ্যাক্সেসের সুযোগ দেয়। এই প্ল্যানটিতে ২০০-এর বেশি হাই ডেফিনেশন চ্যানেল দেখতে পাবেন। ওই রিচার্জ প্ল্যানটির দাম ২,০০০ টাকা, অর্থাৎ প্রতি মাসে মাত্র ৪০০ টাকা খরচ হবে।

আরও পড়ুন: সাড়ে চার বছর পর মিলল সুখবর, জব কার্ডধারীদের অ্যাকাউন্টে ঢুকল টাকা

অন্যদিকে, ওনলি ওয়াই-ফাই প্ল্যানগুলি শুধুমাত্র জিও হোম ব্যবহারকারীদের ইন্টারনেট পরিষেবার জন্য। এই দুটি প্যাকে ১০০ এবং ৩০ এমবিপিএস ইন্টারনেট স্পিড পাওয়া যায়। ১০০ এমবিপিএস প্ল্যানটির দাম পড়বে ৩,০০০ টাকা এবং এর মেয়াদ ৬ মাস। অর্থাৎ ব্যবহারকারীদের প্রতি মাসে খরচ পড়ছে ৬০০ টাকা। ১০০ এমবিপিএস স্পিডের সাথে জিও ১,৫০০ টাকায় ২ মাস ভ্যালিডিটির একটি অপশনও অফার করছে। আর ৩০ এমবিপিএস ইন্টারনেট স্পিডের প্ল্যানটির দাম ২,২০০ টাকা এবং প্যাকটির বৈধতা ৫ মাসের। অর্থাৎ, এর জন্য ইউজারদের প্রতি মাসে ৪৫০ টাকা করে খরচ করতে হবে। এছাড়া, টেলিকম সংস্থাটি ২ মাসের মেয়াদ সহ ১,১০০ টাকার একটি প্ল্যানও অফার করে।

আরও Jio Jio Home